১৩৮ সেরা তাফসির সেরা মুফাস্সির ১৫. তাফহীমুল কুরআনের তরজমা বাক্যানুগ: তরজমা বা অনুবাদ কোনো সহজ কাজ নয়। যে ভাষায় অনুবাদ করা হয় সেই ভাষা ও যে ভাষা থেকে অনুবাদ করা হবে, সেই ভাষা অর্থাৎ উভয় ভাষায় সমান দক্ষতা না থাকলে তরজমা বা অনুবাদ করা যায় না। মাওলানা আশরাফ আলী থানবী রহ. তার তাফসির 'বায়ানুল কুরআন’-এ কুরআনের আয়াতের তরজমা মাদরাসা পড়ুয়া ছাত্রদের জানা-বুঝার সুবিধার্থে শব্দানুসারী তরজমা করেছিলেন। সাধারণ পাঠক যারা আরবি ভাষায় পড়াশোনা করেননি তাদের জন্য এ ধরনের তরজমা পড়ে বাক্যের অর্থ বোঝা কিছুটা কঠিন । কিন্তু মাওলানা আবুল কালাম আযাদ, মাওলানা মওদূদী, মুফতি শফী, আমীন আহসান ইসলাহী, ইদরীস কান্দহলবী (র.) প্রমুখ তরজমা করেছেন ভাবার্থক, শব্দার্থক নয়। ফলে যারা মাদ্রাসা পড়ুয়া ছাত্র নয়, সাধারণ বিষয়ে শিক্ষিত পাঠক, তারা আরবি পড়তে না পারলেও তরজমার বাক্যটি পড়ে নিজ ভাষায় আল্লাহর কালামকে বুঝতে পারে। ১৬. ইসলামি আন্দোলনের সফল উপস্থাপন: তাফহীমুল কুরআনের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ‘তাহরীকে ইসলামি’ । এখানে উল্লেখ থাকে যে, কুরআনে পাক হযরত মুহাম্মদ সা.-এর মক্কী জীবন ও মাদানী জীবনের বিভিন্ন প্রয়োজনীয়তার নিরিখে আয়াত-আয়াত ও সূরা-সূরা করে নাযিল হয়েছিল। এঁ সময় ইসলাম কায়েমের জন্য বা আল্লাহর জমিনে আল্লাহ্ রাজ কায়েমের জন্য স্বয়ং মুহাম্মাদুর রসূলুল্লাহ সা. তীর নেতৃত্বে সাহাবিগণকে নিয়ে ‘তাহরীকে ইসলামি’ (ইসলামি আন্দোলন) গড়ে তুলেছিলেন। আমাদের পূর্বসূরীদের লিখিত বিভিন্ন তাফসিরে এর কিছু কিছু ঘটনার উল্লেখ থাকলেও প্রকৃতপক্ষে ইসলামি আন্দোলন কি, কেনো, কিভাবে আন্দোলন হিসেবে উল্লেখ নেই । উপরোক্ত তাফসির থেকে রসূলের জমানায় ইসলামি আন্দোলন করতে গিয়ে আমাদের নবী সা. ও তার সাহাবাগণ কি কি ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছিলেন, তা কিভাবে মোকাবিলা করেছিলেন, এর পরিপ্রেক্ষিতে আল্লাহর নির্দেশনা কি ছিলো বা রসূলের সা. প্রদর্শিত পন্থা কি ছিলো তা যে সকল আয়াতে উল্লেখ আছে, তার তাফসিরে তিনি সে সব আন্দোলনের বিষয়গুলি ও বর্তমান বাস্তবতায় কি শিক্ষণীয় বিষয় উল্লেখ করায় তারা তাদের অনুসরণের দিশা পেয়েছেন। তিনি তাফহীমুল কুরআনে ইসলামি আন্দোলনকে নবী জীবনের ধারাবাহিকতা অনুযায়ী ব্যাপকভাবে উপস্থাপন করেন। হাদিস, ফিকহ, বিজ্ঞান, অর্থনীতি, সমাজতত্ত্ব ও তথ্য পরিবেশিত হয়েছে ।' ১৭. আধুনিক কুরআনিক ব্যাখ্যা পরিবেশন: মাওলানা মওদূদীর তীর তাফসিরে তাফহীমুল কুরআনে কুরআনের বিভিন্ন আয়াতের কুরআনের ভিত্তিতে আধুনিক ব্যাখ্যা প্রদান করেছেন। এ প্রসঙ্গে ড. মুহাম্মদ আবদুর রহমান আনওয়ারী বলেন, ‘তিনি কুরআনের বিভিন্ন আয়াতের এমন কিছু আধুনিক ব্যাখ্যা দিয়েছেন যা অন্যান্য তাফসির গ্রস্থে সত্যিই বিরল। যেমন {13:50} [০% 154% 91] আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ইকামাতে দীন (2১ 44|)-এর যে ব্যাখ্যা দিয়েছেন। “!! শব্দের ব্যাখ্যায় বলেন, মহান আল্লাহ তাআলা যিনি সব রকম ইবাদত ও আনুগত্য লাভের এবং ক্ষমতার অধিকারী, তার বাইরে অন্য আর কোনো শক্তি বা ব্যক্তি বা সমাজ বা রাষ্ট্র যে এই ক্ষমতা ও আনুগত্যের অধিকারী নয়, তাকেই ইলাহ বলা হয়। www.amarboi.org
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।