সাইয়েদ আবুল আ'লা মওদূদী রহ. ও তাফহীমুল কুরআন ১৩৭ লোকগুলো তার সঙ্গী-সাথী ও নিকটতম অনুসারী ছিলেন তারা আয়াতটির অর্থ কি বুঝেছিলেন।” এ হচ্ছে কুরআন ব্যাখ্যার মূলনীতি । উপরে বর্ণিত পাচটি মূলনীতি ছাড়াও ষষ্ঠ মুলনীতি হচ্ছে- সুস্থ নিষ্কলুষ বিচার-বুদ্ধি, দীনের যথার্থ জ্ঞান ও প্রজ্ঞা (এ) $ 44%) ৷ সুস্থ বিচার-বুদ্ধি জগতের সব কাজেই প্রয়োজন। সুস্থ জ্ঞান ছাড়া তো তাফসির-এর প্রথম চারটি উৎসও প্রয়োগ বা ব্যবহার করা সম্ভব নয়। কিন্ত সুস্থ বিবেক বা বিচার-বুদ্ধিকে কুরআন তাফসির-এর একটি স্বতন্ত্র উৎস হিসেবে উল্লেখ করার উদ্দেশ্য হলো, কুরআন মাজীদে এমন অনেক রহস্য ও সুক্ষ্ম বিষয় রয়েছে, যেগুলোর ওপর কিয়ামত পর্যন্ত মেধা ও বিচার-বুদ্ধি প্রয়োগ করার সুযোগ রয়েছে। তাফসির-এর প্রথম পাচটি উৎস দ্বারা এ ধরনের বিষয়গুলো সম্পর্কে একটি মোটামুটি এবং প্রয়োজনীয় ধারণা তো লাভ করা যায় বটে, কিন্ত এগুলোর অন্তর্নিহিত সমস্ত রহস্য কোনো যুগেই উদ্ঘাটন করে শেষ করা সম্ভব নয়। এ এক স্বতসিদ্ধ কথা যে, কুরআনুল কারীমের এ ধরনের সুক্ষ্ম বিষয়গুলো নিয়ে চিন্তা-গবেষণার দুয়ার কিয়ামত পর্যন্ত উন্ক্ত থাকবে। যাদেরকে আল্লাহ পাক বিচার-বুদ্ধি, দীনের নির্ভেজাল বুঝ এবং আল্লাহর প্রতি ভয় ও আনুগত্যের অমুল্য সম্পদ দান করেন, তারাই গভীর চিন্তা-গবেষণার মাধ্যমে এসব বিষয়ের গভীরে পৌছতে সক্ষম হন৷ সকল যুগের মুফাস্্সির ও কুরআন গবেষকগণই নিজ নিজ উপলব্ধি অনুযায়ী এসব বিষয়ে নতুন নতুন তথ্য উপস্থাপন করেছেন। এটা হচ্ছে মূলত দীনের সেই বুঝ ও যথার্থ জ্ঞান, যেটা রসূলুল্লাহ সা. মহান আল্লাহর কাছে আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এর জন্যে চেয়েছিলেন । তিনি বলেছিলেন: ADS 4 FL hh “হে আল্লাহ! তুমি তাকে (ইবনে আব্বাসকে) কুরআনের ব্যাখ্যা করার জ্ঞান এবং দীনের সঠিক বুঝ দান করো।” এ ক্ষেত্রে মনে রাখতে হবে, মেধা, বিবেক ও বিচার-বুদ্ধি দ্বারা উদ্ঘাটিত কোনো মত ও তথ্য যদি দীনের ও শরীয়াহর শরীয়াহর মূলনীতির সাথে এবং তাফসিরের প্রথম পীচটি ভিতি ও উৎসের সাথে সাংঘর্ষিক হয় তবে তা গ্রহণযোগ্য হবে না। দীন ও শরীয়াহর তোয়াৱা: না কারে-নিজের কোণে মত বা উন্তারাকে অকায যনে ক্রটা অনগড় তাফসির’ । এ ধরনের মনগড়া মত বা ব্যাখ্যাদানকারীদের জন্য রসুলুল্লাহ সা. জাহান্নামের আবাসের সংবাদ দিয়েছেন। এ ধরনের ব্যাখ্যা বা মতামতের কোনো মূল্য ইসলামে নেই । মাওলানা মওদূদী র. উপরোক্ত ব্যাখ্যা-সূত্র সম্পর্কে সম্যক অবগত ছিলেন এবং সে অনুযায়ী তিনি তাফহীমুল কুরআনের তাফসিরে উপরোক্ত সূত্রসমূহের যথাযথ প্রয়োগ করেছেন। ১৪. তাফহীমুল কুরআনের তাফসির রীতির আরও অন্যান্য উৎস: তাফসির করার ক্ষেত্রে আল্লামা সাইয়েদ মওদূদী রহ. যদিও অধিক ক্ষেত্রে তাফসিরের মূল উৎসের অগ্রাধিকার দিয়েছেন। একান্ত মূল উৎসের সাথে সামঞ্জস্যহীন না হলে তিনি তাদের রায়কেই পেশ করেছেন। এ ক্ষেত্রে ইসলামের প্রাথমিক যুগের সীরাতুর রসূল, সীরাতুন্নবী, কিতাবুল মাগাযী, তাবাকাতসহ অন্যান্য এতিহাসিক সূত্রগুলি ব্যবহার করেছেন। সমকালীন মুফাস্সিরগণের বিখ্যাত তাফসির সমূহের সহযোগিতা গ্রহণ করেছেন। এ ক্ষেত্রেও তিনি অন্ধ অনুসারীর ভূমিকা না নিয়ে যাচাই-বাছাইয়ের নীতি অবলম্বন করেছেন। www.amarboi.org
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।