১৩৬ সেরা তাফসির সেরা মুফাস্সির করেছেন। কুরআনের আয়াতের মাধ্যমে কুরআনের তাফসির পেশ করার রীতি তিনি যথাযথভাবে পেশ করেছেন। যেখানেই একটি আয়াতের বিষয়ে আরও বিভিন্ন আয়াত রয়েছে সে আয়াতগুলোকে তিনি সংশ্লিষ্ট টীকায় এক জায়গায় উপস্থাপন করে সমস্ত আয়াতগুলির উদ্দেশ্য আলোচনা করে সিদ্ধান্ত পেশ করেছেন। অতঃপর তিনি দ্বিতীয় উৎস হিসেবে হাদিসে রসূল সা.-কে উপস্থাপন করেছেন। তবে তিনি বাক্যের প্রয়োজনে হাদিসের যতোটুকু অংশ দরকার ঠিক ততোটুকুই এনেছেন। তাফসির করার তৃতীয় উৎস সাহাবাগণের রা. বর্ণনা ও ব্যাখ্যা । যেহেতু কুরআন যীর ওপর নাযিল হয়েছে তিনি কুরআনকে যাদের কাছে পেশ করেছেন তারা হচ্ছেন এই কুরআনের ব্যাখ্যার প্রথম ও প্রধান শ্রোতা । ফলে হাদিসে রসূলের সা. পরে সাহাবাগণের রা. ব্যাখ্যা ও বর্ণনা কুরআন তাফসিরের ক্ষেত্রে তৃতীয় উৎস হিসেবে স্বীকৃত হয়ে আসছে। মাওলানা মওদূদী তার তাফসিরে এই উৎসকে যথাযথভাবে উপস্থাপন করেছেন। তাফসির করার চতুর্থ রীতি হিসেবে তাবেয়ীন, তাবে-তাবেয়ীন ও প্রাথমিক যুগের মুজতাহিদ-মুহাদ্দিসগণের ব্যাখ্যার অনুসরণ করা অনেকে মূল উৎসের অনুকরণ করা বলে মনে করেন। মাওলানা মওদূদী এই তাফসিরের ক্ষেত্রে উক্ত রীতিও অনুসরণ করেছেন। তবে ফেক্ষত্রে একটি বিষয়ে তাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতের দেখা পেয়েছেন সেখানে যাচাই ও পর্যালোচনার ভিত্তিতে অধিকতর যুক্তিসংগত ও উপযোগী মতটিকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। এ প্রসঙ্গে ইমামুদ্দীন ইসমাঈল ইবনে কাসীর র. অনুরূপ কথা বলেছেন। এছাড়াও প্রাচীন আমলের তাফসিরগুলো থেকে ইমাম-মুফাস্সিরগণের অনেক ব্যাখ্যাকে তিনি তার তাফসিরে উপস্থাপন করেছেন। এ ছাড়াও বিষয়ের প্রয়োজনে কুরআন ও হাদিসের ভিত্তিতে ওলামায়ে সালফ ও ওলামায়ে খালাফের (বর্তমান কালের) অনেক ব্যাখ্যাকে তিনি গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন। অতএব, মাওলানা মওদূদী তাফসির করার স্বীকৃত রীতিসমূহকে অনুসরণ করেই তীর বিখ্যাত তাফসির তাফহীমুল কুরআন রচনা করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন: “সর্ব প্রথম এটা অবশ্যই প্রয়োজন যে, আপনাকে কুরআন মজীদের তাবীল ও তা'বীর অর্থাৎ তাফসির করার সঠিক পদ্ধতি ভালোভাবে বুঝে নিতে হবে। আপনি যে আয়াতের অর্থ অনুধাবন করতে চান, প্রথমে আরবি ভাষার রীতি অনুযায়ী সে আয়াতের গঠনপ্রণালী এবং শব্দসমূহের উৎপত্তি ও অর্থ (C০ns5tr॥০৷০৷) সম্পর্কে চিন্তা করুন। অতঃপর পূর্বাপর আলোচনার (C০॥*%৫) সাথে মিলিয়ে দেখুন। তারপর কুরআন মাজীদের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা একই বিষয় সংক্রান্ত অন্যান্য আয়াতসমূহ একত্র করে দেখুন কোন অর্থাটি গ্রহণ করলে এ আয়াতগুলোর সাথে সামঞ্জস্যশীল হবে আর কোন অর্থ গ্রহণ করলে হবে বিপরীত অর্থ ৷ (এ কথা মনে রাখতে হবে যে, একই বক্তার কোনো কথা যদি দুই বা ততোধিক অর্থবোধক হয়, তবে তার ওই অর্থই গ্রহণ করতে হবে, এ বিষয়ে তার অন্যান্য বাণী ও বর্ণনা যে অর্থ প্রকাশ করে) এতোদ্ূর পর্যন্ত আপনি কুরআনের অর্থ স্বয়ং কুরআনের আলোকে বুঝতে ও জানতে চেষ্টা করার পর আপনাকে SCE BS A RY A oe sR onl dL Bi আমল ও বাণী দ্বারা এ আয়াতের কি অর্থ বোঝা যায়। অতঃপর দেখতে হবে, যে www.amarboi.org
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।