সাইয়েদ আবুল আ‘লা মওদূদী রহ. ও তাফহীমুল কুরআন ১৩৫ করেছেন। এ সময় এতো সব মৌলিক বিষয়ে পাক ভারত উপমহাদেশ তথা অন্যান্য মুসলিম দেশে কোনো আলেমে দীনের লেখা দেখা যায়নি। কুরআনের আয়াত ও হাদিসে রসূলের সা. ভিত্তিতে মৌলিক রচনা ও গবেষণা করতে করতে তিনি কুরআনে পাকের তাফসির করার বিষয়ে ব্যাপক ইলম অর্জন করেন, যা তাকে একজন অসাধারণ মুফাস্সির হিসেবে গড়ে তুলেছে। ৮. তাফহীমুল কুরআন লেখার সূচনা: ১৯৪২ সনের ফেব্রুয়ারি মাসে মাওলানা মওদূদী (কুরআনকে হৃদয়ঙ্গম) নামক তাফসির গ্রন্থটি লেখা শুরু করেন এবং তীর সম্পাদিত ও প্রকাশিত বিখ্যাত মাসিক পত্রিকা তরজমানুল কুরআনে তা প্রকাশ করতে থাকেন। ৯. তাফসির রচনায় ইসলামি নিজাম বাস্তবায়নের ধারা সংযোজন: কুরআন মজীদ তার বাহক হযরত মুহাম্মদ সা.-এর নিকট তৎকালীন সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে বাস্ত বায়নযোগ্য করে আয়াত আয়াত করে নাযিল হয়েছে এবং তিনি সা. তা যথাযথভাবে বাস্তবায়ন করেছেন। কারণ কুরআন সারা বিশ্বের মানবসমাজের জন্য একটি পূণঙ্গি জীবন বিধান। তাই কুরআন সকল ক্ষেত্রে বাস্তবায়নের জন্যেই নাযিল হয়েছে, শুধু সাওয়াবের আশায় তিলাওয়াতের জন্য নয়। কুরআন নাযিলের মাধ্যমে নবুওয়াতা যুগ, খেলাফতে রাশেদার যুগ ও পরবর্তী তাবেয়ী-তাবে তাবেয়ী যুগের পর হাজার বছর ধরে কুরআন পাকের প্রচুর সংখ্যক তাফসির রচিত হয়েছে। ১০. তিরিশ বছর সাধনাশেষে: তবে দাওয়াতী দৃষ্টিভংগির তাফসির খুব কমই রচিত হয়েছে। তাফহীমুল কুরআন একটি দাওয়াতী দৃষ্টিভংগী সজ্ঞাত তাফসির । দীর্ঘ তিরিশ বছরের সাধনায় তিনি ১৯৭২ সনের ৭ জুন যুহর নামাযের পূর্বে তাফহীমুল কুরআন লেখার কাজ পরিপূর্ণ করেন এবং ৩০ জুন লাহোরের একটি ইন্টারন্যাশনাল হোটেলে তাফহীমুল কুরআন সমাপনী সভায় আলোচনা, দুআ ও মুনাজাত করে আল্লাহর শুকরিয়া আদায় করেন। ১১. তাফহীমুল কুরআনের ভূমিকা রচনা: কুরআন পাকের কোনো ভূমিকা নেই। মাওলানা মওদূদী যেহেতু তার তাফহীমুল কুরআন সাধারণ পাঠকের জন্য রচনা কিভাবে পড়তে হবে, বুঝতে হবে ও অনুধাবন করতে হবে এ বিষয়ে একটি ভূমিকা রচনা করেছেন। ১২. প্রতিটি সূরার পটভূমি বর্ণনা: এই তাফসিরের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, প্রতিটি সুরার শুরুতে সূরার মধ্যে কি কি বিষয় নিহিত আছে তার সংক্ষিপ্তসার, পটভূমি, পূর্বাপর ঘটনা ও তা থেকে শিক্ষণীয় বিষয় ইত্যাদি উল্লেখ করে একটি ‘পটভূমি’ পেশ করা হয়েছে। এ পটভূমি পড়লে সূরা সম্পর্কে পাঠকের অগ্রিম অনেক বিষয়ে জ্ঞাত হওয়ার কারণে আয়াতগুলি বুঝতে, আয়াতগুলির মাধ্যমে আল্লাহর বক্তব্য, আদেশ-উপদেশ সব বিষয়ে জানতে সহযোগিতা হয়। এ ধরনের পটভূমি অন্য কোনো তাফসিরে নেই । তাফসিরের ক্ষেত্রে এটি একটি স্বতন্ত্র ধারা। ত ১৩. তাফহীমুল কুরআনের রচনারীতি ও উৎস: কুরআন তাফসির করার যে ছয়টি মূলনীতি রয়েছে। সেই মূলনীতিতে মাওলানা মওদূদী তার এই তাফসির রচনা www.amarboi.org
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।