সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ সেরা তাফসির সেরা মুফাস্্‌সির তামাদ্দুন'-এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় ‘ইসলামি হুকুমাত কিস্‌ তরাহ্‌ কায়েম হুতি হ্যায়’ যা বাংলায় ‘ইসলামি বিপ্রবের পথ’ শীর্ষক ভাষণ দান করেন। উক্ত সনের সেপ্টেম্বর মাসে ইউ.পি. মুসলিম লীগ ‘মজলিশে নেজামে ইসলামি’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। উক্ত সংগঠনের সদস্য হিসেবে আল্লামা সাইয়েদ সোলায়মান নদভী, আল্লামা আজাদ সোবহানী ও মাওলানা আবদুল মাজেদ দরিয়াবাদীর সাথে মাওলানা মওদূদীও উপস্থিত ছিলেন। উক্ত সনে কলেজ কর্তৃপক্ষ তাঁর ক্লাসের বক্ৃতায় ইসলামের প্রকৃত ইতিহাস তুলে ধরার ব্যাপারে ভিন্ন মত পোষণ করায় লাহোর ইসলামিয়া কলেজের ভিজিটিং প্রফেসরের পদ থেকে পদত্যাগ করেন। ৭. ইসলামি বিপ্রবের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে গবেষণা: ১৯৩২-১৯৪৩ সাল মাওলানা মওদূদীর ইসলামি গবেষণার ২য় পর্ব হিসেবে আখ্যায়িত করা হয়। এই সময়ে তিনি ‘ইসলামি তাহযীব আওর উসকে উসুলে মুবাদী (উর্দ, খৃ. ১৯৩৩)’ যা বাংলায় ‘ইসলামি সংস্কৃতির মর্মকথা’, “‘মাসয়ালায়ে জাবর ওয়া কাদর' (উর্দু), খৃ. ১৯৩৩), যা বাংলা ‘তাকদীরের হাকীকত', ‘তানকীহাত (উর্দু, খৃ. ১৯৩৯)’ যা বাংলায় ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব, ‘তাফহীমাত (১ম খণ্ড, খৃ. ১৯৩৩-১৯৩৯)' যা বাংলায় ‘নির্বাচিত রচনাবলী (১ম খণ্ড)’, ‘হাদিস আওর কুরআন (উর্দু, খৃ. ১৯৩৪)’, ‘হকুকুয যওজাইন (উর্দূ, খু. ১৯৩৫)’ যা বাংলায় 'স্বামী-শ্রীর অধিকার’, ‘ইসলাম আওর যাবতে বেলাদাত (উর্দু, খৃ. ১৯৩৫)’ যা বাংলায় ‘ইসলামের দৃষ্টিতে জনুনিয়স্ত্রণ', ‘নয়া নিজামে তা'লীম (উর্দু, খৃ. ১৯৩৬)’ যা বাংলায় ‘শিক্ষা ব্যবস্থার ইসলামি ণ’, ‘ইসলামি শিক্ষা ব্যবস্থার খসড়া প্রণয়ন (বাংলা)' নামক গ্রস্থাদি প্রকাশিত হয়। 'রিসালায়ে দীনিয়াত (উদ্‌, খৃ. ১৯৩৭)’, যা বাংলায় ‘ইসলাম পরিচিতি’ নামে খ্যাত এই বইটি দাক্ষিণাত্যের হায়দারাবাদের শিক্ষামন্র্রীর ফরমান অনুসারে মেট্রিক শ্রেণীর জন্য পাঠ্যবই আকারে লিখিত ও প্রকাশিত হয়েছিল । ‘সুদ-১ ও সুদ-২ (উৰ্দু, খু. ১৯৩৬-১৯৩৭)’ যা বাংলায় ‘ইসলাম ও আধুনিক অর্থনৈতিক মতবাদ’ এবং ‘সুদ ও আধুনিক ব্যাংকিং’ নামে প্রকাশিত, ‘পর্দা (উর্দ, খৃ. ১৯৩৬)’ যা বাংলায় ‘পর্দা ও ইসলাম’ নামে প্রকাশিত, ‘মুসলমান আওর মওজুদা সিয়াসী কাশমাকাশ (১-৩ খণ্ড, উৰ্দু, খৃ.. ১৯৩৭-১৯৩৯)’ নামে প্রকাশিত, ‘মাসয়ালায়ে কওমীয়াত (উর্দু, খৃ. ১৯৩৮)' এবং ‘ইসলামি ইবাদত পার এক তাহকীকী নযর (উর্দু, খৃ. ১৯৩৯-১৯৪০)’ যা বাংলায় ‘ইসলামি ইবাদতের মর্মকথা', ‘তাজদীদ ওয়া ইহ্য়ায়ে দীন (উর্দূ, খু. ১৯৩৯)' যা বাংলায় ‘ইসলামি রেনেসা আন্দোলন’, ‘এক আহম ইস্তেফ্‌ৃতা (উর্দু, খৃ. ১৯৪০)’ ‘নয়া নিজামে তালীম (উর্দু, খৃ. ১৯৪১)’, ‘কুরআন কী চার বুনিয়াদী ইস্তেলাহেঁ (উর্দূ, খৃ. ১৯৪১)’ যা বাংলায় ‘কুরআনের চারটি মৌলিক পরিভাষা’, ‘ইনসান কা মা‘আশী মাসৃয়ালা আওর উসৃ্‌কা হাল (উদৃ, খৃ. ১৯৪১)' যা বাংলায় ‘অর্থনৈতিক সমস্যার ইসলামি সমাধান’ এবং ‘এক সালেহ্‌ জামায়াত কী জরুরত (উর্দু, খৃ. ১৯৪১)’ যা বাংলায় ‘একটি সত্যনিষ্ঠ দলের প্রয়োজন’ নামে প্রকাশিত হয়েছে। উপরে পেশকৃত সংক্ষিপ্ত বর্ণনায় দেখা যায়, মাওলানা মওদূদী ১৩ বছর বয়স থেকে শুরু করে ৩৮ বছর বয়স পর্যন্ত ২৫ বছরে বিভিন্ন জীবনঘনিষ্ঠ ইসলামি গবেষণা বা কুরআন-হাদিসের ভিত্তিতে ৬০টিরও বেশি মৌলিক গ্রন্থ রচনা করেছেন, যা প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি মদিনা, তাজ, মুসলিম, আল-জমিয়ত এবং ১৯৩২ সাল থেকে তরজুমানুল কুরআন পত্রিকায় নিয়মিত রচনা-গবেষণামূলক নিবন্ধ লিখেছেন ও প্রকাশ www.amarboi.org

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।