সাইয়েদ আবুল আ‘লা মওদৃদী রহ. ও তাফহীমুল কুরআন ১৩৩ থেকে হিজরত করে পূর্ব পাঞ্জাবের অজপাড়া গা পাঠান কোটের জামালপুরে চলে আসেন । কালস্রোাতে এ অজপাড়া গা হয়ে উঠে উপমহাদেশের ইসলামি আন্দোলনের প্রাণকেন্দ্র দারুল ইসলাম পাঠান কোট । এসময় দুঃখজনকভাবে ১৯৩৮ সালের ২১ এপ্রিল মহাকবি আল্লামা ড. মুহাম্মদ ইকবাল (রহ.) ইন্তিকাল করেন। এতে মাওলানা মওদূদী খুবই মর্মাহত হন। এ সময় হায়দারাবাদের ‘ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামিয়াত বিভাগে ‘অধ্যাপক পদে' যোগদানের জন্য তাকে অনুরোধ করা হলে তিনি এই লোভনীয় পদ ও প্রস্তাবে সম্মত না হয়ে ইসলামি আন্দোলন গড়ে তোলার দিকে নিজেকে নিয়োজিত করেন। এখানে তিনি তার সঙ্গী-সাথীদের নিয়ে ইসলামের একটি আদর্শ নগরী গড়ে তোলেন। এখানে মসজিদ, মাদ্রাসা, সমৃদ্ধ লাইব্রেরি ইত্যাদি প্রতিষ্ঠা করেন। এঁ মসজিদে ধরে খুৎবা দেন, যা পরবর্তীতে বই আকারে প্রকাশিত হয়। এ বছর সেপ্টেম্বর মাসে ‘নামায মে আলায়ে মুক্কাবেরে সাওত (লাউড স্পিকার) কা ইস্তেমাল' শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হয়। খৃ. ১৯৩৯ সালের ২৬শে জানুয়ারী দারুল ইসলাম ট্রাস্ট ও মাসিক তরজুমানুল কোরআনের অফিস এবং স্বয়ং মাওলানা মওদূদী লাহোরে স্থানান্তরিত হন। এই বছর লাহোরের ইসলামিয়া কলেজে তিনি ‘ভিজিটিং প্রফেসর’ নিযুক্ত হন। ইন্টার কলেজিয়েট মুসলিম ব্রাদারহুড, লাহোর এর আয়োজিত এক সভায় ‘ইসলাম কা নযরিয়ায়ে সিয়াসী (উর্দু, খু. ১৯৩৯)' বা ‘ইসলামের রাজনৈতিক মতবাদ’ বিষয়ে এক ভাষণ দেন। খৃ. ১৯৪০ সনের ২২শে ফেব্রুয়ারি এম. এ. ইউ. কলেজের বার্ষিক সনদ বিতরণী সভায় ‘খুতবায়ে তাকসীমে ইসনাদ (উর্দ)' শীর্ষক ভাষণ দান করেন। পরবর্তীতে তা কিতাবাকারে প্রকাশিত হয়। মুসলমানদের জন্য পৃথক একটি রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা, চাহিদা এবং দৃষ্টিভঙ্গি ও ধারণা প্রকাশ করে তিনি ধারাবাহিকভাবে লিখেন ‘মুসলমান আওর মওজুদা সিয়াসী কাশমাকাশ (খৃ. ১৯৩৭-১৯৩৯)’ যা বাংলায় ‘উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুসলমান (১ম, ২য় ও ওয় খণ্ড)’ নামে প্রকাশিত হয়। তিনি ধারাবাহিকভাবে মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনকল্পে মুসলিম জনতাকে লেখনী ও ভাষণের মাধ্যমে উদ্ধুদ্ধ করতে থাকেন। এ সময় তার বিখ্যাত কিতাব '“মাসয়ালায়ে কাওমীয়াত (উর্দ, ১৯৩৯)’ বাংলায় ‘ইসলাম ও জাতীয়তাবাদ’ প্রকাশিত হয়। তিনি তৎকালীন বিখ্যাত আলেমে দীন হযরত মাওলানা হোসাইন আহমদ মাদানী রহ. এর লিখিত যুক্ত জাতীয়তাবাদের পক্ষে প্রভাবশালী কিতাব 'মুত্তাহিদা কওমীয়াত আওর ইসলাম (উর্দ্)' নামক কিতাবের সমালোচনায় উক্ত কিতাবটি লিখে যুক্ত জাতীয়তাবাদের বিপক্ষে মুসলিম জাতীয়তাবাদকে প্রতিষ্ঠার আহ্বান জানান । আল্লামা ইকবাল মাওলানা মওদৃদীর এসব লেখায় অত্যন্ত মুগ্ধ ছিলেন। তিনি মাওলানা মওদূদীকে লাহোরে স্থায়ীভাবে চলে আসার জন্য আহ্বান জানান । সে আহ্বানে সাড়া দিয়ে তিনি লাহোর চলে এসেছিলেন। ৬. ইসলামি বিপ্নবের ভাষণ: ১৯৪০ সালের ১২ই সেপ্টেম্বর মাওলানা মওদূদী র. আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের স্ট্রাচী হলে ‘আন্জুমানে ইসলামি তারীখ ওয়া www.amarboi.org
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।