সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৩২ সেরা তাফসির সেরা মুফাস্সির জীবন শুরু হলেও তৎকালীন ভারতের হায়দারাবাদের প্রখ্যাত মুহাদ্দিস, ফকীহ ও মুফাস্সিরগণের নিকট থেকে ইসলামের বিভিন্ন বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন৷” বিজ্ঞান, তুলনামূলক ধর্মতত্ত্ব, অর্থনীতি ও অন্যান্য বিদ্যা অর্জনে ব্যাপক পড়াশোনা করেন এবং ভাষা বিজ্ঞানে তিনি যথেষ্ট ব্যুৎপত্তি লাভ করেন। আরবি, উর্দূ, হিন্দি, ইংরেজি, তামিল, তেলেণগ্ড ও হিব্রু ভাষাসহ আট-দশটি ভাষায় পড়াশোনা করে নিজেকে একজন বিশেষজ্ঞরূপে গড়ে তোলেন। খৃ. ১৯২৭ সালে ‘আল-জমিয়ত’ পত্রিকায় হাবীব সংখ্যায় তার লিখিত ‘কুরআন আপনে লানেওয়ালে কো কিস রঙ মেঁ পেশ করতা হ্যায়’ (খৃ. ১৯২৭) শীর্ষক লেখাটি প্রকাশিত হয়। পরবর্তীতে তা গ্রন্থাকারে ছাপা হয়। খৃ. ১৯২৮-১৯৩২ সালের মধ্যে তিনি অব্যাহত পড়াশুনা ছাড়াও ‘দাওলাতে আশফিয়া আওর হুকুমতে বরতানিয়া, সিয়াসী তায়ালুকাত কি তারীখ এক নযর (উর্দ, খৃ. ১৯২৮)’, ‘সালাজেকাহ্‌ (উর্দ, খৃ. ১৯২৯), ইবনে খল্লিকানের ইতিহাসের অংশ মিসরে ফাতেমীয় খলিফাগণ’ এবং ‘নিজামুল মুলক প্রথম আসফজাহের জীবনী এবং দাক্ষিণাত্যের ইতিহাস’ রচনা করেন। খৃ. ১৯৩২ সালে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের Department ০f Translation বিভাগের পক্ষ থেকে আল্লামা সদরউদ্দিন সিরাজীর লিখিত ‘আস্ফারুল আরবায়া (২য় খণ্ড)’ নামক এক কঠিন আরবি গ্রন্থের সাবলীল উর্দতে তরজমা করেন এবং উক্ত প্রতিষ্ঠান থেকে বিশাল অংকের অর্থ প্রাপ্ত হন। তা দিয়ে নিজের পারিবারিক লাইব্রেরির জন্য অনেক প্রয়োজনীয় ও দুর্লভ কিতাব সংগ্রহ করেন। খৃ. ১৯৩০ সালে '‘দীনিয়াত’ (ইসলাম পরিচিতি) নামক কিতাবটি রচনা করেন। এ কিতাবটি অন্তত একশ’রও অধিক ভাষায় অনুদিত হয়ে বিশ্বব্যাপী প্রচার-প্রকাশ পেয়েছে। খৃ. ১৯৩২ সালে মাসিক ‘তরজযমানুল কুরআন' নামক পত্রিকায় তিনি যোগ দেন। খৃ. ১৯৩৩ সালের মে মাসে উক্ত পত্রিকার মালিকানাস্বতু খরিদ করে তিনি নিজে সম্পাদনা করে প্রকাশ শুরু করেন। এই পত্রিকাটি পরবর্তীতে ‘দীনের নকীব’ বা ইসলামি আন্দোলনের ‘মুখপত্র’ হিসেবে কাজ করে যাচ্ছে। খৃ. ১৯৩৬ সালে ড. আল্লামা মুহাম্মদ ইকবাল মাওলানা মওদূদীকে হায়দারাবাদ ছেড়ে পাঞ্জাবে চলে আসার দাওয়াত দেন। খৃ. ১৯৩৭ সালে ‘দারুল ইসলামে' হিজরত করার এক বছর পূর্বে মাওলানা মওদূদী র. দিল্লীতে আসেন। একই সনের ১৫ মার্চে এক সম্লান্ত সাইয়েদ বংশের কন্যা সাইয়েদা মাহমুদা বিন্তে সাইয়েদ নাসির উদ্দিন শামসীকে বিয়ে করেন। খৃ. ১৯৩৭ সালে আল্লামা মুহাম্মদ ইকবাল মাওলানা সাইয়েদ মওদূদীকে ‘বাদশাহী জামে মসজিদ লাহোরে’ ইমাম ও খতীব হিসেবে যোগদানের অনুরোধ করেন। কিন্তু মাওলানা মওদূদী চাকুরি করতে রাজি হননি । আল্লামা মুহাম্মদ ইকবাল মরহুম, মাওলানা সাইয়েদ মওদৃদী ও নওমুসলিম আল্লামা মুহাম্মদ আসাদকে দারুল ইসলাম’-এর জন্য একটি ‘প্রসপেক্টাস’ তৈরি করার কথা বলেন। চৌধুরী নিয়াজ আলী খানের প্রদত্ত বিশাল একটি এলাকায় ‘দারুল ইসলাম ট্রাস্ট' প্রতিষ্ঠিত হয়। খৃ. ১৯৩৮ সালের জানুয়ারি মাসে তরজুমানুল কুরআনের অফিস দাক্ষিণাত্যের হায়দারাবাদ থেকে জামালপুর পাঠানকোটে স্থানান্তরিত করা হয়। খৃ. ১৯৩৮ সালের মার্চ মাসে ‘দারুল ইসলাম ট্রাস্ট’ প্রতিষ্ঠা করা হয়। মহকবি ইকবালের আহ্বানে মাওলানা মওদূদী ১৯৩৮ সালের এপ্রিল মাসে সপরিবারে দাক্ষিণ্যাত্যের হায়দারাবাদ www.amarboi.org

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।