সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

সাইয়েদ আবুল আ‘লা মওদৃদী রহ. ও তাফহীমুল কুরআন ১৩১ উর্দু ভাষায় অনূদিত)’, ‘তুকী মেঁ ঈসায়ীয়ুকে হালাত (ইংরেজি থেকে উর্দ্‌ ভাষায় অনূদিত, খৃ. ১৯২২)’, ‘আল-মাসআলাতুস শারকিয়া (আরবি থেকে উর্দৃতে অনুদিত, খৃ. ১৯২৪)’, ‘আখলাকিয়াতে ইজতেমায়ীয়া আওর উস্‌কা ফালসাফাহ্‌ (উর্দু, খু. ১৯২৪)’, ‘হিন্দুস্তান কা সানআতী জাওয়াল আওর উস্কে আসবাব (খৃ. ১৬০০- ১৯২৪)' (উর্দ, খৃ. ১৯২৪ সনে প্রকাশিত)’, সহ আরও কয়েকটি অনুবাদ ও নিজস্ব রচনা প্রকাশিত হয় । 8. ইসলামি বিপ্লবী ধারার উন্মেষ: মাত্র ১৮ বছর বয়সে মাওলানা র. মওদূদী তৎকালীন বিখ্যাত ভারতীয় সংগঠন ‘জমিয়তে ওলামায়ে হিন্দ’ এর মুখপত্র ‘মুসলিম’ পত্রিকায় খৃ. ১৯২১ সনে যোগদান করে খৃ. ১৯২৩ সন পর্যন্ত দায়িত্ব পালন করেন। খৃ. ১৯২৫ সনে জমিয়তে ওলামায়ে হিন্দ-এর বিখ্যাত অর্ধ সাপ্তাহিক ইসলামি পত্রিকা ‘আল-জমিয়ত'- এর চীফ এডিটর হিসেবে সম্পাদনার দায়িত্বভার গ্রহণ করেন। এই পত্রিকায় তিনি খৃ. ১৯২৫ সাল থেকে খৃ. ১৯২৮ সালের মে মাস পর্যন্ত দায়িত্ব পালন করেন। উক্ত সময়ের মধ্যে উক্ত পত্রিকায় তার অসংখ্য লেখা প্রকাশিত হয়। এর মধ্যে ‘ইসলাম কা ছার চশমায়ে কুওয়াত (উর্দ্‌, খৃ. ১৯২৫)' এবং ‘আল-জিহাদু ফীল ইসলাম (উদু, খু. ১৯২৭-১৯২৮)’ নামক গবেষণামূলক কিতাবটি রচনাকালীন উক্ত বিষয়ের প্রয়োজনে তিনি ব্যাপক পড়াশোনা ও গবেষণায় নিয়োজিত হন। এজন্য তাকে এতো বেশি পড়াশোনা করতে হয় যে, তিনি বলতেন, 'আল-জিহাদ ফিল ইসলাম’ নামক কিতাবটি আমাকে গবেষক আলেম বানিয়ে দিয়েছে। আল-জমিয়ত পত্রিকায় খৃ. ১৯২৫ সালে প্রকাশিত ২৪৪টি প্রবন্ধ নিয়ে ‘সাদায়ে রুস্তাখীজ’, খৃ. ১৯২৬ সালে প্রকাশিত ১৩২ টি প্রবন্ধ নিয়ে ‘বাংগে সাহার’ খৃ. ১৯২৭ সালে প্রকাশিত ১৫৭টি প্রবন্ধ নিয়ে ‘আফতাবে তাজাহ', খৃ. ১৯২৮ সালে প্রকাশিত ১০৯টি প্রবন্ধ নিয়ে ‘জলওয়ায়ে নূর’ শীর্ষক উক্ত ৪টি প্রবন্ধ সংকলন পরবর্তীতে গ্রস্থাকারে খৃ. ১৯৯৩ সালে প্রকাশিত হয়। খৃ. ১৯২৮ সালের মে মাসে আল-জমিয়ত কর্তৃপক্ষ তাকে ‘জমিয়তে ওলামায়ে হিন্দ'-এ যোগদানের আহ্বান জানালে তিনি তাতে যোগ না করে ‘আল-জমিয়ত' থেকে পদত্যাগ করেন। ৫. জ্ঞান সাধনা ও চিন্তা গবেষণায় আত্ননিয়োগ: ১৯২৮-১৯৩২ পর্যন্ত সময়টুকু মাওলানা মওদূদী র. নিজেকে পড়াশুনায় ও লেখালেখিতে, ধ্যানে-জ্ঞানে-সাধনায় ব্যস্ত এতদ্বিষয়ে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন। দারুল উলুম ফতেহপুরী মাদ্রাসার উদ্ত দ মাওলানা মুহাম্মদ শরীফ উল্লাহ সুয়াতী-এর নিকট ‘হেদায়া, মানতিক, মুসাল্লামুছ ছুবুত, শামসে বাজেগাহ্‌সহ বিভিন্ন কিতাবাদি পড়ে নিয়ম মোতাবেক খু. ১৯২৬ সালে সনদ অর্জন করেন। তৎকালীন বিখ্যাত মুহাদ্দিস মাওলানা আশফাকুর রহমান কান্ধলভীর নিকট থেকে এই সময় হাদিস, ফিক্‌হ ও আরবি সাহিত্যের বিখ্যাত গ্রস্থাদিসহ বুখারী, মুসলিম, তিরমিযী ও মুওয়াত্তা ইমাম মালেক র.-সহ্‌ অন্যান্য হাদিস গ্রন্থের শিক্ষা লাভ করে খৃ. ১৯২৭ সালে ‘সনদ’ অর্জন করেন। ড. মুহাম্মদ আবদুর রহমান আনওয়ারী লিখেছেন, ‘বর্তমান শতাব্দীর আধুনিক ইসলামি চিন্তানায়ক, উপমহাদেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা সাইয়েদ আবুল আলা মওদূদী উরদূ ভাষার একজন সুসাহিত্যিক, পণ্ডিত, নিরলস পরিশ্রমী এবং বিভিন্ন গুণাবলীর অধিকারী ছিলেন। মাধ্যমিক জ্ঞানার্জনের পর সাংবাদিকতার পেশা নিয়ে www.amarboi.org

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।