সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

& সাইয়েদ আবুল আ‘লা মওদূদী রহ. ও তাফহীমুল কুরআন অধ্যক্ষ মাওলানা আ ন ম আবদুশ শাকুর ১. পেশ কালাম: আমাদের পূর্বেকার মুফাস্‌সিরগণ তাদের তাফসিরসমূহ বিভিন্ন আঙ্গিকে রচনা করেছেন। যেহেতু কুরআনুল করীম একটি বিশাল জ্ঞানভাণ্ডার, তাই এর প্রতিটি বৈশিষ্ট্য উল্লেখ করে তাফসির করা একজন মাত্র মানুষের পক্ষে দুরুহ কাজ। যেমন ইমাম আবু বকর আল জাসৃ্‌সাস রহ. (মৃ. হি. ৩৮০) তার ‘আহকামুল কুরআন' নামীয় তাফসিরে কুরআনের আহকাম বা আদেশ-নিষেধ বিষয়ক আয়াতগুলির হানাফী মাযহাবের দৃষ্টিতে তাফসির করেছেন। ইমাম আবু বকর ইবনুল আরবি রহ. (মৃ. হি. ৫৪১) তীর ‘আহকামুল কুরআন’ নামক তাফসিরে কুরআন পাকের আহকামকে মালিকী মাযহাবের দৃষ্টিতে ব্যক্ত করেছেন। ২. মাওলানা মওদৃূদীর শিক্ষাজীবন: হযরত মাওলানা সাইয়েদ আবুল আলা মওদৃদী রহ. ১৯০৩ সনে জন্ুগ্রহণ করেন । খাজায়ে খাজেগান কুতুবুদ্দীন মওদুদ চিশৃতী র.-এর ‘মওদূদ’ লকবের মাধ্যমে তাঁর খান্দান ‘মওদূদী খান্দান’ হিসেবে পরিচিতি লাভ করে। তার বাল্যকালীন পড়াশোনা উচ্চ শিক্ষিত মা-বাবার পারিবারিক পরিবেশে অনুষ্ঠিত হয়। তিনি প্রাথমিক শিক্ষা পরিবারে সম্পন্ন করার পর হায়দারাবাদের মাদ্রাসা শিক্ষার মান অনুযায়ী ‘মৌলভী’ মানে পাশ করেন। উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ‘দারুল উলুম’ হায়দারাবাদে ‘মৌলভী আলেম’ (ইন্টারমিডিয়েট) ভর্তি হন। কিন্তু তার পিতা এডভোকেট সাইয়েদ আহমদ হাসান মওদূদীর অসুস্থতার কারণে তিনি দীর্ঘ দিন পিতার সেবায় নিয়োজিত ছিলেন। তার পিতা খৃ. ১৯২০ সালে ইনতেকাল করার পর তিনি পড়াশোনার সাথে সাথে পারিবারিক রোজগারের জন্য পত্রিকায় লেখালেখি ও পত্রিকা সম্পাদনার কাজে নিজেকে নিয়োজিত করেন। তিনি মাত্র ১১ বছর বয়সে খৃ. ১৯১৪ সালে ‘সীরাতে রাসূলিল্লাহ্‌’ শীর্ষক সংক্ষিপ্ত একটি নবী জীবনী লিখেন। মাত্র ১২ বছর বয়সে খৃ. ১৯১৫ সালে মিসরীয় লেখক কাশেম আমীন এর আরবি কিতাব ‘আল মারাআতুল জাদীদা’ নামক গ্রন্থটির উর্দু ভাষায় অনুবাদ করেন। ৩. কর্মধারা: ১৯১৮ সালে মাওলানা মওদৃদী তার বড়ো ভাই সাইয়েদ আবুল খায়ের মওদৃদীর সাথে বিজনৌর এর ‘মদিনা’ পত্রিকায় সম্পাদনার কাজ করেন। এ সময় তিনি ‘খিলাফত আন্দোলন ও আন্জুমানে ইয়ানতে নযরবন্দানে ইসলাম’ নামক সংগঠনের সাথে আন্দোলনে যুক্ত হন। আজমগড়ের “মা'আরিফ’ পত্রিকার অক্টোবর সংখ্যায় তার প্রথম প্রকাশিত প্রবন্ধ ‘বারাক ইয়া কাহারবা (উর্দ)' প্রথম প্রকাশিত হয়। খৃ. ১৯১৯ সালে তিনি জব্বলপুরে ‘তাজ’ পত্রিকার দায়িত্‌ গহণ করেন। ‘দৈনিক জমিনদার’ নামক পত্রিকায় ২২ জুন, খৃ. ১৯১৯ সনে মাত্র ১৬ বছর বয়সে প্রকাশিত হয় ‘সামরাজ কি লুগাত মেঁ দোস্তী কা মাফহুম (উৰ্দ)’ নামক প্ৰবন্ধটি । এই সময় তিনি আরও কয়েকটি উৰ্দ-ইংরেজি গ্রন্থের অনুবাদ করেন৷ ‘হালাতে জিন্দেগী: পণ্ডিত মদন মোহন মালভিয়া অব ইলাহাবাদ (উর্দ, খৃ. ১৯১৯)’, ‘সামারনা মেঁ য়ুনানী মাজালেম (খৃ. ১৯১৯)’, ‘সামারনা কে মুতাআল্লাক ইত্তেহাদী কমিশন কি রিপোর্ট (খৃ. ১৯২২ ইংরেজি থেকে www.amarboi.org

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।