সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফহীমুল কুরআন: একটি বিপ্লবী তাফসির ১২৯ বাইবেলের মধ্যে বর্তমান সংস্করণে একে একটি পরিপূর্ণ অবিকৃত আসমানী কিতাব বলে মনে হয় না। আজ যদি কোথাও ওহীর জ্ঞান অবিকল অবিকৃত রূপে পাওয়া যায় তাহলে শুধুমাত্র এবং কেবলমাত্র আল- কুরআনেই পাওয়া যাবে। সবশেষে: উক্ত দুই সম্প্রদায়কে (খৃষ্টান ও ইহুদী) উদ্দেশ্য করে তাফহীমুল কুরআন তাদের ভ্রান্তিসমূহকে কুরআন ও বুদ্ধিবৃত্তির আলোকে তুলে ধরেছে, অত:পর কুরআনের শিক্ষাকে মোটা দাগে আলাদা করে পরিষ্কারভাবে পেশ করেছে। সাম্প্রদায়িক সংকীর্ণতার সীমাবদ্ধ চিন্তাধারার আকরকে শিকড়সহ উপড়ে ফেলে এই মহাগ্রন্থ আলকুরআনের বিপ্লবী বাণীর সত্যতার প্রমাণ পেশ করেছে। সাথে সাথে এই তাফসির এটাও বলে দেয় যে, কুরআন কিভাবে জীবনের প্রতিটি দিক ও বিভাগ নতুন আঙ্গিকে পুনর্গঠন করে। কুরআন আমাদের এটাও বলে যে, জীবন যাপনের সঠিক পদ্ধতি হলো, পুরোটা জীবন এক আল্লাহর ইবাদত বন্দেগী করেই কাটাতে হবে। আর আল্লাহর যমীনে একমাত্র আল্লাহর আইনই চলবে নামায ও অন্যান্য ইবাদতের হক তখনই আদায় হবে যখন এর সাথে সাথে জীবন এবং জীবন যাপন প্রণালীকে গুনাহ ও তাগৃতের পথ থেকে হকের পথে ফিরিয়ে আনবার সংগ্রাম চলবে । তাফহীমুল কুরআন সংস্কারকগণের ভুল ধারণাসমূহ অপনোদন করে, বিশেষ করে তারা যেসব ভুল ধারণায় অন্যদের ফেলে । তাফহীম পরিষ্কারভাবে বলে দেয় যে, আনুগত্য ও বিদ্রোহের দু'টি রাস্তা পরস্পর পৃথক, স্পষ্ট ও বোধগম্য । কিন্তু “মানিয়া না মানিবার’ এই পদ্থা বুদ্ধিবৃত্তি, Cl Me SE র মৌলিক উপাদানসহ সব কিছুরই বিরোধী । এভাবেই তাফহীমুল কুরআন আধুনিক যুগের প্রতিটি চ্যালেঞ্জের জবাব দিয়েছে। জবাবদানের ক্ষেত্রে তাফহীম প্রমাণ উপস্থাপন করেছে। সাথে সাথে নতুন এক ইলমে কালামের সাহায্যে দীনের কুরআনী ধারণা এবং জীবন সম্পর্কে কুরআনের দৃষ্টিভ স্পষ্ট করে পেশ করেছে। আর এভাবেই এই তাফসির গ্রন্থ সেই সব কাজ করে গিয়েছে যা করতে কয়েকটি গ্রন্থাগার প্রয়োজন । তাফহীমুল কুরআন এই যুগের এক অভূতপূর্ব সাহিত্যকর্ম । শুধু সাহিত্যকর্মই নয়, বরং এক্ষেত্রে পথপ্রদর্শক, সাথে সাথে মানুষ গড়ার কারিগরও বটে । এর দ্বারা সেইসব মানুষ তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে তৈরি হবে যারা আধুনিক যুগের চ্যালেঞ্জকে অত্যন্ত দৃঢ়তার সাথে মোকাবিলা করবে এবং এ সকলের যুক্তিপূর্ণ জবাব দিবে। তাফহীমুল কুরআনের জ্ঞানের দীঘি হতে তারা যে নালা বের করে নিবে তা হবে স্রোতশ্বীনির মতো বহমান বেগবান। তাদের এই জ্ঞানধারা এই দীঘি থেকে উৎপন্ন হয়ে বুদ্ধিবৃত্তি, চিন্তা-চেতনা, সাহিত্য, বিজ্ঞান ইত্যাদি নতুন নতুন চেতনার উপত্যকাকে প্লাবিত করবে কুরআনী জ্ঞান দ্বারা । www.amarboi.org

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।