সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১২ সেরা তাফসির সের৷ মুফাস্সির ১. মুহাম্মদ ইবনে জরির আত তাবারির (মৃত্যু ৩১০ হিজরি) আল-জামেউল বায়ান ফী তাফসিরি আয়িল কুরআন (বা তাফসিরে তাবারি) । ২. নসর ইবনে মুহাম্মদ সমরকন্দির (মৃত্যু ৩৭৩ হিজরি) বাহরুল উলুম বা তাফসিরে সমরকন্দি ৷ ৩. আহমদ ইবনে আলী আল জাস্সারের (মৃত্যু ৩৮০ হি.) আহকামুল কুরআন । 8. আহমদ ছা‘লাবি নিশাপুরির (মৃত্যু ৪২৭ হিজরি) আল কাশফু ওয়াল বায়ান । ৫. মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আন্দালুসির (মৃত্যু ৫৪১ হিজরি) আহকামুল কুরআন বা তাফসিরে ইবনুল আরাবি। ৬. আবদুল হক আন্দালুসির (মৃত্যু ৫৪৬ হি.) আল মুহাররিরুল আযীয ফী তাফসিরিল কিতাবিল আযিম বা তাফসিরে ইবনে আতিয়া । ৭. মুহাম্মদ ইবনে উমর আর রাযির (মৃত্যু ৬০৬ হিজরি) মাফাতিহুল গায়েব বা তাফসিরে কবীর । ৮. মুহাম্মদ ইবনে আহমদ কুরতবির (মৃত্যু ৬৭১ হিজরি) আল-জামে লি আহকামিল কুরআন বা তাফসিরে কুরতবি । ৯. আবদুল্লাহ্‌ ইবনে উমর বায়দাবির (মৃত্যু ৬৮৫ হিজরি) তাফসিরে বায়দাবি। ১০. ইমাদুদ্দিন ইসমাঈল ইবনে উমর ইবনে কাসির দিমাঙ্কির (মৃত্যু ৭৭৪ হি.) তাফসিরুল কুরআনিল আযিম বা তাফসিরে ইবনে কাসির। ১১. আবদুল্লাহ ইবনে মুহাম্মদ খাযেন-এর (মৃত্যু ৭৪১ হি.) তাফসিরে খাযেন। ১২. আবদুর রহমান ছা'‘লাবির (মৃত্যু ৮৭৬ হি.) তাফসিরুল জাওয়াহের । ১৩. জালালুদ্দিন সুয়ুতির (মৃত্যু ৯১১ হি.) আদ্‌ দুররুল মানছুর ফিত্‌ তাফসির বিল মাছুর । ১৪. জালালুদ্দিন মাহাল্লি এবং জালালুদ্দিন সুয়ুতির যৌথ রচনা তাফসিরে জালালাইন । ১৫. মুহাম্মদ ইবনে মুহাম্মদ তাহাবির (মৃত্যু ৯৫২ হি.) তাফসিরে আবিস্‌ সুউদ । ১৬. শিহাবুদ্দিন মুহাম্মদ আলুসির (মৃত্যু ১২৭০ হি.) রূহুল মা'আনী । বিশ শতকের মাঝামাঝি থেকে মুসলিম দেশগুলো স্বাধীনতা লাভ করতে শুরু করলেও থাকার যুগ । এ সময় বিভিন্ন মুসলিম দেশকে বৃটিশ ও ফরাসিরা এবং তাদের মানসিক গোলামরা বিভিন্ন মেয়াদে কবজা করে রাখে। এ সময় তারা মুসলিম দেশসমূহে তাদের নিজ শিক্ষাব্যবস্থা চালু করার মাধ্যমে তাদের ইসলাম বিরোধী কালচার মুসলমানদের উপর চাপিয়ে দেয় । বিশ শতকের মাঝামাঝি থেকে যখন মুসলিম দেশগুলো স্বাধীন হতে শুরু করলো তখন দেখা গেলো, প্রতিটি মুসলিম দেশেই আলো আঁধারের খেলা । তিন ধারার কালচার প্রবহমান । সেগুলো হলো : ১. পাশ্চাত্যের পুশ করা ধর্মনিরপেক্ষ বস্তুবাদী কালচার, ২. ইসলাম ও ধর্মনিরপেক্ষতা মিশ্রিত জগাখিচুড়ি শঙ্কর কালচার এবং ৩. ইসলামি কালচার । অবশ্য বিশ শতকের প্রথমার্ধেই হিমালয়ান উপমহাদেশে সাইয়েদ আবুল আলা মওদৃদী রহ.. মধ্যপ্রাচ্যে শহীদ হাসানুল বান্না রহ. এবং এশিয়া মাইনরে সাইয়েদ জামালুদ্দিন নুরসি যা আজ বিশ্বব্যাপী পরিচিত । www.amarboi.org

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।