১২৮ সেরা তাফসির সেরা মুফাস্সির শুয়ার করি। কারণ তাফসিরুল কুরআনের সাথে কুরআনের বিষয়াবলীর উপর এমন অনন্য সাধারণ নির্ঘণ্ট ইতোপূর্বে কখনো লিপিবদ্ধ হয়নি । তাফহীমুল কুরআন ও বর্তমান যুগের চ্যালেঞ্জ আধুনিক যুগের চ্যালেঞ্জকে বিভিন্নভাবে জানা যায় এবং ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বর্ণনা করা যায়। আল কুরআনের একজন অনুসারী এবং তাফহীমুল কুরআনের একজন ছাত্র হিসেবে আমি যখন বিষয়টি নিয়ে ভাবলাম তখন এ ক্ষেত্রে আমার নিকট মোটা দাগে পৃথিবীর জাতিসমূহকে তিন তিনটি প্লাটফর্মে বিভক্ত মনে হলো : ক. বর্তমান এই আধুনিক যুগে বৈশ্বিকভাবে অহিলন্ধ জ্ঞানকে অস্বীকার করে কিংবা বাদ দিয়ে জীবনের পুরোটা কাঠামো ব্যক্তিগত এবং গোষ্ঠীগত দৃষ্টিকোণ থেকে কিংবা ধর্মহীন জাগতিকতার ভিত্তিতে গঠন করা হয়েছে। সমগ্র সমাজতান্ত্রিক বিশ্ব এবং ভোগবাদী আধুনিক পশ্চিমা জাতিসমূহের ধর্মবিশ্বাস এই ধর্মহীনতার পোশাকেই দৃশ্যমান । হিন্দুবাদ, বৌদ্ধমত এবং অন্যান্য ইসলামি জ্ঞানশুন্য ধর্মমতসমূহের অনুসারীরাও কমবেশী উপরোক্ত দলেরই অন্তর্ভুক্ত খ. অন্যদিকে যারা নিজেদের কাছে ওহীর জ্ঞান আছে বলে দাবি করেন, তারাও সেই জ্ঞানের ধারাবাহিকতাকে সর্বশেষ নবী নবীয়ে আকরাম (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) পর্যন্ত মেনে নেন না। বরং তাদের স্ব স্ব নবীর প্রতি নাযিলকৃত এঁশী জ্ঞানপ্রাপ্ত ধর্ম হিসেবে মেনে নিতে নারাজ । ইহুদীবাদ ও খৃষ্টবাদের অনুসারীরা এই দলভুক্ত গ. রইলো মুসলমানরা, যারা রসূলে আকরাম সা.-কে সত্য ও বরহক নবী হিসেবে মানে। এদের একটি বিশাল অংশ দীন ও দুনিয়াকে সম্পূর্ণ পৃথক পৃথক বিষয় হিসেবে বিশ্বাস করে তদনুসারে জীবনের কার্যকলাপ পরিচালনা করেন। দীন ও দুনিয়াকে আলাদা করার ফলে মুসলমানদের মধ্যে এমন এক সম্প্রদায়ের উদ্ভব ঘটেছে যারা মনে করেন ধর্ম হচ্ছে কয়েকটি ব্যক্তিগত ইবাদত-বন্দেগীর সমষ্টি এবং সামাজিক কিছু অনুষ্ঠানের সমাহার । কিছু লোকের জন্য ধর্মীয় এইসব দায়িত্ব পালন পার্থিব কর্মসূচীর সামাজিক ও ব্যক্তিগত অনুষ্ঠানে পরিণত হয়েছে। তারা ধর্মকে বাদ দেয়নি ঠিকই কিন্তু শিক্ষার আসল প্রাণসত্তাকে নিজেদের দেহ-মন থেকে সরিয়ে দিয়েছে বা দিচ্ছে। এই দলটি ইসলামের বিধানকে অন্যান্য মতবাদের সাথে সংযুক্ত করে এমন এক সুবিধাবাদী মতাদর্শের ধারক হতে চায়, যাদের মুসলিম পরিচয়ের কোনো খীটি ঈমানী ভিত্তি পাওয়া দুক্কর। যাকে আমরা আধুনিক যুগের চ্যালেঞ্জ বলি তা মূলত এই তিনটি, বরং চারটি চ্যালেঞ্জের সমষ্টি । অন্যভাবে বলা যায়, এই চ্যালেঞ্জসমূহের চারটি দিক রয়েছে। তাফহীমুল কুরআন এই চ্যালেঞ্জসমূহের জবাব তার নিজস্ব স্টাইলে দিয়েছে। প্রথমত: প্রথম কথার মোকাবিলায় তাফহীমুল কুরআন ওহীর বাস্তবতা ও অপরিহার্যতা প্রমাণ করার জন্য দলীল উপস্থাপন করে দেখিয়েছে যে, মানুষ সৃষ্টার দিকনির্দেশনার মুখাপেক্ষী এবং এই নির্দেশনা মানা ও তদনুযায়ী কাজকর্ম পরিচালনা করার উপরই তার নাজাত, কল্যাণ ও সাফল্য নির্ভর করে। দ্বিতীয়ত: দ্বিতীয় কথার মোকাবিলায় তাফহীমুল কুরআন দেখিয়েছে যে, ওহীর জ্ঞানের স্বঘোষিত ইজারাদারগণ হক কথাকে অস্বীকার করার অপরাধে অপরাধী ৷ বাইবেল তার অবিকৃত মূল রূপে সেই দাওয়াতই পেশ করেছে যা কুরআন আজ আমাদের বলছে। কিন্তু বাইবেলের অনুসারীরা এর মূল রূপকে এমনভাবে বিকৃত করেছে, যার ফলে খোদ www.amarboi.org
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।