সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফহীমুল কুরআন: একটি বিপ্রবী তাফসির ১২৭ এবং সকল কাজের কারিগর হিসেবে জানো ও মানো তার ব্যাপারে এটা মানতে রাজী নও কেনো যে, সেটি অন্য ছোট ছোট মূর্তিকে ভেংগে ফেলেছেঃ?] আধুনিক ইলমে কালামে পাশ্চাত্যের সমালোচনা করার সময় সামগ্রিকভাবে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে । তাফহীমুল কুরআনে এর নেহায়েত উচ্চাংগের সুনির্বাচিত উপমা দেখা যায়। চ. তাফহীমুল কুরআন যে নয়া ইলমে কালামের প্রবর্তন করেছে সেখানে ইসলামি আইন প্রণয়নের কৌশল, যুগের সমাস্যাদির সমাধান ও অন্যান্য আধুনিক জ্ঞান- বিজ্ঞানের উন্নতি ও প্রসারকে তুলনামূলক পর্যালোচনার আকারে নিয়ে আসা হয়েছে। এই বস্তু একদিকে কুরআনের প্রদর্শিত শিক্ষাসমূহের উপর আস্থা ও বিশ্বাসকে বাড়িয়ে তোলে, অন্যদিকে আল্লাহ্‌র কালাম হিসেবে কুরআনের পক্ষে দলিল যা একথা প্রমাণ করে যে, কুরআনী শিক্ষার মানদণ্ডের উপর যুগের উত্থান-পতন কিংবা অতি বিপ্লবী চিন্ত র কোনো প্রভাবই পড়ে না। কুরআন বিংশ শতাব্দীতেও অতোটাই তরতাজা ও অত্যাধুনিক যতোটা ছিলো সপ্তম শতকে । ছ. আল কুরআনের বর্ণনা পদ্ধতির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, তাতে অন্তর ও দৃষ্টির প্রশান্তির সাথে সাথে প্রতিটি পদক্ষেপে নফসের পরিশুদ্ধির চেষ্টা করা হয়েছে যেনো ব্যক্তিত্ব সুগঠিত হয় এবং ব্যক্তির কাঞ্জ্ষিত মানোন্নয়ন হয়। তাফহীমুল কুরআনে খোদ এই পদ্ধতিরই অনুসরণ করা হয়েছে। এই পদ্ধতিতেই তাফহীম (মর্মবাণী অনুধাবন) ও তাযকিয়ায়ে নফস (আত্মার পরিশুদ্ধি) প্রতিটি পদে যুগপৎ এগিয়ে গেছে। অর্থাৎ এই ইলমে কালামের মূল লক্ষ্য ঈমান ও নেক আমল । এই দুটো বস্তুকে পরস্পরের সাথে প্রতি পদক্ষেপে জুড়ে দেবার চেষ্টা করা হয়েছে; যাতে চেতনার যে ধাবমান ধারা ধমনীতে ধ্বনি তোলে তাই যেনো শানিত বহমান অশ্রুবিন্দু হয়ে গণ্ড বেয়ে টপকে পড়ে । আধুনিক তথা নয়া ইলমে কালাম শিরোনামায় উপরে যা আলোচিত হলো তা তাফহীমুল কুরআনে স্পষ্টভাবে দৃশ্যমান ৯. নির্ঘণ্ট বা বিষয় নির্দেশিকা (NDEX): তাফহীমুল কুরআনের আরও একটি অসামান্য বৈশিষ্ট্য এর বিষয় নির্দেশিকা অভিধান। ইংরেজি ভাষায় একে ইনডেব্র বলে। আমরা বাংলাতে সূচী, নির্ঘণ্ট, নির্দেশিকা ইত্যাদি বলে থাকি । মহাগ্রন্থ আল কুরআনের অনেক বিচিত্র, মূল্যবান ও অতুলনীয় বিষয় নির্দেশিকা কিংবা কোষগ্রন্থ পাওয়া যায় পৃথিবীর নানা ভাষায় । কিন্তু তাফহীমুল কুরআনের স্বতন্ত্র বিষয় নির্দেশিকা নিজ তুলনায় স্বয়ং তুলনাহীন ৷ এটা কুরআন ও তাফহীমুল কুরআনের তামাম গুরুত্বপূর্ণ বিষয় সূচির এক স্বচ্ছ প্রতিচ্ছবি । আল কুরআনের যেখানে যেখানে কোনো নীতি নির্ধারণী বিষয় কিংবা কোথাও কোনো ছোটখাট বিষয়ের আলোচনা রয়েছে সেসব কিছু অত্যন্ত যত্ন সহকারে এই নির্ঘণ্টে লিপিবদ্ধ করা হয়েছে। যেসব গবেষক মহাগ্রন্থ আল কুরআন নিয়ে গবেষণা করেন তাদের জন্য কুরআনের বিষয়াবলীর বিশালতা ও প্রসারতার সামনে এই নির্দেশিকা একটি অন্যতম নেয়ামত মনে হবে। তাফহীমুল কুরআনকে যদি জ্ঞানের একটি বিশ্বকোষ ধরা হয় তাহলে এই নির্ঘণ্ট সেই বিশ্বকোষে আরোহণের সিঁড়ির সাথে তুলনীয় । আমি এই বিষয় নির্দেশিকাকে তাফহীমুল কুরআনের বিশেষ কীর্তির মধ্যে www.amarboi.org

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।