সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ সেরা তাফসির সেরা মুফাস্সির বেপরোয়া বুদ্ধি বিকৃতির অসৎ বাণিজ্যের প্রতি । তাই এর প্রতিকার এমনভাবে করা হোক যে, ইসলামের শিক্ষাকে ব্যাপক প্রচার প্রসার ঘটিয়ে দীনের শিক্ষাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দিয়ে অজ্ঞতার অন্ধকার মুছে ফেলতে হবে । পাশ্চাত্য চিন্ত ধারার ভিত্তিসমূহ, পাশ্চাত্যের জীবনদর্শনসমূহ ও তাদের উদিত আন্দোলনসমূহের উপর সর্বাত্মক হামলা চালানো হোক এবং সমালোচনা করে পরিষ্কারভাবে দেখিয়ে দেয়া হোক যে, ওসবের কি ভালো ও কল্যাণকর এবং কোনটি ভ্রান্ত এবং বিভ্রান্তির উদ্যোক্তা ৷ এই আক্ৰমণ চলবে পাশ্চাত্যের ধর্মহীন সমাজ ব্যবস্থার উপর । তাদের চারিত্রিক হীন উদ্দেশ্য, উপনিবেশবাদ, তাদের সংস্কৃতি, অর্থনীতি, রাজনৈতিক ও সামাজিক আন্দোলন এবং অধ:পতিত সমাজ চরিত্রেরও সমালোচনা করতে হবে। এভাবে যাতে পরাধীনতার তমশাচ্ছন্ন রাতের নিদ টুটে যায়, পরাভব কমে যায় এবং নিজের তাহযীব- তমদ্দুনের উপর আস্থা ও বিশ্বাস বাড়ে মুনাফিকী ও দ্বৈত নীতির উপর সমালোচনার লক্ষভেদী তীর বর্ষণ করতে হবে। কেউ মুসলমান হয়ে থাকতে চাইলে সে যেন একজন পরিপূর্ণ মুসলিম হয়। অন্যদিকে যে অন্য জীবন বিধানসমূহের সাহায্যকারী হতে চায় সে যেন পর্দার আড়ালে নিজেকে ঢেকে রেখে অন্যদের ধোকা দিতে না পারে। এভাবে যেসব লোক দীনের ব্যাপারে প্রকাশ্যে আমানতের খেয়ানত করেছে তাদের জ্ঞানগত হীনতা ও চারিত্রিক দুর্বলতাকে তুলে ধরা হোক, যাতে তাদের স্বরূপ মানুষের সামনে উন্মোচিত হয়। গ. এই ইলমে কালামে প্রকৃতিগতভাবেই জ্ঞানের উৎসের সাথে সংলাপকে একটি বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। পর আসল দাবিই হলো, অহি হচ্ছে অপ্রয়োজনীয় বস্তু । মানুষের বুদ্ধিমত্তা, জ্ঞান ও অভিজ্ঞতাই সভ্যতা-সংস্কৃতির ভিত গঠনের জন্য যথেষ্ট ।' পক্ষান্তরে ইসলামের দাবি হলো, ‘বুদ্ধি ও অভিজ্ঞতা তখনই লাভজনক হবে যখন ওহীর আলোকে তা কাজে লাগানো হবে। অন্যথায় আলো যতোই থাকুক না কেনো বুদ্ধি ও অভিজ্ঞতা বাস্তবতার কোনো কিছুই দেখতে পায় না। যেমন মানব চক্ষু অন্ধকারে কিছুই দেখে না। ওহীর রোশনাই হলো পবিত্র কুরআনুল করিম ৷' [এই আধুনিক ইলমে কালামে ওহী, বুদ্ধি-বিবেক এবং অভিজ্ঞতার যথাযথ অবস্থান তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অত:পর আধুনিকতা ও উত্তর-আধুনিকতার জ্ঞান-বিজ্ঞানের য্যাপারে এটা পরিষ্কারভাবে বলে দেবার চেষ্টা করা হয়েছে যে, ওসবের ক্ষেত্র সীমা- পরিসীমা কতেটুকু ।] ঘ. এই ইলমে কালামে যুক্তি উপস্থাপনায়ও যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা মানব অন্তরের সুমতির নিকট কেন্দ্রীয় গুরুত্বের দাবি রাখে তাফহীমুল কুরআনে পদে পদে মানব অন্তরের এই সুমতির কাছে নিবেদন করা হয়েছে। এটাই হলো আল-কুরআনের দলিল-প্রমাণাদি উপস্থাপনের এক অনুপম পদ্ধতি । আধুনিক ইলমে কালামে এই যুক্তি প্রদান পদ্ধতিই অবলম্বন করা হয়েছে। ঙ. আল কুরআনের ত যুক্তি উপস্থাপনের একটি অন্যতম মূলনীতি হচ্ছে, তা বিরুদ্ধবাদীদের গৃহীত ত ও স্বীকৃত জ্ঞান দ্বারাই তাদের নিরুত্তর করে দেয়। [উদারহরণস্বরূপ হযরত ইবরাহিম আ. এর জাতিকে উদ্দেশ্য করে জাতির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, তোমরা যে বিরাটাকার মূর্তিটিকে তোমাদের মাবুদ www.amarboi.org

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।