তাফহীমুল কুরআন: একটি বিপ্লবী তাফসির ১২৫ যার ছত্রছায়ায় তারা এই সব উক্তি করছিলো কিংবা প্রশ্রবাণ ছুড়ে দিচ্ছিল কিংবা আপত্তি উত্থাপন করছিলো । যদি গ্রীক চিন্তাধারা ও দর্শনের হামলার মোকবিলায় তখনকার দার্শনিক চ্যালেঞ্জের জবাবে এক নতুন ইলমুল কালাম সৃজন লাভ করে থাকে তাহলে আজও পাশ্চাত্যের জ্ঞান ও শিল্পকলা এবং পশ্চিয়া সংস্কৃতি ও দর্শনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধারার একটি ইলমে কালামের প্রয়োজন ছিলো। আল্লামা শিবলী নোমানী ও মওলানা আবুল কালাম আযাদ মরহুম এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কিন্তু তাঁরা প্রাথমিক পর্যায়ই অতিক্রম করতে পারেননি। মহাকবি আল্লামা ইকবালও এক্ষেত্রে যথেষ্ট ফলপ্রসূ অবদান রেখেছেন এবং আধুনিক চিন্তাধারার সক্রিয় মোকাবিলার পথ চিহ্নিত করে গেছেন। অবশ্য এই নতুন ইলমে কালামের বেশি বিস্তারিত, বেশি গভীর, বেশি যুক্তিপূর্ণ উপমা ও উদাহরণ মওলানা মওদূদী রহ.র রচনাবলীতে পাওয়া যায়। তাঁর রচিত ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ, পর্দা ও ইসলাম, সুদ ও আধুনিক ব্যাংকিং, ইসলামের দৃষ্টিতে জন্বনিয়ন্ত্রণ, নির্বাচিত রচনাবলীত (মূল উর্দু নাম তাফহীমাত), তা‘লীমাত, সুন্নতে রসূলের আইনগত মর্যাদা প্রভৃতি অত্যন্ত উচ্চাংগের ইলমুল কালামের গ্রন্থ । তবে এই নয়া ইলমুল কালামের সবচাইতে বেশি প্রতিনিধিত্বমূলক কিতাব হচ্ছে তাফহীমুল কুরআন । এটা এই নয়া ইলমে কালামের উত্তম উপমাই নয়, বরং তা ভবিষ্যতে এই ইলমে কালামের উৎস গ্রন্থ হিসেবেও কাজ করবে ইনশাআল্লাহ । আজ পৰ্যন্ত এই নয়া তথা আধুনিক ইলমে কালামের মূলনীতিসমূহ কেউ আলাদাভাবে লিখেননি, যদিও একাজটি পরবর্তী যুগের চিন্তাবিদ দার্শনিকদের কাজ যে, তারা এই জ্ঞানভাণ্ডার থেকে মূলনীতিসমূহ বের করে আনবেন । তথাপি এই বিষয়ে যদি কোনো ধরনের প্রাথমিক প্রচেষ্টা পরিচালিত হয় তাহলে তাফহীমুল কুরআনের ইলমুল কালামের মৌলিক কথাগুলো আশা করি নিম্নরূপ হবে। নয়া ইলমুল কালামের মৌলিক কথা ক. এই ইলমে কালামে দলিল- প্রমাণ আল কুরআনের মৌলিক ও সামগ্রিক শিক্ষার আলোকে পেশ করতে হবে। এক একটি আয়াতকে তার মূল বিষয়বস্ত থেকে কেটেছেটে আলাদা করে বোঝা যায় না। কুরআন মজিদের একটি আয়াতকে বুঝতে হলে অন্যান্য স্থানে অনুরূপ যেভাবে বর্ণিত হয়েছে তার সাহায্যে বুঝতে হবে। অত:পর এক একটি বিষয় ও বাহাসকে তখনই বোঝা যাবে যখন জীবনের সামগ্রিক পরিমণ্ডলের ভিতর সেই বিষয়ের যথাযথ মর্যাদা ও স্থান নিরূপিত হয় । [এভাবে এই ইলমুল কালামে কুরআনের সামগ্রিক শিক্ষা ও নির্দেশনাকে মৌল ভিত্তি ধরে প্রমাণ করা হয়েছে যে, ধর্মের নামে যে ভুল ধারণা ও কুসংস্কার হাল জমানায় প্রচলিত হয়েছে এসবের একটি মৌলিক কারণ হলো, কুরআনের সামগ্রিক শিক্ষাকে এবং কুরআনের বাস্তব জীবন দর্শনকে সুন্নাতে রাসূল সা. এর আলোকে না দেখে খণ্ডিত রূপে দেখা হয়েছে৷] খ. এই ইলমে কালামের রূপদানের সময় অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল রাখা হয়েছিলো যুগের সেই প্রেক্ষাপটে মুসলমানদের প্রকৃত দুর্বলতাসমূহ, যেমন অজ্ঞতা, সমসাময়িক মতবাদসমূহের আনুগত্য, মুনাফেকী এবং একটি বিশেষ গোষ্ঠীর মাঝে www.amarboi.org
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।