১২৪ সেরা তাফসির সেরা মুফ্াস্সির তিনি জ্ঞানরাজ্যের এসকল শাখা থেকে কম-বেশী অনেক কিছু নিয়েছেন কিন্তু প্রতিটি ক্ষেত্ৰে তিনি কুরআনকে ফয়সালাকারীর মসনদে আসীন রেখেছেন। এই সকল জ্ঞান- বিজ্ঞান অথবা শাস্ত্র কোথাও তাকে ভুলপথে ভাসিয়ে নিয়ে যেতে পারেনি। এই দৃষ্টিকোণ থেকে তাফহীমুল কুরআনে “মানব রচিত মতবাদ ও জীবনদর্শনসমূহের তুলনামূলক পর্যালোচনা করে সমালোচনামূলক রেনেসার বীজ রোপিত হয়েছে। এই বিষয়বস্তু তার তাফসিরকে একটি যুগোপযোগী আধুনিক তাফসীরে উন্নীত করেছে। তিনি যুগের এবং সাময়িক প্রেক্ষাপটের বিষয়বস্তু ও জ্ঞানের যথাযথ সমালোচনা করেছেন ঠিকই, কিন্তু কোথাও কোনো আধুনিক শ্রোগান কিংবা আধুনিকতার ছোয়া, ধ্যানধারণা বা আদর্শ তার উপর প্রভাব বিস্তার করতে পারেনি। ৭. রেনেসী বা পুনর্জাগরণের ধারণা : উপরে আমরা যা আলোচনা করে এসেছি তাদ্বারা তাফহীমুল কুরআনের সপ্তম বৈশিষ্ট্য আমাদের নিকট প্রকাশিত হয় অর্থাৎ সনাতন ও নতুনের মাঝে রেনেসাঁর বোধ তথা জীবন ধারণ ও যাপনের জন্য নতুন দিনের জীবনবিধান। মওলানা মওদূদী রহ. এর কলম সবসময় চরম পন্থার পথ পরিহার করে চলেছে। যারা আল্লাহ্র দীনকে মসজিদ-মিম্বার, ব্যক্তিগত জীবন ও খানকাহের চার দেয়ালের মধ্যে সীমিত করেছিলো মওলানার কলম তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, প্রতিবাদে সোচ্চার হয়েছে। যারা ইসলামের নাম নিয়ে ধর্মের লেবাস পরে যুগের সাথে তাল মিলিয়ে চলার কথা বলে কুরআনের আদেশ-নিষেধবাণীকে ছেলেখেলার বস্তুতে পরিণত করেছে তিনি কঠোর ভাষায় তাদের সমালোচনা করেছেন। তাফহীমুল কুরআনের রচয়িতা তার নিজ যুগের সকল সমস্যা এবং দাবিসমূহ খুব ভালোভাবেই উপলব্ধি করেছিলেন কিন্তু তিনি এমন ভুল ধারণায় নিপতিত হননি যে, পৃথিবী, আকাশ ও নভোমণ্ুলের মৃষ্টা হরতো কুরআন নাধিলের সময় ভুলবশত (নাউযুবিল্লাহ) এই কথাগুলো উল্লেখ করেছেন যেসবের অর্থ বর্তমান যমানায় এভাবে সংশোধন করে নিতে হবে। যেসকল সংস্কারক উপরোক্ত ধরনের কাজ করার দু:সাহস করেছেন মওলানা মওদূদী রহ. তাদের কড়া সমালোচনা করেছেন। সাথে সাথে মওলানা চেষ্টা করেছেন কুরআনকে ঠিক সেই রূপে পেশ করতে কুরআনের প্রকৃত রূপ যেমন ৷ তাঁর এর বক্তব্যের মূল লক্ষ্য ছিলো এমন ধারণা ও প্রেরণা জন্মাতে হবে যাতে মানুষ আল কুরআন মোতাবেক নিজেকে বদলে ফেলতে উদ্যোগী হয়। এটাই ইসলামি রেনেসা আন্দোলনসমূহের সংগ্রামী দাওয়াত ও কর্মনীতি । তাফহীমুল কুরআন নবুয়তের যুগ থেকে আজতক উম্মতের সত্যনিষ্ঠ জনমণ্ডলীর অনুসৃত এই কর্মনীতিকেই তুলে ধরেছে এবং হেদায়াতের এই রাজপথকে উজ্জ্বল থেকে উজ্ব্বলতর আলোতে উদ্ভাসিত করবার প্রয়াস পেয়েছে। ৮. নয়া ইলমুল কালাম : তাফহীমুল কুরআনের আরও একটি বিশেষত্ব হলো, এই কিতাব একটি নয়া ইলমে কালামের ভিত্তি গড়েছে। প্রতিটি যুগের মাসয়ালা-মাসায়েল এবং যুক্তিতর্ক ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। প্রতিটি যুগের জ্ঞান-বিজ্ঞানের নিজস্ব একটা স্তর আছে। সেই জ্ঞান-বিজ্ঞান স্বতন্ত্র হয়ে থাকে। কালস্রোতে যেগুলোর প্রচলন ও প্রভাব চলে আসে খৃষ্টান ধর্মযাজকরা যেসব প্রশ্ন উত্থাপন করেছিলেন, এমনকি স্যার সাইয়েদ আহমদ খান চিন্তাধারার পক্ষ থেকে যেসব উক্তি করা হয় সেসব প্রশ্রের জবাব দেয়ার ব্যবস্থা আমাদের যুগে অবশ্যই করা হয়েছিলো। কিন্তু একথাও একটি বাস্তব সত্য যে, পাশ্চাত্য নিশানা লক্ষ্য টার্গেট জ্ঞান ও শিল্পকলার টার্গেট করা হয়নি, www.amarboi.org
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।