তাফহীমুল কুরআন: একটি বিপ্লবী তাফসির ১২৩ ৫. কুরআনিক বিধান : তাফহীমুল কুরআনের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে বর্ণিত ফিকহী নির্দেশসমূহ । কুরআনের কোনো আয়াত থেকে যে নির্দেশ পাওয়া গেছে তা সেখানেই তথা যথাস্থানেই বলে দেয়ার চেষ্টা করা হয়েছে । তাছাড়া অন্য যে সমস্ত জায়গায় একই বিষয় আলোচিত কিংবা বর্ণিত হয়েছে তাও বলে দেয়া হয়েছে। এভাবে তাফহীমুল কুরআনে কুরআনের তাফসির করার চেষ্টা করা হয়েছে খোদ কুরআনের সাহায্যেই। আরও যে বিষয়টির প্রতি বিশেষভাবে খেয়াল রাখা হয়েছে তা হলো, প্রতিটি বিষয়ে কুরআনের মূল শিক্ষা এবং কুরআন প্রদর্শিত চরিত্রনীতি ও সংস্কৃতির মৌলিক অবকাঠামোর আলোকে বিষয় বিবরণী ও নির্দেশনা দেয়া হয়েছে। সাথে সাথে জীবনের প্রতিটি ক্ষেত্রে এর অবস্থান ও মর্যাদা প্রতিষ্ঠিত করা হয়েছে। নবী করীম সা. ও সাহাবায়ে কেরাম রা. কোনো আয়াত কিংবা নির্দেশের যে ব্যাখ্যা করেছেন তাফহীমুল কুরআনে তাও বিবৃত করবার চেষ্টা করা হয়েছে। যেখানে সাহাবাদের মধ্যে অথবা আলেমদরে মাঝে মতভেদ দেখা দিয়েছে তাও বিবৃত করা হয়েছে। সাথে সাথে মতভেদের ভিত্তিও বলে দেবার চেষ্টা করেছেন তাফসিরকার । সাধারণভাবে কোথাও হানাফী চিন্তাধারার আলোকে মূল ব্যাখ্যা করা হলেও অন্যদের দৃষ্টিকোণও তুলে ধরা হয়েছে। এ দিক থেকে তাফহীমুল কুরআনে ফিকহী মাযহাবসমূহের মতামতের যে তুলনামূলক পর্যালোচনা করা হয়েছে তা আগামী দিনের গবেষকদের জন্য অত্যন্ত সাহায্যকারী উপাদান ও ফলপ্রসূ অবদান হতে পারে। সাথে সাথে এ কিতাব সম্মিলিতভাবে উম্মতের এক্য ও সম্প্রীতি স্থাপনেও নতুন পথের সূচনা করবে। ৬. মাযহাবসমূহের তুলনামূলক পর্যালোচনা : তাফহীমুল কুরআনে ইহুদীবাদ, খৃষ্টবাদ Pl ULE MA LAL RAE Lan ns RRS LAE রীতিকে পরিহার করা হয়েছে। এখানে চেষ্টা করা হয়েছে খৃষ্টান ধর্মবেত্তা, যাজক শ্রেণী এবং পাশ্চাত্যের প্রাচবিদগণ কর্তৃক উত্থাপিত আপত্তি ও প্রশ্নসমূহের সাধ্যমত ন্যায়সংগত এবং সমাধানমূলক উত্তর দেবার। অত:পর অত্যন্ত সুস্পষ্টভাবে দেখানো হয়েছে আল কুরআনের বর্ণনাভঙ্গী এবং বর্তমান বাইবেলের লিখিত রূপের পরিষ্কার পার্থক্য, যাতে বেমিল ওহী এবং অকাট্য অবিকল ওহীর মধ্যকার পার্থক্য পরিদৃষ্ট হয়। মানুষ যেনো খাঁটি বস্তুটি চিনতে পারে। মওলানা মওদূদী রহ. আল কুরআনকে নিজস্ব দলিল প্রদানের ভিত্তি হিসেবে দাড় করিয়ে, অত:পর অন্যান্য ধর্মমত আলোচ্য বিষয়কে যেভাবে পেশ করে তার তক্রুপ সমালোচনা করে দুটোর পার্থক্যকে সুস্পষ্ট করে তুলে ধরেছেন। নিজের অবস্থানকে তুলে ধরার জন্য তিনি এঁতিহাসিক দলিল-প্রমাণ, আধুনিক বাইবেলের সমালোচনা ও অন্যান্য জ্ঞানবিজ্ঞানের সাম্প্রাতিক গবেষণা প্রতিবেদনসমূহকে উপস্থাপন করেছেন। একইভাবে তিনি আধুনিক মতবাদসমূহ এবং সেই যুগে উত্থিত আন্দোলনসমূহের যাচাই, পর্যালোচনা ও সমালোচনা করেছেন এবং সেই মতবাদ ও আন্দোলন দ্বারা প্রভাবিত লোকেরা আল কুরআনের যে মনগড়া অপব্যাখ্যা করার অপচেষ্টা করেছিল তিনি তার বিপরীতে সুচিন্তিত বিশ্লেষণ উপস্থাপন করেছেন। তার তাফসীরে পদার্থবিদ্যা, জীববিদ্যা, প্রাণীবিদ্যা, জ্যোতির্বিদ্যা, শারীরবিদ্যা এবং ভূগোল থেকে শুরু করে অর্থনীতি, রাজনীতি, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, দর্শন ও যুক্তিবিদ্যা, ইতিহাস ও তুলনামূলক ধর্মতত্ত্বের বেশুমার আলোচনা ও পর্যালোচনা ছড়িয়ে রয়েছে। www.amarboi.org
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।