সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১২২ সেরা তাফসির সেরা মুফাস্সির তাফহীমুল কুরআনে আল কুরআনের অনুবাদ । এই অনুবাদ বিভিন্ন দিক থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী । শাব্দিক তরজমার পথ পরিহার করে (কিন্তু কোনো শব্দের অনুবাদ পরিহার না করে) তাফহীমুল কুরআনে স্বতন্ত্র ও স্বচ্ছন্দ ভাবানুবাদের একটি পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কোনো একটি ক্ষেত্রেও এই স্বচ্ছন্দ অনুবাদকর্ম অনুবাদের সীমা অতিক্রম করে যায়নি । এই অনুবাদ ছন্দোবদ্ধ কাব্যিক অনুবাদের থেকেও ভিন্নতর বৈশিষ্ট্যের অধিকারী । কাব্যিক অনুবাদে তো একটি আয়াতকে একক ধরে জুনবাদ করা হয়ে থাকে, এতে ভাব বর্ণনার ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখা কঠিন হয়ে যায়। আমার জানামতে তাফহীমুল কুরআনেই সর্বপ্রথম ধারাবাহিক স্বচ্ছন্দ অনুবাদ পদ্ধতি অবলম্বন করা হয়েছে। ফলে শুধুমাত্র অনুবাদ অধ্যয়ন করলেই পাঠকের দেহমনে সেই প্রভাব বিস্তৃত হয় যা কুরআন সৃষ্টি করতে চায়। এই স্বচ্ছন্দ অনুবাদে সেই বাণী শোনা যায় যা কুরআন বলতে চায় । তাফহীমের অনুবাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ অনন্য বৈশিষ্ট্য হলো, এখানে বক্তৃতার ভাষা লেখনীর ভাষায় রূপান্তরিত হয়েছে। ফলে একটি উৎকৃষ্ট অনুবাদ কর্মের সাথে সাথে এটা কুরআনী জ্ঞানচর্চার নতুন এক মাইলফলক হয়েছে। তাফহীমুল কুরআনের তরজমাতে বক্তৃতার ভাষাকে উচ্চাঙ্গের সাহিত্যের ভাষায় রূপাস্তরে মওলানা মওদূদী র. অর্থের গুরুত্ব বিচারে প্যারাবদ্ধ করেছেন। এই পদ্ধতিতে বয়ানের ধারাবাহিকতায় একটি রিষয় থেকে অনা বিষয়ে হারার তংনেত ও নি রিকাওাদেয়ানয়ছে। তরজমাতে প্যারাগ্রাফ পদ্ধতি একটি বিপ্নবী ও এঁতিহাসিক পদক্ষেপ ছিল। কুরআন তরজমাতে প্যারাগ্রাফ পদ্ধতি সেসময় একটি বিপ্লবী বৈশিষ্ট্যের অধিকারী করে তাফহীমকে। এর ফলে কুরআনের অর্থ বোঝা এবং বাণী হৃদয়ঙ্গম করা আরও সহজতর হয়েছে। বক্তৃতার সময় যে কাজ ক্ষণিক বিরতি দিয়ে, শ্বাস-প্রশ্বাস ও কণ্ঠস্বর উঁচুনীচু করে করা হয়, তাই লেখার সময় বিরাম চিহ্নসমূহ দিয়ে করা হয়েছে। অত:পর ভাব অনুযায়ী তা প্যারাতে আবদ্ধ করা হয়েছে। এই কাজ তাফহীমুল কুরআনে প্রথমবারের মতো করা হয়েছে। সম্ভবত তাফহীমের পূর্বে পৃথিবীর অন্য কোনো তাফসীরে অথবা অন্য কোন ভাষায় কুরআনের জন্য এ খেদমত করা হয়নি। এই বিচারে এটি তাফহীমুল কুরআনের অনন্য বৈশিষ্ট্য । (তাফহীমুল কুরআনের পরে উর্দু ভাষায় কুরআনের পরবর্তী তরজমাকারীগণ ব্যাপকভাবে তাফহীমের রীতি অনুসরণ করেছেন। 8. সূরাসমূহের ভূমিকা : তাফহীমুল কুরআনের বৈশিষ্ট্যের মধ্যে সূরাসমূহের ভূমিকাও উল্লেখযোগ্য । প্রতিটি সূরার তাফসির ও তরজমা শুরু করার পূর্বে এর রচয়িতা সংশ্লিষ্ট সূরার এতিহাসিক পটভূমি, কেন্দ্রীয় আলোচ্য বিষয়, বিষয়বস্ত ও মূল বক্তব্য তুলে ধরেছেন। সূরাসমূহের কেন্দ্রীয় আলোচ্য বিষয় এবং বিষয়বস্তুর সম্পর্ক ও ধারাবাহিকতাকে কুরআনের সম্মিলিত লক্ষবিন্দু, কেন্দ্রীয় আলোচ্য বিষয় এবং কুরআনের মূল দাওয়াতের সাথে সম্পর্ক রক্ষা করে বর্ণনা করা হয়েছে। নাযিল হওয়ার সময়কাল ও নাযিল হওয়ার উপলক্ষকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যালোচনা করে তা চমকপ্রদভাবে বিবৃত করা হয়েছে। ইতোপূর্বে সূরাসমূহের ভূমিকার দ্বারা কুরআনের অর্থ বোঝানোর জন্য এমন প্রজ্ঞাপূর্ণ পদ্ধতি কেউ অবলম্বন করেছেন কিনা কিংবা সমগ্র কুরআনের ব্যাপারেও এই পদ্ধতি কেউ অবলম্বন করেছেন কিনা তা আমাদের জানা নেই । www.amarboi.org

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।