তাফহীমুল কুরআন: একটি বিপ্লবী তাফসির ১২১ তাফহীমুল কুরআনে উপরে আলোচিত সব বিষয়েরই ঝলক পাওয়া যায়। তবে এগুলোর মধ্য থেকে নন্দনতত্ত্ব, নান্দনিকতা ও অলংকার শাস্ত্রের সকল সূত্ৰকে ছাপিয়ে যে বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে তা হলো: কুরআনের বিষয়বস্তু, এর কেন্দ্রীয় আলোচ্য বিষয় বরা দেলোর নাহে গতি বর রং জত টি আয়াতে জল বিত ডট যত বর হয়েছে। তাফহীমুল কুরআনে দেখানো হয়েছে, “এই কিতাবটি (অর্থাৎ কুরআন) তার সমগ্র পরিসরে কোথাও তার বিষয়বস্তু, কেন্দ্রীয় আলোচ্য বিষয় এবং মুল লক্ষ্য ও বক্তব্য থেকে এক চুল পরিমাণও সরে যায়নি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তার বিভিন্ন ধরনের বিষয়াবলী তার কেন্দ্রীয় আলোচ্য বিষয়ের সাথে এমনভাবে সংযুক্ত আছে যেমন একটি মোতির মালার বিভিন্ন রংয়ের ছোট-বড়ো মোতি একটি সূতোর বাধনে একসাথে একত্রে একটি নিবিড় সম্পর্কে গাথা থাকে। কুরআনে আলোচনা করা হয় পৃথিবী ও আকাশের গঠনাকৃতির, মানুষ সৃষ্টির প্রক্রিয়া এবং বিশ্বজগতের নিদর্শনসমূহ পর্যবেক্ষণের ও অতীতের বিভিন্ন জাতির এতিহাসিক ঘটনাবলীর ৷ কুরআনে বিভিন্ন জাতির আকীদা- বিশ্বাস, নৈতিক চরিত্র ও কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছে। অতি প্রাকৃতিক বিষয়াবলীর ব্যাখ্যা করা হয়েছে। এই সাথে অন্যান্য আরো বহু জিনিসের উল্লেখও করা হয়। কিন্তু মানুষকে পদার্থ বিদ্যা, জীব বিজ্ঞান, ইতিহাস, দর্শন বা অন্য কোনো বিদ্যা শিক্ষা দেয়ার জন্য কুরআনে এগুলো আলোচনা করা হয়নি। বরং প্রকৃত ও জাজ্জবল্যমান সত্য সম্পর্কে মানুষের ভুল ধারণা দূর করা, যথার্থ সত্যটি মানুষের মনের মধ্যে গেঁথে দেয়া, যথার্থ সত্য বিরোধী কর্মনীতির ভ্রান্তি ও অশুভ পরিণতি সুস্পষ্ট করে তুলে ধরা এবং সত্যের অনুরূপ ও.ভভ পরিণতির অধিকারী করদীতির দিকে যনুষকে অল্লান করাই এর উদ্দেশ্য । এ কারণেই এতে প্রতিটি বিষয়ের আলোচনা কেবলমাত্র ততোটুকুই এবং সেই ভংগিমায় করা হয়েছে যতোটুকু এবং যে ভংগিমায় আলোচনা করা তার মূল লক্ষ্যের জন্য প্রয়োজন । প্রয়োজনমতো এসব বিষয়ের আলোচনা করার পর কুরআন সব সময় অপ্রয়োজনীয় বিস্তারিত আলোচনা বাদ দিয়ে নিজের উদ্দেশ্য ও কেন্দ্রীয় আলোচ্য বিষয়ের দিকে ফিরে এসেছে। একটি সুগভীর এক্য ও একাত্মতা সহকারে তার সমস্ত আলোচনা ‘ইসলামি দাওয়াত’-এর কেন্দ্রবিন্দুতে ঘুরছে। আল-কুরআনের বর্ণনা পদ্ধতির এই নান্দনিক আবিষ্কার তাফহীমুল কুরআনের এক অনন্য কীর্তি । সাইয়েদ মওদূদী রহ. তার আলোচনায় যথাসম্ভব পরিভাষাগত জটিল শব্দ ব্যবহার পরিত্যাগ করেছেন কিন্তু তার রচিত তাফসির এক অনন্য স্বতন্ত্র স্বাচ্ছন্দ্য পরিভাষার জন্য দিয়েছে। তাফহীমুল কুরআনে প্রতিটি সূরার বিষয়বস্তু, মূল বক্তব্য ও আয়াতসমূহের বক্তব্যকে আল-কুরআনের মূল লক্ষ্য ও দাওয়াত থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রতুৎপন্নমতিময় দ্রুততার সাথে বের হতে থাকে। অত:পর এটা তাফহীমুল কুরআনের এক অনবদ্য কীর্তি যে, এই তাফসির শুধুমাত্র আল ESE ER UL cht URSA de. বরং কুরআনের এই নান্দনিক সংযোগকে প্রতিটি সূরায় এবং কুরআনের সূরাসমূহের গুরুত্বপূর্ণ স্থানে স্পষ্টভাবে তুলে ধরেছে। তাফহীমুল কুরআনের সূরাসমূহের ভূ ভূমিকার আলোচনা এক্ষেত্রে অত্যন্ত হৃদয়াহী এবং টীকাসমূহের জ্ঞানগর্ভ বিশ্লেষণেও কুরআনের সেই নান্দনিকতা তাৎপর্যপূর্ণভাবে ফুটে উঠেছে। ৩. তরজমায়ে কুরআন (তাফহীমুল কুরআনের অনুবাদ রীতি) : তৃতীয় যে বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করে তাহলো, তাফহীমুল কুরআনের তরজমায়ে কুরআন অর্থাৎ www.amarboi.org
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।