১২০ সেরা তাফসির সেরা মুফাস্সির ১. সরাসরি সম্পর্কের সূচক: এই তাফসির গ্রন্থে অত্যন্ত নিবিড়ভাবে চেষ্টা করা হয়েছে Bl READE LS A BE SUL তরজমা বং টীকাসমূহ এই সম্পর্কের সেতুবন্ধন। প্রতিটি সূরার তাফসীরের সূচনায় ভূমিকার SDN Ta 0 aed) ENCE SARI কুরআনের বক্তব্য উপস্থাপিত হয়েছে। টীকাসমূহ সাধারণত আয়াতের বক্তব্যকে সুস্পষ্ট করেছে, এতিহাসিক তথ্য উপাত্ত তুলে ধরা হয়েছে। আবার কুরআনের অন্যান্য স্থানে আলোচ্য বিষয়টির যোগসূত্র এবং কোথাও কোথাও বক্তব্যও তুলে ধরেছে। এই যোগসূত্ৰ তুলে ধরবার মূল কারণ হলো, পাঠক যেনো চলমান বক্তব্য থেকে, দৈনন্দিন জীবনের যাবতীয় সমস্যার সমাধান, দাওয়াতের দৃষ্টিভঙ্গী জানতে পেরে সন্দেহ- সংশয়মুক্ত হতে পারেন। সার্বিকভাবে এই টীকাসমূহ সুবিন্যস্ত ও সংক্ষিপ্ত কিন্তু ব্যাপক অর্থবোধক । আবার এই টীকাসমূহ প্রতিটি ক্ষেত্রে কুরআনের মূল বক্তব্য এবং কাঙ্ক্ষিত প্রাণশক্তিকে বজায় রেখেছে। তাফহীমুল কুরআনে প্রথাগত বাহাস নেই বললেই চলে। এই কিতাব পুরোপুরি ইসরাঈলিয়াতমুক্ত। অতীতে আলোচিত বিতর্ক ও কালামী বাহাস থেকেও মুক্ত এই তাফসির । ফিকহি বাহাসও এখানে সীমিত৷ জাতি-গোষ্ঠীগত সংকীর্ণতার উর্ধে উঠে কুরআনের আদেশ এবং নির্দেশসমূহের বিবরণ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাফহীমুল কুরআনের ভূমিকায় উসুলে তাফসিরের প্রথাগত বাহাস বা পর্যালোচনার কোনো সূত্র পাওয়া যায় না। তাফহীমে কেবলমাত্র শানে নুযুলের বর্ণনা এসেছে একটি ভিন্ন মাত্রায় । এখানে নাসেখ ও মানসূখের বাহাস নেই, মুহকাম ও মুতাশাবেহ আয়াতের বির্তক নেই, না আছে ই'‘জাযে কুরআনের বাহাস । আমসাল (উপমাসমূহ), আকসাম (প্রকারভেদ) এবং কাসাসুল কুরআন (কুরআনের কিস্সাসমূহ) নিয়েও তেমন বাহাস পর্যালোচনা নেই । আবার এমনও নয় যে, তাফহীমুল কুরআনে এসব একেবারেই নেই । সকল জরুরি ও প্রয়োজনীয় বিষয়সমূহ যথাস্থানে যথাযথভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু তাফসিরুল কুরআনের মৌলিক দৃষ্টিকোণকে হালকা করে দেখা হয়নি। বরং এক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে আল কুরআনের বিষয়বস্তু, মূল বক্তব্য, কেন্দ্রীয় আলোচ্য বিষয় এবং তার লক্ষ্য ও উদ্দেশ্যকে পরিষ্কারভাবে তুলে ধরার প্রতি। সাথে সাথে কুরআন কে পাঠকের হৃদয়-মনে এমনভাবে গেঁথে দেয়ার চেষ্টা করা হয়েছে যার দ্বারা এক নতুন মানুষ এবং একটি নতুন মানব সভ্যতা বিকশিত হতে পারে, যেমন সভ্যতা ও মানব সমাজ আল কুরআন দেখতে চায়। এজন্য তাফহীমুল কুরআনের রচয়িতা বিভিন্ন বাহাস বা বির্তকে জড়িয়ে পড়ার চেয়ে নিজের শ্রম ও মেহনত কুরআনের মৌলিক বিষয় ও পরিভাষাসমূহ পরিষ্কারভাবে মানুষের সামনে তুলে ধরার পেছনে ব্যয় করেছেন। ২. নাযমে কুরআন বা কুরআনের নন্দনতত্ত্ব : তাফহীমুল কুরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, নাযমে কুরআনের এক নয়া ধারণা। নাযমে কুরআন তাফসির শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে স্বীকৃত । বিজ্ঞ মুফাস্সেরীনে কেরাম ব্যাপকভাবে সূরাসমূহের পারস্পরিক মিল ও ধারাবাহিক সংযোগের উপর বেশী জোর দিয়েছেন। কুরআনের কিছু মহান খাদেম আবার আয়াতসমূহের ধারাবাহিক মিল ও পারস্পরিক অন্তমিলের বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন । মুফাস্সিরগণের অন্য একটি দল সমগ্র সূরাকে একটি একক ধরে সূরার ভেতরের সব আয়াতকে একটি মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত করেছেন এবং সেখান থেকেই সুরার সকল বিষয়বস্তু ও আলোচ্য বিষয়কে বের করে এনেছেন। www.amarboi.org
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।