সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফহীমুল কুরআন: একটি বিপ্রবী তাফসির ১১৯ পাঠক জানতে পারেন যে, ইসলামি দাওয়াত ও আন্দোলন তখন কোনো পরিস্থিতির মোকাবিলা করছিল অথবা মুখোমুখি হচ্ছিল। আন্দোলন তখন কি ধরনের সমস্যা সমাধানে নিরত ছিলো। কি ধরনের উপায়-উপকরণ ও সম্পদ তাদের করায়ত্ত ছিলো এবং কি ধরনের বিপদ মসীবত তাদের উপর আপতিত হচ্ছিল। এমন পরিস্থিতিতে আল কুরআন তাদের কি দিকনির্দেশনা দিয়েছিলো এবং এই নির্দেশনা প্রত্যেক যুগে, বিশেষভাবে আমাদের যুগে কি ধরনের গুরুত্ব বহন করে কিংবা সেই ঘটনার সাথে আমাদের যুগের কি সাদৃশ্য রয়েছে? তাফহীমুল কুরআন কেবলমাত্র কুরআনের জীবনদর্শনেরই মুফাসসির নয়, বরং এতে আম্বিয়ায়ে কেরামের জীবন ও ইতিহাসও আলোচিত হয়েছে বিশেষভাবে আলোচিত হয়েছে শেষনবী মুহাম্মদুর রসূলুল্লাহ সা.-এর দা'য়ী ইলাল্লাহ হিসেবে জীবন এবং রসূলুল্লাহ সাল্লাল্াহ আলাইহে ওয়াসাল্লাম-এর নেতৃত্বে চলমান ইসলামি আন্দোলনের জীবন্ত ইতিহাস । সীরাতে সরওয়ারে আলম সা. আলোচনার এক মহান বৈশিষ্ট্য তাফহীমুল কুরআনের অন্যতম কীর্তি । উপরে আমরা তাফহীমুল কুরআনের যে দু'টি বুনিয়াদী বৈশিষ্ট্য আলোচনা করলাম তা একটির পর একটি তাফহীমে নতুনভাবে এবং নব সাজে বিন্যস্ত । সাথে সাথে এ দু'টি বৈশিষ্ট্যের একই সাথে একটি তাফসিরে সম্মিলন সত্যি অতুলনীয় । এজন্যই আমাদের তাফসির সাহিত্যে তাফহীমুল কুরআন এক অনুপম সংযোজন, ইতিহাসের তাফসিরী বর্ণনাসমূহের ধারাবাহিকতার উজ্জ্বল সংরক্ষক এবং তাফহীম নিজস্ব স্বকীয়তায় সমুজ্জ্বল তথা নিজ শক্তিতেই প্রাণচঞ্চল। যেন: “সবকে দরমিয়ান সবসে আলাগ” অর্থ: ‘সবার মাঝে সবার চেয়ে অভিনব’ তাফহীমুল কুরআনের এ দু'টি বুনিয়াদী বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ । একারণে একটি তাফসির সাহিত্য হিসেবে তাফহীম যে গুরুত্বের দাবি রাখে তা তার স্বীয় মর্যাদার দাবি। কিন্তু আমাদের দৃষ্টিতে এর মূল গুরুত্ব কুরআনের উপর গুরুত্ব প্রদান এবং সেই আলোকের সন্ধান করা যে আলোকে কিতাবুল্লাহর সাথে মানুষের সম্পর্ক স্থাপিত হওয়া উচিত । এ কিতাব তাফসিরের চাইতে বেশি কুরআন বোঝার একটি পথের দর্শন দিয়ে যায়। অসম্ভব নয় যে, এজন্যই রব্বুল কুরআন তাফহীমের রচিয়তার দিলে হয়ত এর নামের ব্যাপারে এ কথাটি উৎপন্ন করে দিয়েছিলেন যে, এ কিতাবের নাম রাখা উচিত তাফহীমুল কুরআন (কুরআনের মর্মবাণী অনুধাবন)। এজন্যই আমরা হৃদয়-মনে এ আশা পোষণ করি যে, তাফহীমুল কুরআন আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ ও অন্যতম তাফসির সাহিত্যসমূহের প্রতি আমাদের বিরাগভাজন বা নিরুৎসাহিত করে না, বরং এঁ তাফসিরসমূহ পর্যন্ত পৌছতে আমাদের প্রস্তুত করে। এর দ্বারা আল কুরআনের একজন তালেবে ইলমের (ছাত্র) এক ধরনের দূরদৃষ্টি তৈরি হয়ে যায়। এরপর সে তাফহীমুল কুরআনের সাথে সাথে সমগ্র তাফসির সাহিত্য থেকে পরিপূর্ণ ফায়দা হাসিল করতে পারে এবং অতীতের জ্ঞানভাণ্ডারের দুয়ার নিজের জন্যে নিজ উঠানে খুলে নিয়ে নিজেকে মেলে ধরতে পারে। অন্যান্য বৈশিষ্ট্য এখন আমরা তাফহীমুল কুরআনের আরো কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করবো । এসব বৈশিষ্ট্য মূল বৈশিষ্ট্যের সাথে এমন সাদৃশ্যপূর্ণ যেমন মূল থেকে কাণ্ড, শাখা- প্রশাখা, পত্র-পল্পব ফুলে-ফলে সুশোভিত হয় । www.amarboi.org

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।