সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসির শাস্ত্রের ক্রমবিকাশ ও বিশেষজ্ঞ শ্রেণী ১১ আবদুর রাযযাক রাহেমাহুল্লাহ, মৃত্যু ২১১ হিজরি । . আদাম ইবনে আবু ইয়াস রাহেমাহুল্লাহ, মৃত্যু ২২০ হিজরি । ইসহাক ইবনে রাহওয়ায়হ রাহেমাহুল্লাহ, মৃত্যু ২৩৭ হিজরি । . রাওহ ইবনে উবাদা রাহেমাহুল্লাহ, মৃত্যু ২৮৫ হিজরি । ৯. আবৃদ ইবনে হুমায়েদ রাহেমাহুল্লাহ, মৃত্যু ২৪৯ হিজরি । ১০. আবু বকর ইবনে আবি শাইবা রাহেমাহুল্লাহ, মৃত্যু ৩৩৫ হিজরি । ১১. মুহাম্মদ ইবনে জারির আত তাবারি রাহেমাহুল্লাহ, মৃত্যু ৩১০ হিজরি । ১২. ইবনে আবি হাতিম রাহেমাহুল্লাহ, মৃত্যু ৩২৭ হিজরি । ১৩. ইবনে মাজাহ রাহেমাহুল্লাহ, মৃত্যু ২৭৫ হিজরি । ১৪. হাকেম রাহেমাহুল্লাহ, মৃত্যু ৪০৫ হিজরি । ১৫. ইবনে মারদুইয়া রাহেমাহুল্রাহ, মৃত্যু ৪১০ হিজরি । ১৬. ইবনে হিব্বান রাহেমাহুল্লাহ, মৃত্যু ৩৫৪ হিজরি । ১৭. আৰু ইসহাক রাহেমাহুল্লাহ, মৃত্যু ৩১০ হিজরি । ১৮. আবু আলী আল ফারেসি রাহেমাহুল্লাহ, মৃত্যু ৩৭৭ হিজরি । ১৯. আবু বকর আন নাক্কাশ রাহেমাহুল্লাহ, মৃত্যু ৩৫১ হিজরি । সাহাবি, তাবেয়ী এবং তাবে তাবেয়ীগণের মধ্যে এঁরা ছিলেন মশহুর তাফসির বিশারদ । এখানে নাম উল্লেখ হয়নি এরকমও অনেকে ছিলেন। তবে এঁরা ছিলেন খ্যাতিমান । পরব্তকালে জন্ম হয়েছে আরো অসংখ্য মুফাসসিরের । এখানে কেবল মুতাকাদ্দিমিন (প্রাচীন) মুফাসসিরগণের নামই উল্লেখ করা হলো ।'> 8. তাফসিরুল কুরআনের ক্রমবিকাশ সাহাবায়ে কিরামের মধ্যে যাঁরা তাফসির বিশেষজ্ঞ ছিলেন, তারা কুরআনের কোনো তাফসির গ্রন্থ লিখে যাননি । এ ধরনের রেওয়াজও তখন চালু ছিল না। তবে কোনো ‘কোনো সাহাবি বিচ্ছিন্নভাবে কুরআনের মর্যাদা ও কিছু কিছু আয়াতের ব্যাখ্যা সংক্রান্ত রসূলুল্লাহ্‌ সা.-এর বাণী লিপিবদ্ধ করে রেখেছিলেন । তাবেয়ীগণের অবস্থাও ছিলো প্রায় সাহাবিগণের মতোই ৷ তীরা মৌখিকভাবেই কুরআন শিক্ষা দিয়েছেন এবং কুরআনের ব্যাখ্যা করেছেন তবে তাদের কেউ কেউ কুরআন এবং কুরআনের তাফসির সংক্রান্ত বিভিন্ন রেওয়ায়াত (হাদিস) লিপিবদ্ধ করেছেন । তাছাড়া, তারা কুরআনের যেসব ব্যাখ্যা ও তাফসির প্রদান করেছেন, তাদের অনেক ছাত্রই সেগুলো লিপিবদ্ধ করেছেন। তাবে’ তাবেয়ীদের সময় থেকে আনুষ্ঠানিকভাবে গ্রন্থাকারে কুরআনের তাফসির লেখা হতে থাকে ৷ অত:পর প্রতি শতাব্দীতেই ধারাবাহিকভাবে বিভিন্ন দেশে তাফসির গ্রন্থ লেখা হয়ে আসছে । এর অধিকাংশই আরবি ভাষায় লিখিত অবশ্য বিভিন্ন দেশে কিছু কিছু তাফসির স্থানীয় ভাষায়ও লেখা হয়েছে । বিগত তেরশ বছরব্যাপী রচিত তাফসিরসমূহের মধ্যে অনেকগুলোই বিশ্বব্যপি খ্যাতি অর্জন করেছে । যেমন : ১. সাহাবি, তাবেয়ী ও তাবে তাবেয়ীন মুফাসসিরগণের তালিকা উল্লেখ করা হয়েছে রাগিব আত তাব্রাখের আস সাকাফাতুল ইসলামিয়া গ্রন্থের সূত্রে । SE Ee www.amarboi.org

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।