১১৮ সেরা তাফসির সেরা মুফাস্সির কুরআনকে একটি দাওয়াতের কিতাব হিসেবে মেনে নিলে এমন এক মূল চাবিকাঠি হাতে হাতে চলে আসে যা দ্বারা কুরআন বুঝার ক্ষেত্রে সকল বাধা-বিপত্তি ও সমস্যা দূরীভূত হয়ে যায় । অত:পর কুরআনের নিজস্ব পদ্ধতি ও স্টাইল, যুক্তি প্রদর্শন পদ্ধতি, নন্দনতত্ত্ব, সাহিত্য, বিষয়বস্তুর অনুপম ধারাবর্ণনা, আলোচ্য বিষয়ের উপস্থাপনা, চরিত্র গঠনের শিক্ষাসমূহ, আইন প্রণয়ন কাঠামো এবং এর এতিহাসিক ঘটনা বিশ্লেষণ তথা আল কুরআনের আলোচ্য সবকিছুই বুঝে এসে যায় এবং জীবনপথে চলতে গিয়ে পাঠক কুরআনকে নিজের প্রকৃত সমুজ্জ্বল প্রদীপ হিসেবে অনুভব করতে পারবে । যদি কোনো মানুষ এই বিশ্বাস ও মনোভাব নিয়ে আল কুরআন বুঝবার চেষ্টা করে এবং এই মহাগ্রস্থের হেদায়াত অনুযায়ী নিজের এবং অন্যান্য মানুষের জীবন প্রণালী পরিবর্তনের সংগম সাধনার পথে অগ্রসর হয় তাহলে কুরআনের লিখিত আয়াতসমূহ তার জীবনে আর পুঁথিগত বিদ্যা হয়ে থাকবে না। আল কুরআনের আয়াত তার বাস্তব জীবনের আয়াত এবং কর্মপদ্ধতিতে রূপান্তরিত হবে। কুরআনের এই পাঠক নিজের অজান্তেই অনুভব করবে যে, জীবন পথের প্রতিটি পদক্ষেপে পবিত্র পথের প্রদর্শক তাকে পথ প্রদর্শন করছেন । মহাকবি আল্লামা ইকবাল কুরআনের এই পাঠক মুমিন ব্যক্তির অবস্থান এবং পরিচয় তুলে ধরে বলেছেন: ‘কারী নযর আতা হ্যায়, হাকীকাত মে হ্যায় কুরআন ' অর্থ : ‘দৃশ্যত পাঠক, বাস্তবে কুরআন ।' আওলাদে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সায়্যিদুশ শুহাদা হযরত হুসাইন রা.-এর বংশধর সাইয়েদ মওদূদী র. তার রচনার এক জায়গায় লিখেছেন, “কুরআনকে এমনভাবে অধ্যয়ন করো যেনো মনে হয় এটা তোমার কলবে সরাসরি নাযিল হচ্ছে। এভাবেই আল কুরআন মা'রেফাতে এলাহীর উৎসে পরিণত হয়, দাওয়াতে ইসলামির মূল চালিকাশক্তিতে পরিণত হয়, ইসলামি আন্দোলনের সার্বজনীন ইশতেহারে রূপাস্ত রিত হয় এবং ইসলামি বিপ্রবের চার্টারে পরিণত হয়ে জীবনের ধারাকে শান্তি ও কল্যাণের দিকে ফিরিয়ে দেয়৷” তাফহীমুল কুরআন, কুরআন মজিদের এই বিপ্লবী মিশনের দিকেই দৃষ্টি আকর্ষণ করে। এটা কোনো নতুন বা অভিনব কথা নয় যে, মওলানা মওদূদী রহ. প্রথম বলেছেন এবং পূর্বেকার মুফাস্সির ও ইসলামি চিন্তাবিদগণ তাদের তাফসির কিংবা লেখনীতে কথাটি বলেননি বরং যে কথা তাফহীমূল কুরআনে মোটা দাগে তুলে ধরা হয়েছে তা হলো, পুরো কুরআন মজিদ অধ্যয়নকালে এই দৃষ্টিকোণটি সবচাইতে আলোকিত হয়। কোথাও কোনো সীমিত বা সীমাবদ্ধ ধারণা এসে এই আলোকিত সরল পথ থেকে পাঠককে বিচ্যুত করতে পারে না। এই তাফসির পাঠক ও কুরআনের নাযিল হবার লক্ষ্যপথের মাঝে একের পর এক দেয়াল তুলে দেয় না, বরং একের পর এক দ্বারোদঘাটনের মাধ্যমে কুরআন ও কলবের মধ্যকার অচলায়তনগুলো মুছে ফেলে দিয়ে হৃদয়-মনকে একচ্ছত্রভাবে মূল লক্ষ্যের দিকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যায় । তাফহীমুল কুরআনে শানে নুযূল প্রসঙ্গ এই দৃষ্টিকোণ থেকে তাফহীমুল কুরআনের শানে নুযূল অংশ দারুণভাবে উপস্থাপন করা হয়েছে। তাফহীমুল কুরআনের রচয়িতা কুরআন পাঠকের সামনে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছেন যে প্রেক্ষিতে একটি সূরা বা তার কোনো অংশ নাযিল হয়েছে। যাতে www.amarboi.org
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।