তাফহীমুল কুরআন: একটি বিপ্রবী তাফসির ১১৭ উঠেনি। কালামী তাফসীর আকীদাগত আলোচনায় ভরপুর আর রিওয়ায়াত ভিত্তিক তাফসীরে ইসারঈলিয়াত সমগ্র পরিবেশকে মেঘাচ্ছন্ন করে দিয়েছে। আভিঞ্ধানিক ও সাহিত্যিক তাফসীরে সাধারণভাবে শব্দালংকার ও ভাষালংকারকে এতোটা গুরুত্ব দেয়া হয়েছে যে, শব্দের অর্থ মূল অর্থের স্থান দখল করে বসেছে। ফিকহী তাফসিরসমূহে এবং মাযহাবসমূহের বিতর্কের ফলে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে, ফুল ও চারাগাছ তো চোখে দেখা যায় কিন্তু বাগানবাড়ির কোনো অস্তিত্ব মিলে না। সুফী তাফসিরসমূহে বেশিরভাগ ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয় এবং আত্মার সংশোধন ও পরিশুদ্ধকরণের আবেগ এমনভাবে উঠে এসেছে যে, জীবন বিধানের ধারণা তার মূল প্রবাহ থেকে ছিন্ন হয়ে গেছে এবং দীনের ব্যাপারে এক ধরনের রোমাঞ্চ জন্মলাভ করতে শুরু করেছে । কিছু জামে তাফসির গ্রন্থে এসব দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে সব কিছু একীভূত করা হয়েছে। এসব ক্ষেত্রে এতো বিশাল জ্ঞানভাণ্ডার থেকে একজন পাঠকের জন্য জীবনে পথ চলার পাথেয় খুঁজে খুঁজে তুলে আনা অসম্ভব না হলেও অত্যন্ত কঠিন হয়ে পড়ে । বস্তুত এসবকিছু এমনভাবে মিলেমিশে এককার হয়ে গেছে যে, তা থেকে হেদায়াতের রসদ তুলে আনতে একজন মানুষকে পাকা জহুরী হতে হবে। তাফহীমূল কুরআন সাধারণ পাঠক এবং আলেম সমাজ, উভয়ের জন্য এই খেদমতই আঞ্জাম দিয়েছে। দ্বিতীয় মৌলিক বৈশিষ্ট্য তাফহীমুল কুরআনের বুনিয়াদী দৃষ্টিভঙ্গী তুলে ধরার দ্বিতীয় মৌলিক বৈশিষ্ট্য এখন আমরা আলোচনা করবো। এ বৈশিষ্ট্য হলো কুরআন পাক শুধুমাত্র একটি কিতাব, একটি ইলহামী কিতাব, একটি এতিহাসিক গ্রন্থ কিংবা স্রেফ একটি মহাগ্রন্থই নয়; বরং এর মৌলিক দাবি হলো, এ কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার পক্ষ থেকে নাযিলকৃত চিরন্তন হেদায়াত বাণী যা একটি লক্ষ্যের দিকে আহ্বানকারী এবং একটি বিপ্লবী আন্দোলনের সূচনাকারী। এই মহাগ্রন্থ একটি দাওয়াতের দায়ী এবং এক মহান আন্দোলনের ডাক দিয়ে যায় ..... কুরআন একটি বাণীর নিশানবরদার এবং সেই দাওয়াত ও আন্দোলনের বিপ্লবী কণ্ঠস্বর । এই কিতাব একটি আদর্শবাদী জাতি গঠন করে তার কাধের উপর একটি মিশন চাপিয়ে দেয়। এই দাওয়াত ও আন্দোলনের জন্য কুরআন লক্ষ্য ও উদ্দেশ্য, নীতি ও কর্মপদ্ধতি, আচরণবিধি এবং সর্বোপরি রোডম্যাপ পর্যন্ত বলে দেয়। তা এর জন্য সংগ্রামরত কর্মীদের ব্যক্তিগত ও সামষ্টিক জীবনের রূপরেখা পর্যন্ত প্রণয়ন করে দেয়। এই কাজ করার জন্য যেসব গুণ, যোগ্যতা, জযবা এবং অনুভূতি দরকার হয় সে তা ওইসব মানুষের মাঝে পয়দা করে দেয়। এই মহাগ্রন্থ মানুষের ব্যক্তিজীবনেও, সামষ্টিক জীবনেও এবং সর্বোপরি পুরো পৃথিবীতে একটি সংগ্রামমুখর পরিবেশ সৃষ্টি করে ....... এই সংগ্রামে হক ও বাতিলের মধ্যে যেনো জীবনের গতিধারা হকের পথে চলতে পারে এবং বাতিল যেনো শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই কিতাব সৃষ্টিজগত, মানব সমাজ, মানবজীবন ইত্যাদি সম্বন্ধে একটি ভিন্নতর ধারণা পেশ করে। যারা এই ধারণা তথা মতাদর্শকে মেনে নেয় তাদের জীবনধারাকে এই কিতাব এক ভিন্ন ধারায় গড়ে তোলে৷ অন্যদিকে যারা একে বর্জন করে তাদের সাথে অনবরত চেষ্টা-সাধনা, মোকাবিলা, দাওয়াত ও তাবলীগের ক্রমধারা চালাতে থাকে। www.amarboi.org
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।