সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ সেরা তাফসির সেরা মুফাস্সির তাফসির গ্রন্থ ইতিহাসের শুধুমাত্র একটি অংশ নয়, বরং নিজ যুগের ইতিহাসের সষ্টাও বটে। আমরা এখানে অত্যন্ত বিনয়ের সাথে তাফহীমুল কুরআনের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো, বিশেষ করে যে দিক ও বিষয়গুলো তাফহীমুল কুরআনের মাঝে পাওয়া যায়। সর্বপ্রথম আমরা দু'টি মৌলিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো যা তাফহীমুল কুরআনের মেজাজ, রীতি, পদ্ধতি, বর্ণনাভঙ্গী, তাফসির, বিষয়বস্তু, মূল আলোচ্য বিষয়, পটভূমি, মূল বক্তব্য, সাহিত্য, বিষয় নির্দেশিকা তথা সকল কিছুকে প্রভাবিত করে মূলত এই এতিহাসিক তাফসির গ্রন্থের বিচিত্র বর্ণনা কৌশল ও অনুপম উপস্থাপনা রীতিকে তুলে ধরে। প্রথম মৌলিক কথা হলো, তাফহীমুল কুরআনে যে দৃষ্টিকোণ থেকে কুরআন পাকের আলোচনা করা হয়েছে তা বলে দেয় যে, এই কিতাব একটি ‘সহীফায়ে হেদায়াত’ বা হেদায়াত গ্রন্থ । একটি হেদায়াতের গ্রন্থ হিসেবে আল কুরআন প্রত্যেক ব্যক্তিতে এবং পুরো জাতির মধ্যে চিন্তা-ভাবনা, গবেষণা, বিশ্লেষণ, অধ্যয়ন ও অনুশীলনের একটি বিশেষ প্রবণতা চালু করতে চায়। এই কিতাব মানুষের মাঝে একটি নতুন চেতনা জাগ্রত করে দেয়। দাসত্বের চেতনা জাগ্রত করে দেয় এবং ব্যক্তির মূল ব্যক্তিত্বের সনাতন দৃশ্যপট পাল্টে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে এবং পাঠক সবকিছু নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করে। চিন্তা পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সাথে সাথে এই হেদায়াত গ্রন্থ ব্যক্তিগত জীবন ও সামাজিক জীবন পুনর্গঠনের একটি পরিপূর্ণ রূপরেখা পেশ করে। এই কিতাব সিরাতুল মুস্তাকিমের একটি পরিষ্কার প্রতিচ্ছবি তুলে ধরে এবং সাথে সাথে জীবনের প্রতিটি ক্ষেত্রে নীতিগতভাবে এবং গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে বিস্তারিতভাবে জরুরি দিকনির্দেশনা দান করে আইন প্রণয়নে, নীতি নির্ধারণে, সংবিধান রচনায়, সর্বপ্রকার আচরণ বিধানে ও কার্যপ্রণালী গ্রহণে । এই দিকনির্দেশনা শুধুমাত্র নীতি ও আইন সম্পর্কিত বিষয়ই নয়, বরং মানব জীবনের প্রতিটি দিক ও বিভাগের আলোচনা এসেছে তাফহীমুল কুরআনে, চাই ব্যক্তিগত জীবন হোক বা সামাজিক জীবন, রাজনীতি কিংবা অর্থনীতি, শাসন, বিচার বা ব্যবসা-বাণিজ্য, দাম্পত্য সম্পর্ক থেকে কৃষ্টি-কালচার, সর্বোপরি জাতীয় জীবন থেকে আত্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত । আর এভাবেই এই হেদায়াত গ্রন্থ আল কুরআনুল করীম যুগের যাবতীয় দাবি পূরণ পূর্বক একটি পরিপূর্ণ জীবনযাপন প্রণালী পেশ করেছে। এই কিতাব একজন মানুষ তখনই বুঝতে পারবে এবং এর দাবিসমূহ পূরণ করতে পারবে যখন জীবনের সামগ্রিক বিষয়ের উপর দৃষ্টিপাত করে সে কুরআন প্রদর্শিত পথে নিজ জীবনের প্রবাহকে পরিচালিত করার জন্য সংকল্পবদ্ধ হবে। এমন নয় যে, এই কথাগুলো ইতোপূর্বে আর কেউ বলেনি । মূলত হেদায়াত গ্রন্থ হওয়ার ধারণা প্রতিটি তাফসির গ্রন্থেই পাওয়া যায়। একই সাথে পূর্ণাঙ্গ জীবন বিধান হওয়ার ধারণা অতীতেও ছিল এবং আধুনিক যুগের অনেক তাফসির সাহিত্যিক তো তাদের রচনায় উল্লিখিত বিষয়কে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন। উদাহরণস্বরূপ তাফসির আল-মানার এবং মওলানা আবুল কালাম আযাদ রচিত তরজুমানুল কুরআন । দু:খজনক হলেও সত্য যে, এ দু'টি তাফসির গ্রস্থ অসম্পূর্ণ রয়ে গেছে। অবশ্য চিন্তার বিষয় হলো, সাধারণভাবে বিশেষ ও সংকীর্ণ দৃষ্টিভংগি এতোটা প্রবল ছিলো যে, Complelete code of life হিসেবে ইসলামের উপস্থাপনটি পরিষ্কার হয়ে www.amarboi.org

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।