তাফহীমুল কুরআন: একটি বিপ্নবী তাফসির ১১৫ এই জাতীয় অনুভুতি সম্ভবত শাহ ওয়ালিউল্লাহ রহ.-এর মধ্যে তখন জাগ্রত হয়েছিলো যখন তিনি কুরআন মজিদের ফারসী তরজমা করবার বিপ্লবী পদক্ষেপ গ্রহণ করেন এবং যার মাধ্যমে উপমহাদেশে মুসলিম জাতির জীবনের মোড় পরিবর্তনের এতিহাসিক কাজটি সম্পন্ন হয়। শাহ ওয়ালিউল্লাহ রহ. কুরআনের সাথে জাতির সম্পর্ক নিবিড় করার সাথে সাথে জীবনের সামগ্রিক ইসলামি দর্শনকে তদীয় বিখ্যাত গ্রন্থ হয থা কারক দক কালক যা হল হাদীসের মর্মবাণীর আলোকে এক অনুপম ..........? EU NE OE Een ওয়ালিউল্লাহ রহ.-এর কুরআনের ফারসী অনুবাদ ও হুজ্জাতুল্লাহিল বালেগার যে মর্যাদা মওলানা মওদূদী রহ.-এর তাফহীমুল কুরআনেরও মোটামুটি সেই মর্যাদা দেয়া যেতে পারে। কারণ তাফহীমুল কুরআনে কুরআন অনুবাদের একটি আধুনিক নতুন ধারা অবলম্বন করা হয়েছে এবং কুরআনের দাওয়াতকে কুরআনের মাধ্যমেই পেশ করা হয়েছে ও বর্ণনা করা হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে তাফহীমুল কুরআন মওলানা মওদৃদী রহ.- এর পুরো জীবনের গবেষণা, সাধনা ও অধ্যবসায়ের স্বরূপই নয়, বরং মুসলিম উম্মাহর বৰ্তমান ও ভবিষ্যত পুনৰ্গঠন ও পুর্ননি্মাণের একটি আকর গ্রন্থও বটে । ইসলামি আন্দোলনের সাথে রয়েছে তাফহীমুল কুরআনের নিবিড় সম্পর্ক । এমন একটি সত্যনিষ্ঠ দলের প্রয়োজনীয়তা ও গঠনের কাজ যে দল তথা সংগঠনের দায়িত্ব হবে ইসলামি বিপ্লব সাধনে সচেষ্ট থাকা। তা গঠনের কাজ মওলানা মোটামুটি ১৯৩৮ সালেই শুরু করে দিয়েছিলেন। আমি মনে করি, দল গঠনের উষালগ্নে আন্দোলনের দারুল ইসলামের দিনগুলোতেই মওলানা মওদৃদী রহ. গভীরভাবে অনুভব করেন যে, এই সত্যনিষ্ঠ দলটির প্রশিক্ষণের মূল কোর্স রয়েছে যহাগ্রন্থ আল কুরআনের মাঝেই । এ বিষয়ে তিনি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে ফেলেন। এই যুগেই তিনি মানসিকভাবে তাফহীমুল কুরআন রচনা করার মহাপরিকল্পনা গ্রহণ করেন। এই সংগঠনটি যখন সুসংগঠিত হওয়া শুরু করে তখন একেবারে প্রথম দিন থেকেই দরসে কুরআনের আয়োজন করা হয়। এটাই হলো সেই দরসে কুরআন যা ১৯৭২ সালের ফেব্রুয়ারী মাসের শুরুতে তাফহীমুল কুরআন নামে পূর্ণাঙ্গ রূপে প্রকাশিত হয়। এইভাবে বা পদ্ধতিতে নতুন একজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে যে কোর্স কেন্দ্রীয় নেতা ও কর্মীদের তৈরি করেছিল এবং কিছু পাঠক দ্বারা পঠিত হচ্ছিলো তা সমস্ত জাতি তথা উম্মাতের জন্য সংরক্ষিত হয়ে গেলো। উপরের কথাবার্তা এবং আলোচনার উপর গভীর দৃষ্টিপাত করলে তাফহীমুল কুরআনের এতিহাসিক গুরুত্ব পরিষ্কার হয়ে যায়। এটা সেই তাফসির যা এ উপমহাদেশের মৃললয়ানদের: এর কঠিন৷ ৪ লিজাতবর ভুগে তমতাছর জাতির উগ্র ব্রআতের। হয় দিয়ে এক নীরব বিপ্লব সাধন করে গেছে। সেই বিপ্রবী যুগ আজও শেষ হয়নি । দিকে দিকে আজও জ্বলে উঠেছে দীন ইসলামের লাল মশাল । তাফহীমুল কুরআনের দু'টি মৌলিক বৈশিষ্ট্য সন্দেহ নেই, দীনের যে খেদমত তাফহীমুল কুরআন করেছে এবং করে যাচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এঁতিহাসিক ভূমিকার দাবি রাখে। শুধু এজন্যই নয়, বরং শুধুমাত্র জ্ঞানগত দৃষ্টিকোণ থেকেও তাফহীমুল কুরআনের মর্যাদা অনেক উচ্চে। এটা সেই গ্রন্থগুলোর অন্তর্ভুক্ত যেগুলো শত শত বছর ধরে আলোকচ্ছটা ছড়াতে থাকে। এ www.amarboi.org
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।