১১৪ সেরা তাফসির সেরা মুফাস্সির এমত পরিস্থিতিতে একজন বলিষ্ঠ ঈমানের অধিকারী নওজোয়ান এ তরণীর কাণ্তারীর দায়িত্ব নিজ কাধে তুলে নিলেন। ‘আল জিহাদ ফিল ইসলাম’ বইটির জন্য গবেষণা, অধ্যয়ন ও চিন্তাভাবনা তাকে এ কাজের পথে এগিয়ে দেয়। ১৯২৮ থেকে ১৯৩২ সাল পর্যন্ত সময় পার হলো চিন্তা-ভাবনা, অধ্যয়ন ও গবেষণা করে সর্বোপরি সিদ্ধান্ত নিতে । এসময় তার অবস্থা ছিলো এই ছত্রের মত: “ইসী কাশমাকাশ মে গুজরে মেরী যিন্দেগী কি রাতে কাভী সোজ সাজ রূমী কাভী বেচ তাব রাযী ৷” ১৯৩২ সালে তিনি সম্পূর্ণ একনিষ্ঠ হয়ে নিজের কাজের লক্ষ ও চলার পথ নির্ধারণ করে নেন। অত:পর ১৯৩৩ সাল থেকে মাসিকপত্র তরজুমানুল কুরআনের মাধ্যমে কুরআনের বিপ্লবী বাণীর দাওয়াত পেশ করার সূচনা করেন। তার দাওয়াতের সূচনঃ হয়েছিলো কুরআনের মাধ্যমে এবং এর মুল উদ্দেশ্য ও লক্ষ্যবিন্দু ছিল আলকুরআন । মওলানা মওদূদী রহ.-এর সম্পাদনায় তরজুমানুল কুরআনের প্রকাশনা শুরু হলে এর প্রথম সংখ্যায় তিনি লিখেন: “এই মাসিকপত্রটি আজ যে পায়ে প্রবেশ করছে তা অত্যন্ত কঠিন ও বিপদসংকুল ৷ কঠিন ও বিপদ সংকুল শুধুমাত্র এজন্যই নয় যে, এর ভবিষ্যত কর্মপন্থা অত্যন্ত কঠিন একটি কাজ, বরং আজ যে হাতগুলো এই পত্রটির মহাভার তুলে নিচ্ছে তা পূর্বের ভারবাহী হাতগুলোর তুলনায় অনেক দুর্বল, একদিকে এই দুর্বলতা ও অক্ষমতা অন্যদিকে প্রার্থিত কাজ হলো ইসলামকে তার প্রকৃত আলোকে পেশ করতে হবে, যে আলোকে কুরআনে হাকীম তাকে পেশ করেছে। বলতে গেলে কাজটি সহজ মনে হয় কিন্তু বাস্তবতা ভিন্নরূপ। নবুওয়াতের দিনগুলোর পরে সঠিক ইলমের অভাব, কুসংস্কারাচ্ছন্ন গ্রীক দর্শনের আগ্রাসন, পাশ্চাত্যের অন্ধ অনুসরণ, সর্বোপরি স্ববিরোধিতা এবং প্রবৃত্তির অন্ধ অনুসরণ আমাদের ও কুরআন বুঝার মধ্যে এমন সব পর্দা ঝুলিয়ে দিয়েছে, যে কুরআন আমাদের জন্য সহজ ও বোধগম্য করা হয়েছিলো তা আজ দুর্বোধ্য হয়ে গেছে। এমতাবস্থায় ও এমন পরিস্থিতিতে কুরআন মজিদকে তার স্বরূপে পেশ করা নিঃসন্দেহ একটি সুকঠিন কাজ ।” এই সুকঠিন কাজটিরই সূচনা করলেন কুরআনের এই আশেক । মাওলানা মওদূদী রহ.- এর নিজ লেখনীতে পবিত্র কুরআনের শিক্ষার আলোকে প্রায় ৮০ টি পুস্তক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের শিরোনামায় প্রকাশিত হয়েছে। কিন্তু এমন মনে হয় যেনো প্রাথমিক আট-দশ বছরেই মওলানা মওদূদী রহ. অনুভব করে নিয়েছিলেন যে, তার পুস্তকসমূহ দ্বারা তিনি অতি উত্তম উপায়ে আল কুরআনের বিপ্লবী দাওয়াত পেশ করছেন ও করবেন। তথাপি মুসলিম উম্মাহকে কুরআন প্রদর্শিত প্রকৃত দীনের দিকে নিয়ে আসা এবং এই দীনের আলোকে মুসলিম জাতির এতিহাসিক মিশন কল্যাণের দিকে আহ্বান: আমর বিল মারূফ ওয়া নাহি আনিল মুনকার এই ধারণার উপর তাদের বিবেককে জাগ্রত করবার জন্য কুরআনের সাথে তাদের সম্পর্ক জুড়ে দেয়া প্রয়োজন । এমনভাবে জুড়ে দেয়া প্রয়োজন যেনো কুরআন বর্তমান মুসলিম উম্মাহর জীবনের সংবিধান বনে যায় এবং জাতির বিশ্বজনীন দাওয়াতের মেনিফেস্টো বা ইশতেহার হয়ে যায়। এই উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য খোদ কুরআনকেই ভিত্তিমূল বানাতে হবে এবং সামগ্রিকভাবে মুসলিম জাতির মধ্যে কুরআনের প্রকৃত বুঝ সৃষ্টি করতে হবে। www.amarboi.org
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।