সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফহীমুল কুরআন: একটি বিপ্লবী তাফসির ১১৩ আপত্তিসমূহের জবাব দেয়া এবং সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। একইভাবে ফিকহী (আইনগত) বিষয়ের আলোচনা করতে গিয়ে ফিকহী তাফসির রচিত হয়েছে। সূফীগণ এখানে রচনা করেছেন সুফীবাদী তাফসির । এই উপমহাদেশে তাফসির সাহিত্যের প্রতিটি দিক ও বিভাগে মোটামুটি কাজ হয়েছে। উৰ্দু ভাষায় তাফসির সাহিত্যের চর্চা শাহ ওয়ালিউল্লাহ মোহাদ্দেসে দেহলভী রহ. এর খান্দানের মাধ্যমেই শুরু হয়। তার দু'জন সুযোগ্য পুত্র সর্বপ্রথম উৰ্দু ভাষায় কুরআন অনুবাদ করেন। এটা যে কোনো ভারতীয় ভাষায় কুরআন অনুবাদের প্রথম পদক্ষেপ ৷ অনুবাদ বা ভাষান্তর বা তরজমা যাই বলি সেটা হলো তাফসির সাহিত্য রচনার প্রথম পদক্ষেপ । শাহ আবদুল কাদের রহ. বিন শাহ ওয়ালিউল্লাহ কৃত তরজমা ও ব্যাখ্যা “‘মনাওদিহুল কুরআন’ নামে প্রকাশিত হয়, যা আজও আমাদের মাঝে আছে । জ্ঞানপিপাসু মানুষ এই বর্তমান কালেও সেটা থেকে উপকৃত হচ্ছেন । তদীয় ভ্রাতা শাহ রাফীউদ্দিন রহ. কৃত তরজমাও তাফসিরে কুরআনের জগতে একটি মাইল ফলক হয়ে আছে। একই সময়ে হাকীম মুহাম্মদ শরীফ খান (১২২২ হি.) কৃত তরজমা ও ব্যাখ্যা প্রকাশিত হয়। প্রফেসর হামেদ হোসেন কাদেরীর মতে শেষোক্ত তরজমাটি উর্দু ভাষায় কুরআনের প্রথম তরজমা ৷ (সূত্র: উর্দু সাহিত্যের ইতিহাস, ২য় খণ্ড, প্রকাশকাল ১৯৫৭ খৃঃ) এসব ছিল প্রাথমিক প্রচেষ্টা। এরপর থেকে তরজমা ও তাফসিরের ক্রমাগত ধারা চলতে শুরু করেছে যা আজ অবধি চলছে। এক্ষেত্রে হাজার হাজার আল্লাহর বান্দা তাদের মেধা ও যোগ্যতার সাক্ষর রেখে কুরআনের পয়গামের ব্যাখ্যা-বিশ্রেষণের চেষ্টা করেছেন। উদু ভাষার বেশীর ভাগ তাফসির সাহিত্য গতানুগতিক তাফসির ধারায় রচিত হয়েছে। কিছু তাফসিরকার কোন একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে তাফসির রচনা করেছেন। কিছু তাফসির আছে জামে‘ তাফসির (আভিধানিক, এঁতিহাসিক, কালামী, ফিকহী ও বুদ্ধিবৃত্তিক), যেখানে সবকিছু একীভূত করা হয়েছে। তাফসির সাহিত্যের এসব জ্ঞান-গবেষণাকারীর উপর নজর বুলিয়ে আসুন এবার আমরা তাফহীমের উপর দৃষ্টি দেই। আলাহামদু লিল্লাহ। তাফহীমুল কুরআন রচনা সমাপ্ত হয়েছে পরিপূর্ণতার সাথে। এই তাফসির গ্রন্থে সমগ্র কুরআন মজিদের ব্যাখ্যা-বিশ্রেষণ করা হয়েছে। তদুপরি এই কিতাবে কুরআন বোঝা এবং অনুধাবনের যে পথ দেখানো হয়েছে তা অধ্যয়নকালে কুরআন পাঠককে এক মুহূর্তের জন্যও কুরআনের মূল বাণীর সংগছাড়া করে না। তাফহীমুল কুরআন এবং উপমহাদেশের মুসলিম জীবনের এঁতিহাসিক পটপরিবর্তন ১৯২৫-২৬ সালেই মাওলানা মওদূদী রহ. সামাজিক সংশোধন ও রেনেসার কাজের সূচনা করেন। খেলাফত আন্দোলনের বাহ্যিক ব্যর্থতা এবং তার সৃষ্ট মানসিক, সামাজিক, চারিত্রিক ও রাজনৈতিক সংকটস্মূহ মাওলানা মুহতারামকে সেই কাজ করতে উদ্বুদ্ধ করেছিলো যার প্রয়োজন তদানীস্তন ভারতবর্ষে আরও অনেকে অনুভব করেছিলেন বটে কিন্তু তারা এই কাজের পথে উত্বিত সমস্যা ও সংকট মোকাবিলায় দ্বিধান্বিত ছিলেন অর্থাৎ অগ্রসর হয়ে কাজটি করার সাহস করেননি । অনেকে সমগ্র জাতিকে এ কাজের জন্য ডাক দিয়েছেন। একাজের জন্য দামামা বাজিয়ে হাতে তলোয়ার তুলে নিয়ে সেই তলোয়ারে চুমো দিয়ে আবার তাকে সাজিয়ে রেখে দিয়েছেন। ফর্ম: ০৮ www.amarboi.org

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।