সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১১২ সেরা তাফসির সেরা মুফাস্সির কুরআন নির্দেশিত আইনসমূহ ও উত্তরাধিকার বণ্টনের বিধি ব্যাখ্যা করার জন্য ইলমে ফারায়েয-এর উদ্ভব হয়েছে। কুরআনের প্রতিরক্ষার খাতিরে ইলমে কালামকে সবাই জেনেছে এবং চিনতে পেরেছে। এমনকি কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণের আলোকে জ্ঞানবিজ্ঞান ও শিল্পকলার সংশ্লিষ্ট শাখাসমূহ যতোটুকুই কুরআনের আশ্রয় লাভ করেছে, সেগুলো ততেটুকুই তাফসির সাহিত্যের উপাদান ও রেফারেস্সে পরিণত হয়েছে। তাফসির সাহিত্যের কেন্দ্রীয় গুরুত্বের বিচারে ওগুলো কুরআনের খাদেমই ছিলো । কিন্ত এক পর্যায়ে পৌঁছে সেই কলাসমূহের ক্রমোন্নতি এমনভাবে হতে থাকলো যে, এক পর্যায়ে তাদের নিজস্ব স্বকীয়তার কারণে কুরআনের মূল স্রোতই তারা হারিয়ে ফেলে । তাফসির সাহিত্যের কেন্দ্রীয় গুরুত্ব: এমন পরিস্থিতিতে তাজদীদে দীনের দায়িত্ব পালনে নিয়োজিত আল্লাহর নেক বান্দাহগণ কুরআনের জ্ঞান ও আমলকে তার প্রকৃত রাজপথে ফিরিয়ে আনবার চেষ্টা করেছেন। তাদের প্রচেষ্টা ও সাধনার মূল লক্ষ্য ছিলো কুরআন প্রদর্শিত জীবনের রাজপথকে আবার পরিষ্কার করা, আলোকিত করা, অত:পর গোমরাহীতে নিমজ্জিত চিন্তা ও কর্মের প্রতিটি ক্ষেত্রে কুরআনের আলো জ্বেলে তার সংশোধন করা ও পরিমার্জন করা । ইসলামি চিন্তাদৰ্শনে তাফসির সাহিত্যের উপরোক্ত গুরুত্ব স্বীকৃত । এরই আলোকে আমরা মনে করি, তাফসির সাহিত্য হচ্ছে মুসলিম বুদ্ধিমত্তা, মেধা শক্তির চমৎকার প্রতিফলন এবং এই জাতির পুরো ইতিহাস তাফসির সাহিত্যের আলোকে দেখা যেতে পারে। হিমালিয়ান উপমহাদেশে তাফসির সাহিত্য: এই হিমালয়ান উপমহাদেশে দারসে কুরআন বা তাফসির সাহিত্যের ইতিহাস সহস্রাধিক বছরের প্রাচীন । ২৭০ হিজরী সনে আবদুল্লাহ বিন উমর ইবনে আবদুল আযীয রহ. একজন ইরাকী বংশোভূত সিন্ধী আলেমকে দিয়ে সর্বপ্রথম তাফসির সাহিত্য রচনা করান। এ আলেমের জন্ম ও শিক্ষাদীক্ষা হয়েছিলো বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশ এলাকাতে ৷ গজনভী আমলে রাজপুতনা ও পাঞ্জাব ছিল ইসলামি দাওয়াত ও তাবলীগের কেন্দ্রভূমি। এসময়ের ওলামায়ে তাফসিরের মধ্যে সাইয়েদ মুহাম্মদ ইসমাঈল বুখারীর নাম উল্লেখযোগ্য । প্রথম পূর্ণাঙ্গ তাফসির রচিত হয় হোসাইন শাফিয়ী কর্তৃক । তিনি নিযাম নিশাপুরী রহ. দৌলতাবাদী নামে সমধিক পরিচিত। ৭২৮-৭৩০ হিজরী সনের মধ্যে রচিত এই তাফসির পরবর্তী সময়ে ইরান থেকে প্রকাশিত হয়. (গারায়েবুল কুরআন, তেহরান ১২৮০ হি.) । এরপর থেকে আজতক আরবি, ফারসি, ইংরেজি, উর্দু, বাংলা, সিন্ধি, পশতু ও অন্যান্য পাক ভারতীয় ভাষায় বেশুমার তাফসির সাহিত্য রচিত হয়েছে এবং হচ্ছে। এ ধরনের রচনাকর্মের সিলসিলা আগামীতেও অব্যাহত থাকবে। এই তাফসির সমূহ সেভাবেই রচিত হয়েছে যেভাবে অন্যান্য মুসলিম দেশে তাফসির রচিত হয়েছে। এই তাফসিরসমূহের মধ্যে একটি বিশাল অংশ আছার (রিওয়ায়াত) ভিত্তিক তাফসির । আছার ভিত্তিক তাফসিরের বৈশিষ্ট্য হলো, এর ব্যাখ্যা-বিশ্লেষণ হাদীসে নববী সা. ও সাহাবায়ে কেরামের মতামতের আলোকে করার চেষ্টা করা হয়। ই‘জাজে কুরআন তথা মহাগ্রন্থ আল কুরআনের বিশেষত্ব এবং কুরআনের সাহিতিক কারুকার্য তুলে ধরার জন্যও বেশ কিছু তাফসির রচিত হয়েছে। তাফসির সাহিত্যের অন্য একটি শাখা হলো কালামী তাফসির । কালামী তাফসিরে সমকালীন সমস্যাসমূহের যুগোপযোগী বিশ্লেষণ পাওয়া যায় এবং বিশেষভাবে বুদ্ধিবৃত্তিক পরিভাষাগত দিক থেকে কুরআনী শিক্ষার হেকমত বর্ণনা করা হয়, www.amarboi.org

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।