সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফহীমুল কুরআন: একটি বিপ্লবী তাফসির ১১১ ও বিচার-বিশ্রেষণের চেষ্টা-সাধনা নিয়োজিত করেছেন এটা জানার জন্য যে, সংশ্লিষ্ট বিষয়ে কুরআন কি দিকনির্দেশনা দেয়৷ ব্যক্তিগত ও সামাজিক জীবন যাপন প্রণালী এবং আচার-ব্যবহার পদ্ধতি বিস্তারিতভাবে কুরআন থেকে গ্রহণ করা হয়েছে এবং প্রতিটি যুগে মানবতার সামনে কুরআন প্রদর্শিত জীবন যাপনের রাজপথ উন্ুক্ত করে তুলে ধরা হয়েছে। পবিত্র কুরআনের ফিকহী তাফসিরসমূহ এ দিকটি খেয়াল রেখেই রচিত হয়েছিলো । আমরা এখানে ফিকাহ শব্দটিকে অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহার করেছি। আদেশ আনুগত্যের চেতনায় ফিকহী বিষয়ের অন্তর্ভুক্ত হবে আদেশ-নিষেধসমূহ, মাসআলা-. মাসায়েল এবং অনুগত মানসিকতা । বুদ্ধিবৃত্তিক তাফসিরসমূহও মূলত এই সিলসিলার অংশ । এসব তাফসির দ্বারা বলা হয়েছে, কি ধরনের আবেগ ও মানসিক অবস্থায় এই আদেশ-নিষেধ জারী করা হয়েছে। তিন : প্রতিটি যুগে মানুষের বুদ্ধিবৃত্তিক স্তর এবং সেই যুগের বিশেষ নীতি-আদর্শ ও সংকট-সম্ভাবনাকে আমলে এনে চেষ্টা করা হয়েছে পবিত্র কুরআনের কৌশলগত শিক্ষাসমূহ পরিষ্কার করে তুলে ধরার । সাথে সাথে সন্দেহ-সংশয়সমূহ দূরীভূত করার চেষ্টা করা হয়েছে, বিরুদ্ধবাদীদের আপত্তিসমূহ, স্বল্পজ্ঞানী ও নাদান লোকদের দ্বারা প্রচারিত বিভ্রান্তিসমূহ নিরসন করার উদ্যোগ নেয়া হয়েছে। সময়ের সাথে উদ্বিত ফিতনাসমূহ কুরআনের আলোকে নির্মূল করার চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন বিজ্ঞানের উৎস ও ভাণ্ডার থেকে আহরিত উপাদান তাফসিরে সন্নিবেশিত করে শিক্ষার্থীদের নিকট আল কুরআনের শিক্ষাকে যুগোপযোগী ও সমৃদ্ধ করা হয়েছে। ই'জাজুল কুরআন বিষয়ক তাফসির, কালামী ও যুক্তিভিত্তিক তাফসির এইসব প্রয়োজন পূরণেরই প্রচেষ্টা । উপরোক্ত তিনটি দিক প্রতিটি যুগে আলেম সমাজকে তাফসির রচনা ও ব্যাখ্যা- বিশ্লেষণের ন্যায় গুরুত্বপূর্ণ ও নাজুক কাজের প্রতি বারংবার মনোনিবেশ করিয়েছে। এসব প্রচেষ্টা এবং জ্ঞান গবেষণার ফলে ও প্রভাবে বেশুমার জ্ঞান-বিজ্ঞান ও শান্ত্রের শাখা-প্রশাখা সম্প্রসারিত হয়েছে, ব্যাপকতা লাভ করেছে, উন্নতির পথে এগিয়ে গিয়েছে। কুরআনের শব্দাবলী, বাক্যগঠন প্রণালী এবং ছন্দ বোঝার জন্য অনেক অভিধান রচিত হয়েছে। এর বাণী তুলে ধারার জন্য ভাব প্রকাশের ও কথা বলার নান্দনিকতার উদ্ভব হয়েছে। সর্বোপরি সাহিত্য রচনার অংগনে সমালোচনা সাহিত্য নামক এক নতুন বিষয়ের অবতারণা ঘটেছে। এ কিতাব সংরক্ষণ, প্রচার, প্রচারণা ও মুদ্রণের জন্য কাতেবগণের অসামান্য অবদানে সৃষ্টি হয়েছে এ সম্পর্কিত লিখন শৈলীর । আধুনিক ক্যালিগ্রাফি কুরআনের আয়াতসমূহের সৌন্দর্যবোধ এবং নন্দনতত্ত্বকে তুলে ধরেছে। পবিত্র কুরআনে বর্ণিত কিসসা-কাহিনীসমূহের উত্তম মর্ম উপলব্ধির জন্য ইতিহাস, ভূগোল ও তুলনামূলক মতবাদসমূহের বুদ্ধিবৃত্তিক আলোচনা উন্নৃতি লাভ করেছে। উসুলে ফিকহ, ফিকহ এবং তাসাউফ-এর ন্যায় শাস্ত্রসমূহের উদ্ভব হয়েছে পবিত্র কুরআন থেকে আদেশনিষেধ বের করা, আহকামসমূহ বোঝা এবং তার শিক্ষার অনুসন্ধান করতে গিয়ে । হাদীস শাস্ত্র, আসমাউর রিজাল, সহীহ হাদীস অনুসন্ধান ও মওয়ু হাদীসের শাস্তজ্ঞানের উদ্ভব হয়েছে তাফসিরে নববীকে জানার জন্য এবং এই ব্যাপারে সন্তুষ্টি লাভের জন্য যে, রসূলে পাক সা. এই কুরআন অনুযায়ী কিভাবে আমল করেছেন এবং কি ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। www.amarboi.org

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।