সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১১০ সেরা তাফসির সেরা মুফাস্সির হেদায়েত ও পথ প্রদর্শনের এই চিরায়ত পদ্ধতি হযরত আদম আ: থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলেছে। এই ইলাহী পদ্ধতি মোতাবেক নবী করীম সা. মানবজাতিকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং পথ প্রদর্শন করেছেন তা নিম্নরূপ : ক. আয়াতসমূহ তেলাওয়াত : অৰ্থাৎ কুরআন পাক যেভাবে তার উপর নাযিল হয়েছে তা আল্লাহর বান্দাহগণকে শুনানো এবং অহিলন্ধ জ্ঞানকে তার অবিকল রূপে মানবজাতির নিকট পৌঁছানো। খ. হুকুমসমূহ তামিল : আল্লাহ প্ৰদত্ত হেদায়াত অনুযায়ী তিনি নিজে আমল করেছেন এবং মানুষের নিকট একটি অনুকরণীয় নমুনা পেশ করেছেন। এই নমুনা সামনে রেখে রসূলুল্লাহ সা.-এর আনুগত্য করে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। গ. আয়াতসমূহের শিক্ষা প্রদান এবং ব্যাখ্যা-বিশ্লেষণ: অর্থাৎ কুরআনের আয়াতের ব্যাখ্যা-বিশ্লেষণ । আল্লাহর বান্দাদের নিকট কুরআনের নিগূঢ় তাৎপর্য ও মূল বক্তব্য তুলে ধরা । রসুলুল্লাহ সা. কুরআনের প্রাথমিক শ্রোতাদের ভুল ধারণা ও অন্তরলোকে উত্থিত নানা ধরনের সংশয়ের অপনোদন করেছেন, তাদেরকে আলকুরআনের আলোকে সুশিক্ষিত করে তুলেছেন। তাদের বুদ্ধিবৃত্তিক এবং আমলী আচরণগত জটিলতা নিরসন করেছেন, তাদের হৃদয়ে প্রশান্তির আয়োজন করেছেন, তাদেরকে এই কিতাবের এবং এর লক্ষ্য ও উদ্দেশ্যের দাবিসমূহের, এই কুরআন প্রদত্ত কর্মসূচী ও সংশোধন পদ্ধতির, এই কুরআনের আলোকিত জীবনদর্শনের এবং কুরআনী জীবন বিধানের এক একজন সেনানীতে রূপান্তরিত করেছেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম উপরোক্ত তিনটি কাজ আঞ্জাম দিয়ে গেছেন। তিনি কুরআনের দাওয়াতকে সম্প্রসারিত করেছেন এবং একটি বিপ্লবী আন্দোলনের সূচনা করেছিলেন যে আন্দোলনের কথা কুরআন বলে । পবিত্র কুরআনের পথে চালিত করে নবী করীম সা. ব্যক্তিগত জীবন এবং সামাজিক পরিমণ্ডলের চেহারাই বদলে ফেলেন। ইসলামি সমাজ এবং রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করার মাধ্যমে তিনি ইতিহাসের সেই নবযুগের সূচনা করেন, যেজন্য হেরা গুহায় নূরের সেই কিরণ বিকিরণ শুরু হয়েছিলো । ব্যাখ্যা-বিশ্লেষণের ব্যাপারে রসূলুল্লাহ সা. যা কিছু করেছেন এরই নাম কুরআনের তাফসির । পরবর্তী যুগে এবং যুগসমূহে তাফসির সাহিত্য বিষয়ক যেসব কাজ হয়েছে, তার সবই রসুলুল্লাহ সা. প্রদত্ত তা'বীল ও ব্যাখ্যা-বিশ্রেষণের আলোকেই করা হয়েছে। মৌলিকভাবে সকল তাফসির সাহিত্য রচয়িতাগণ নিমোক্ত তিনটি দৃষ্টিভংগীর আলোকে কাজ করে গেছেন: এক: এটা পরিষ্কারভাবে উত্থাপন করার চেষ্টা করা হয়েছে যে, রসূলুল্লাহ সা. এবং তাঁর অনুবর্তী সূচনাকালের সাহাবায়ে কেরাম কুরআনের বিভিন্ন আয়াত এবং এর বিভিন্ন আদেশ-নিষেধের কি অর্থ বুঝেছিলেন। পবিত্র কুরআনের আভিধানিক তাফসিরসমূহ এবং মাছুর (হাদিসভিত্তিক) তাফসির এ বিষয়ের বিশেষ রূপ আমাদের সামনে তুলে ধরে। দুই : প্রত্যেক যুগে যে সকল নতুন সমস্যা দেখা দিয়েছে এবং সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রে যে সকল সংকট সৃষ্টি হয়েছিলো সেসব কিছু সেযুগেই পবিত্র কুরআনের হেদায়াত অনুযায়ী সমাধান করার চেষ্টা করা হয়েছে। মাসআলা-মাসায়েল এবং তির্যক প্ৰশ্নসমূহ মাথায় রেখে আলেম সমাজ পবিত্র কুরআনের দিকে চিন্তা, গবেষণা www.amarboi.org

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।