তাফহীমুল কুরআন: একটি বিপ্লবী তাফসির ১০৯ তাফসির সাহিত্য ইসলামি চিন্তাধারার প্রথম নয়ন: মুসলিম উম্মাহ্ূর জীবন পবিত্র কুরআনের বন্ধনে আবদ্ধ । মুসলিম উম্মাহ্র উন্বেষ ঘটিয়েছে এই কুরআন, তার উত্থান, ক্ৰমবিকাশ এবং উন্নতির শিখরে আরোহণেও চালিকা শক্তি হিসেবে কাজ করেছে কুরআন । মুসলিম উম্মাহর কিশতী চালানোর চালিকাশক্তি যেমন রয়েছে কুরআনে তেমনি আছে দাড়ি হাতে সারি গানের কাণ্ডারী। এই কুরআন উম্মাহর বিশেষ মেজাজের ধারক হয়েছে এবং এই কিতাবই তাকে প্রত্যেক যুগে প্রতি পদক্ষেপে যাবতীয় সমস্যার আবর্ত থেকে বের হয়ে আসতে শিখিয়েছে। কুরআন মুসলিম জাতির জন্য শুধুই একটি ধর্মগ্রন্থ নয়, বরং এ কুরআন এ জাতির জীবনের প্রাণশক্তি । কুরআনের মর্যাদা এ জাতির অন্তরে অন্তরাত্মার মতো, এ যেনো হৃদপিণ্ড অথবা হৃদয়ের প্রাণস্পন্দন ৷ যতোক্ষণ কুরআন সক্রিয় আছে, জাতি আছে জীবন্ত । কুরআন ছাড়া এই মুসলিম জাতির জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই । পবিত্র কুরআনের এই মৌলিক গুরুত্ব আরো একটি বিষয় আমাদের সামনে পরিষ্কার করে দেয়। তাহলো, প্রত্যেক যুগে মুসলমানদের সর্বোৎকৃষ্ট বুদ্ধিমত্তা ও মেধাশক্তি এই কিতাবকে বুঝাবার জন্য এবং বর্ণনা করবার দাবি পূরণের জন্য কেন ব্যয়িত হলো। মুসলিম মনীষী এবং জ্ঞানীগুণী ব্যক্তিগণের জ্ঞানার্জনের আকাঙ্কা ও জ্ঞানচর্চার অন্যতম ক্ষেত্ৰ ছিলো কুরআনের মর্মকথা অনুধাবন এবং তাফসির সাহিত্য রচনা । এদিক থেকে বিবেচনা করলে মুসলিম মানসে চিন্তার প্রথম নয়ন তাফসির সাহিত্য রচনা । তাফসির সাহিত্যের অবদানের বিষয় বিবেচনা করতে গেলে প্রত্যেক যুগে প্রত্যেক এলাকাতে এক্ষেত্রে কীর্তিমান গুণীজনের সাক্ষাত মিলবে ইসলামের ইতিহাসে যতো চেষ্টা-সাধনা এবং গবেষণা তাফসির সাহিত্য রচনার ক্ষেত্রে হয়েছে, তা নি:সন্দেহে অন্য কোনো ক্ষেত্রে হয়নি। পবিত্র কুরআনের সম্পর্ক জীবনের প্রতিটি বিষয়ের সাথে । এজন্য পবিত্র কুরআনের তাফসির ইসলামি চিন্তাধারার আকর । তাফসির সাহেত্যর মধ্যে চিন্তার গভীরতা, বিশালতা ও ব্যাপকতার সমন্বিত সমাবেশ লক্ষ করা যায়। পবিত্র কুরআনের তাফসির রচনা মুসলিম জাতির এমন এক অনন্য জ্ঞানচর্চার মনুমেন্ট যা বিশ্বের অন্য কোনো জাতি-গোষ্ঠীর মধ্যে পাওয়া যায় না। কেবলমাত্র আরবী ভাষাতেই কুরআনের বারো শতাধিক প্রকাশিত তাফসির পাওয়া যায়; অন্যদিকে অপ্রকাশিত তাফসির যে কতো সংখ্যক হবে তা শুমার করা অসম্ভব । উর্দু ভাষায় আড়াই শত পরিপূর্ণ সমাপ্ত তরজমা ও তাফসির পাওয়া যায় এবং সাড়ে তিন শত অসম্পূর্ণ তরজমা ও তাফসির বিদ্যমান । পৃথিবীতে এমন কোনো ভাষা নেই যে ভাষাভাষীদের মাঝে মুসলমান থাকবার পরও তাদের সাহিত্য তাফসিরে কুরআন হতে বঞ্চিত । তাফসিরে কুরআনের সূচনা হয়েছিল কুরআন নাযিলের অব্যবহিত পর থেকেই ৷ আল্লাহ্ তায়ালা মানবজাতির হেদায়াতের জন্য যে পদ্ধতি অবলম্বন করার নির্দেশ দিয়েছেন তা দু'টি বিষয়ে সীমাবদ্ধ ৷ এক: কিতাবুল্লাহ অর্থাৎ কুরআন এবং দুই : রসূলুল্লাহ সাল্লাল্লপাহ আলাইহি ওয়াসাল্লাম, যাঁর মহান সত্তার উপর আসমানী কিতাব আল-কুরআন নাযিল হয়েছে। www.amarboi.org
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।