তাফহীমুল কুরআন : একটি বিপ্লবী তাফসির প্রফেসর খুরশীদ আহমদ ভূমিকা: তাফহীমুল কুরআনের উপর সমালোচনা সাহিত্য হিসেবে লিখিত ‘এক কিতাবে ইনকিলাব’ (একটি বিপ্লবী তাফসির গ্রন্থ) অধ্যাপক খুরশীদ আহমদের একটি অনবদ্য সমালোচনা সাহিত্য । আধুনিক উৰ্দু সমালোচনা সাহিত্যেও বইটির অবদান অপরিসীম ৷ একটি তাফসির গ্রন্থ একজন বোদ্ধা পাঠক কতো গভীরভাবে পড়তে পারেন, সেখান থেকে তিনি কিভাবে উপকৃত হয়েছেন, হেদায়েতের মহাগ্রন্থ কিভাবে সেই উঠতি এক কিশোর নওজওয়ানকে বর্তমান বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠ ইসলামি চিন্তাবিদ এবং প্রথিতযশা অর্থনীতিবিদ হিসেবে স্বীকৃতি পেতে, অন্যদিকে ইসলামি ছাত্র আন্দোলনের নেতা থেকে পাকিস্তানের উচচ পরিষদ তথা সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কিভাবে তাফহীমুল কুরআন তার সাহিত্যে রস সঞ্চায় করেছে তা উদ্ধৃত হয়েছে এ গ্রন্থে । মূলত এ তাফসির পদে পদে কিভাবে সাহায্য করেছে তাকে, তাই আলোচিত হয়েছে এখানে ৷ (অনুবাদক) সূচনা: তাফহীমুল কুরআনের সাথে আমার সম্পর্কটা এমন যেমন সম্পর্ক একজন ওস্ত দ ও শাগরিদের মধ্যে হয়ে থাকে কিংবা একজন পথিকের সাথে হয় পথপ্রদর্শকের । আমি ছত্ৰে ছত্রে এই তাফসির অধ্যয়ন করেছি, প্রতিটি লাইন মনোযোগ দিয়ে পড়েছি। জীবনের প্রতিটি পদক্ষেপে আমার চিন্তায় আমার কর্মে তাফহীম আমার আংগুল ধরে রাহবরী করেছে। এমন একটি কিতাবের ব্যাপারে এমন এক ব্যক্তি যা কিছুই বলুক বা কামনা করুক না কেনো তার সাথে পারিভাষিক সমালোচনা বা আলোচনার কোনো সম্পর্ক নেই । যেভাবে একজন ব্যক্তি নিজের কথা নিজে লিখতে পারে না অথবা লিখতে গেলে হয়ে যায় স্বগতোক্তি; তাই আমি বলবো, আমিও এই তাফসির গ্রন্থের ব্যাপারে প্রথাগত সমালোচক হতে পারিনি, যার সাহায্যে আমি চিন্তা করবার পদ্ধতিগুলো শিখেছি। এ তাফসির আমার জীবনের ধারাকে পাল্টে দিয়ে নতুন পথে মূল ধারার সাথে মিলিত হয়ে পথ চলতে সিদ্ধান্তকর ভূমিকা পালন করেছে। সূচনাভাগের নিবেদনের সাথে সাথে আমি এটাও বলতে চাই, বরং জোরের সাথেই ৰলছি, একজন ওস্তাদের সঠিক নিরীক্ষক, পর্যালোচক ও মূল্যায়নকারী তার ছাত্রই হতে পারে, বরং হয়েও থাকে। এভাবে হয়তো আমিও সেই অসংখ্য ছাত্রের মধ্যে একজন যাদের জীবনে এই তাফসির বিপ্রবের জোয়ার আনার মাধ্যম হয়েছিলো। যদি এর মূল্যায়ন করি, এর গুরুত্ব, প্রভাব ও মর্যাদার বিষয়ে আলোচনা করার চেষ্টা করি তাহলে সেটা নিরর্থক হবে না। অত:পর শাগরিদ যদি জীবনে কোনো না কোনো পর্যায়ে গিয়ে অথবা জীবনের অন্যান্য পর্যায়ে ভিন্ন ভিন্ন ‘ওস্তাদের’ সংস্পর্শে এসে থাকে এবং একজন একনিষ্ঠ ছাত্র হিসেবে সে যদি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ওস্তাদের মর্যাদা ও অবস্থান বিশ্ৰেষণ করবার যোগ্যতা অর্জন করে থাকে, তাহলে শাগরিদের সাক্ষ্য দ্বারা ওস্তাদের মর্যাদা অনুধাবন করতে কিছু না কিছু সাহায্য তো মিলতেই পারে। আজ এখানে এমনি এক ছাত্র তার ওস্তাদের ব্যাপারে কথা বলছে এবং স্বত:স্ফুর্তভাবে এসব কথা বলতে অনেকটা বাধ্য হচ্ছে। www.amarboi.org
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।