সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১০৬ সেরা তাফসির সেরা মুফাস্সির ৬. সমকালীন তাফসিরের মাঝে মা‘*আরিফুল কুরআনের স্থান চতুর্দশ শতাব্দীতে রচিত তাফসিরগুলো হচ্ছে?” ০১. জামেউত তাফসির, নবাব কুতুবুদ্দীন খান দেহলবী রচিত । তাফসিরের ভাষা উর্দু ৷ ০২. ফাতহুল বায়ান: নবাব সিদ্দিক হাসান খান কণৌজী রচিত । তাফসিরের ভাষা আরবি । ০৩. গায়াতুল বায়ান ফি তা‘বীলিল কুরআন: এটি মুহাম্মাদ হাসান আমতহীর রচনা ০8. ফাতহুল মান্নান : মাওলানা আব্দুল হক দেহলবী রচিত । এটি উদ্দু ভাষায় ৮ খণ্ডবিশিষ্ট । তাফসিরে হাক্কানী নামেও এটি পরিচিত ০৫. তাফসিরে ওহিদী : মওলবী ওয়াহীদুজ্জামান জং হায়দারাবাদী, এটি রচনা করেন। ০৬. তরজুমানুল কুরআন : মাওলানা আবুল কালাম আযাদ রচিত । দুই খণ্ড ০৭. বায়ানুল কুরআন : মাওলানা আশরাফ আলী থানবী রচিত ০৮. তাহকীকুল বায়ান : শেখ আব্দুল হাদি বুখারি রচিত । ০৯. তাফসিরে মাওলানা আহমাদ আলী লাহোরি ১০. তাফসিরে ব্রেলবী : আহমদ রেজা খান ব্রেলবী রচিত । ১১. তাফহীমুল কুরআন : মাওলানা সাইয়্যেদ আবুল আলা মওদূদী রচিত । ১২. মা‘আরিফুল কুরআন : মুফতি মুহাম্মদ শফী রচিত । এসব তাফসিরের মাঝে আরব বিশ্বে কানৌজী সাহেবের ফাতহুল বায়ান সুপরিচিত ও বহুল প্রচলিত । তবে তাফসিরটি ইমাম শাওকানী -এর ফাতহুল কাদীরের প্রায় হুবহু নকল বলে মৌলিকত্ব পায়নি । তাফসির মা‘আরিফুল কুরআন একটি প্রসিদ্ধ তাফসির ৷ প্রথমে বায়ানুল কুরআনের পরিচিত থাকলেও পরবর্তীতে মা‘আরিফুল কুরআন বহুল পরিচিতি লাভ করে। বিভিন্ন ভাষায় এর অনুবাদ হয়। চতুর্দশ শতাদ্বীর প্রসিদ্ধ তাফসিরগুলোর শুরুতেই এর নাম থাকবে। পাঠক সংখ্যার দিক থেকে তাফহীমুল কুরআনের পরেই এর স্থান । খেলাফতের ব্যাপারে তার উপস্থাপনা, ** সুদ সম্পর্কে তার আলোচনা,“* ভোট সম্পর্কে তার বক্তব্য“ পাশ্চাত্য গণতন্ত্র ও ইসলামি শূরা নীতির** ক্ষেত্রে তার বক্তব্য মাওলানা মওদূদী রহ.-এর বক্তব্যের মধ্যে তেমন তফাৎ নেই৷ তবে কিছু মৌলিক ক্ষেত্রে এ দুই তাফসিরের মাঝে তফাত রয়েছে। যেমন মাওলানা মওদূদী রহ. তিন পর্যায়ে শ্রেণী সচেতন ছিলেন। পক্ষান্তরে মুফতি মুহাম্মদ শফী সাহেব এতে জীবন্ত মাছের মতো গভীরে প্রবেশ করেছেন। ৫১. এখানে কেবলমাত্র ভারত বর্ষের তাফসিরগুলো উল্লেখ করা হয়েছে দেখুন : তাফসির সাহিত্যের ইতিহাস পৃ: ৬১-৬৪, তাফসিরের বুৎপত্তি ও ক্রমবিকাশ পৃ: ৬১। ৫২. মা'আরিফুল কুরআন : (১/১৮৬) । ৫৩. প্রাগুক্ত : (১/৬১০-৬২৭)। ৫৪. প্রাগুক্ত: ৫৫. মা'আরিফুল কুরআন (১/১৭২)। www.amarboi.org

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।