খ, ০১ তাফসির মা’'আরিফুল কুরআন ১০৩ তাফসিরের বৈশিষ্ট্য ও বিশেষত্ব . আয়াতের তরজমা বা অনুবাদের ক্ষেত্রে এ তাফসিরে সরাসরি শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান রহ. -এর তরজমার অনুসরণ করা হয়। তবে এক্ষেত্রে শাহ ওয়ালীউল্লাহ রহ.-এর দুই সন্তান শাহ রফীউদ্দীন ও শাহ আবদুল কাদের রহ.-এর অনুবাদের সহায়তা নেয়া হয়। ০২. মাওলানা আশরাফ আলী থানবী রহ. এর তাফসিরে বায়ানুল কুরআনের সহজ ংকলন হিসেবে আয়াতের অনুবাদ দিয়ে তাফসিরের সারসংক্ষেপ পেশ করা হয়। এতে বায়ানুল কুরআনের আলোচ্য বিষয় সরাসরি চলে আসে ।* ০৩. মা‘আরেফ ও মাসায়েল সংযোজন ৷ এতে ফিকহ্ সম্পর্কিত মাসলা মাসায়েল বর্ণনা 08. করে কুরআনের ব্যবহারিক দিক সম্পর্কে সহজ ধারণা দেয়া হয়। এক্ষেত্রে বেশিরভাগ মাসায়েল তিনি জাসসাসের আহকামুল কুরআন ও কুরতুবি- এর আলজা্মে‘ লিআহকামিল কুরআন থেকে সংকলন করেছেন। ০৫. মুফাসসির তার তাফসিরে পূর্বসূরীদের বক্তব্যকে প্রাধান্য দিয়েছেন। ০৬. আধুনিক মাসায়েলের ক্ষেত্রে সমসাময়িক উলামায়ে কিরামের সাথে মতবিনিময় করে সঠিক সিদ্ধান্ত পেশ করা হয়েছে। জবাব যাতে যুক্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয় সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে।*২ ০৭. তাফসিরে সাধারণ পাঠকগণের সুবিধার প্রতি লক্ষ্য রেখে শব্দের ব্যাখ্যা, ব্যাকরণের জটিল বিশ্রেষণ পরিহার করা হয়েছে। ০৮. এতে এমন সব তথ্য ও আলোচনা তুলে ধরা হয়েছে যা পাঠ করলে কুরআনের মাহাত্ম্য ও রসুলুল্লাহ সা.-এর প্রতি ভক্তি ও আনুগত্য বৃদ্ধি পায়, কুরআনের শিক্ষার প্রতি আকর্ষণ সৃষ্টি হয় এবং আমল করার আগ্রহ জাগে ।** ০৯. এ তাফসির পাঠের মাধ্যমে তাফসিরে বায়ানুল কুরআন, শায়খুল হিন্দের তরজমা ০. ৩, ও তাফসিরে বদরে আলম মিরাঠিও পড়া হয়ে যায়, যেহেতু এতে এসব তাফসিরে সার সংকলিত আছে। আধুনিক যান্ত্রিক সভ্যতার প্রভাবে সৃষ্ট নতুন নতুন সমস্যা এবং এ যুগের ইহুদী- খৃস্টান ও প্রাচ্যবিদদের দ্বারা সৃষ্ট যেসব প্রশ্ন মুসলিমদের মনে নানা সংশয়- সন্দেহের সৃষ্টি করে এসব প্রশ্নের জবাব রসূলুল্লাহ সা.-এর শিক্ষার আলোকে এ তাফসিরে তুলে ধরা হয়েছে। সংকলন পদ্ধতি মা‘আরিফুল কুরআনের সংকলন পদ্ধতি ও নিয়মাবলীর ব্যাপারে মুফতি সাহেব ভূমিকাতে কিছুটা ইঙ্গিত দিয়েছেন। তারপরও তাফসিরের বিস্তারিত পর্যালোচনার আলোকে এর সংকলনের নিম্নোক্ত পদ্ধতিগুলো উল্লেখ করা যায় । >. ক. তাফসিরের মূল উৎস হিসেবে তিনি ছয়টি বিষয়কে চিহ্নিত করেছেন। কুরআনের মাধ্যমে কুরআনের তাফসির করা। . দেখুন তাফসির (২/২৫৭-৯)। . দেখুন তাফসিরের ভূমিকা (১/৫৮) । প্রাগুক্ত : (১/৬০) । . তাফসিরের ভূমিকা, খণ্ড :১, পৃ: ৫৯। www.amarboi.org
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।