১০২ সেরা তাফসির সেরা মুফাস্সির মেয়েরা হচ্ছের মুহতারামা নাঈমা, আতীকাহ, হাসিবা ও রাকিবাহ ৷ সন্তানদেরকে তিনি সত্যিকার উত্তরসুরি হিসেবে গঠন করেছিলেন । তার সন্তানরাও অমর কীর্তি সম্পাদনে সচেষ্ট আছেন। ‘মাআরিফুল কুরআন’ পরিচিতি মুফতি মুহাম্মদ শফী সাহেব উর্দু ভাষায় তফসির মাআরিফুল কুরআন সংকলন করেন। আনুমানিক ১৩৭৫ হিজরি থেকে ১৩৯২ হিজরির ২১ শাবান পর্যন্ত প্রায় ১৭ বছর এ তাফসির সংকলনে সময় লাগে। এ প্রসঙ্গে তিনি বলেন, ১৩৯০ হিজরি নাগাদ এর ১৩ টি পারার ভাষ্য লেখা সমাপ্ত হয়। কিন্ত সুদীর্ঘ রোগভোগ, বার্ধক্যের জড়তা এবং দেশের প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করেই আল্লাহর অসীম রহমতে ১৩৯২ হিজরি ২১ শাবান তারিখে মা'আরিফুল কুরআন লেখার কাজ সমাপ্ত হয়।** এটি উর্দু ভাষায় আট খণ্ডে প্রকাশিত হয় । মাসিক মদিনার সম্পাদক বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মহিউদ্দিন খান বাংলা ভাষায় এর অনুবাদ করেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ১৯৮০ সালে এর প্রথম প্রকাশ করেন। থানবী রহ. রচিত “বয়ানুল কুরআন’-কে আরও সহজ ভাষায় এ যুগের মানুষের মেধা ও সাধারণ পাঠকগণের চাহিদা অনুযায়ী সহজবোধ্য করে পেশ করার আরজু মনে মনে পোষণ করে আসছিলাম । আল্লাহর শোকর যে, মা'আরিফুল কুরআনের মাধ্যমে সেই আরজু তিনি পূর্ণ করে দিয়েছেন। কেনোনা এ তাফসির প্রধানত থানবী রহ.-এর বায়ানুল কুরআনকে ভিত্তি করেই রচিত হয়েছে।*' ক. তাফসিরটির ধারাবাহিকতা মুফতি মুহাম্মদ শফী সাহেব তার এ তাফসিরে সুন্দরতম ধারাবাহিকতা রক্ষা করেন। এতে তিনি প্রথমে কুরআনের আয়াতের সাবলীল তরজমা করেন (আক্ষরিক নয়), তারপর উৎকলিত আয়াতগুলোর যোগসূত্র তুলে ধরেন। এরপর তাফসিরের সারসংক্ষেপ আলোচনা করেন। এটি এশ গঁ->)। এর মতো আয়াতগুলোর আলোচ্য বিষয়কে সাবলীল ভাষায় ফুটিয়ে তোলে। তারপর 4৮4 বা আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় আয়াতের ধারাবাহিকতা অনুযায়ী তুলে ধরেছেন, এরপর আয়াতে উল্লেখিত অথবা ইঙ্গিত প্রদত্ত &L৯ (মাসাইল) একটি একটি করে আলোচনা করেছেন। কখনো কখনো সারকথা বা সারাংশ উল্লেখের মাধ্যমে তাফসিরের সমাপ্তি টেনেছেন।** মূলত তাফসির পেশ ও উপস্থাপনার ক্ষেত্রে এ ধরনের ধারাবাহিকতা রক্ষা করলে তাফসির বুঝতে ও উপলব্ধি করতে পাঠকদের জন্য সহজ হয় । সূরার শুরুতে নামকরণ, আয়াত সংখ্যা, নাযিলের সময়কাল ও সূরার ফখিলত তুলে ধরেছেন।** তবে এ ক্ষেত্রে সমগ্র তাফসিরে এক নিয়মের অনুসরণ করতে পারেননি ।** ২৬, তাফসিরের ভূমিকা : খণ্ড ১, পৃষ্ঠা : ১৬ । ২৭. তাফসিরের ভূমিকা : খণ্ড ১, পৃষ্ঠা : ৫৭ । ২৮. তাফসির মা'আরিফুল কুরআন, খণ্ড ১, পৃষ্ঠা : ১৬১-১৫৮ । ২৯. তাফসির মা'আরিফুল কুরআন (১/৯৩-৯৪)। www.amarboi.org
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।