তাফসির মা'আরিফুল কুরআন ১০১ মুফতি সাহেব দেওবন্দ ছেড়ে পাকিস্তানে গমনের সিদ্ধান্ত নেন। ১লা মে, ১৯৪৮ সালে কেবল ছোট ছেলে-মেয়ে ও স্ত্রীকে সাথে নিয়ে পাকিস্তানের উদ্দেশে রওয়ানা হন। ৬ মে, ১৯৪৮ পাকিস্তান পৌছেন। তখন থেক্রে তিনি করাচিতে স্থায়ীভাবে বসবাস করেন। মাওলানা শাব্বির আহমদ উসমানী রহ.-এর মৃত্যুর পর ১৯৫৩ সালে তিনি বকেন্ীয় জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি নিযুক্ত হন। ১৯৭০ সালেও তিনি পাকিস্তানের রাজনীতিতে সরাসরি ভূমিকা রাখেন। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় যোগদান করেন। তবে নির্বাচনোত্তর ফলাফলে তিনি নিরুৎসাহিত হয়ে নিজস্বভাবে দেশ ও জাতির খিদমতে নিয়োজিত হন। উল্লেখ্য যে, শায়খুল হিন্দ মাহমুদ হাসান রহ. মাল্টা হতে প্রত্যাবর্তনের পর ‘তাহরিকে খিলাফত’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। মুফতি সাহেব এতেও যোগদান করেছিলেন। সুতরাং পাকিস্তানের পক্ষে তথা ইসলামের পক্ষে তার রাজনৈতিক অবস্থান ছিলো সুস্পষ্ট । ৯. ইলমুত তাসাউফ ছাত্র জীবনেই মুফতি সাহেব দেওবন্দ মাদরাসায় অধ্যয়নের পাশাপাশি শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান সাহেবের দারসে বসতেন শরিয়তের জ্ঞানের পাশাপাশি সুফি দৰ্শনে স্বীকৃত বাতেনী বা আধ্যাত্মিক শিক্ষার প্রতিও তাঁর মনযোগ ছিলো। ** শায়খুল হিন্দ রহ. মাল্টা থেকে প্রত্যাবর্তন করার পর তিনি তার হাতে বায়’'আত হন । তীর মৃত্যুর পর পুনরায় মাওলানা আশরাফ আলী থানবী রহ. এর হাতে বায়আত হন। ১৩৩৯ হিজরি সালে মুফতি সাহেব সূফি দর্শনানুসারে মাওলানা থানবী রহ. এর খেলাফত ও ইজাযত লাভ করেন ৷* ১০. দৃষ্টিভংগি দৃষ্টিভংগি ব্যক্তির একান্ত নিজস্ব ও আন্তরিক বিষয় । তারপরও প্রত্যেক গবেষক ও লেখক তার লেখনির মাধ্যমে স্বীয় মতাদর্শ ও দৃষ্টিভংগির প্রকাশ করে থাকেন। মুফতি সাহেবের শিক্ষাজীবন ও কর্মজীবন যেহেতু দারুল উলুম দেওবন্দের পরিধিতে সীমাবদ্ধ ছিলো সেহেতু বলা যায়, দেওবন্দের দৃষ্টিভংগিতে তিনি প্রভাবিত ছিলেন। ১১. সম্ভান-সম্ততি ও পরিবার-পরিজন মুফতি সাহেবের সন্তান-সন্ততির সংখ্যা নয়জন । এদের মধ্যে পাঁচজন পুত্র সন্তান, চারজন কন্যা । পুত্ররা হলেন- ০১. মাওলানা যাকী কায়ফী ০২. মাওলানা মুহাম্মদ রাদী ০৩. ওয়ালী রাবী- এম,এ 08. মাওলানা মুফতি রাফী ওসমানী, দারুল উলুম করাচির শিক্ষক ও পরিচালক ছিলেন। ০৫. মাওলানা মুফতি মুহাম্মদ তকী উছমানী।** এমএ,এলএলবি. দারুল উলুম করাচির মহাপরিচালক, প্রাক্তন প্রধান বিচারপতি, পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়ত আদালত । মাসিক আল বালাগের সম্পাদক । ২৩. আল কুরআনুল কারিম ও সহিহ হাদিসের আলোকে এ ধরনের কোনো শিক্ষার ভিত্তি মেলে না । বিস্তারিত দেখুন - আল মুনকিব মিনাদ দালাল, পৃষ্ঠা : ১৮। ২৪. ইসলাম বিশ্বকোষ খণ্ড: ২১ পৃষ্ঠা ১৬৪ । ২৫. আরবিতে বহু গবেষণাধর্মী গ্রন্থের প্রণেতা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দীন। মুফতি সাহেব নিজেই তাকে গবেষণার কাজে নিয়োগ করেন৷ বিশ্বকোষ- ২১, পৃষ্ঠা : ১৬৫ www.amarboi.org
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।