১০০ সেরা তাফসির সেরা মুফাস্সির ০8. মাওলানা আব্দুল হক হাক্কানী ০৫. কারী ফাতহ মুহাম্মদ ০৬. মাওলানা সাঈদ আহমাদ আকবরাবাদী ০৭. মাওলানা সরফরায খান সাফদার ০৮. মাওলানা ইহতেশামুল হক থানবী ০৯. মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী ১০. মাওলানা সিদ্দিক আহমদ (খতীবে আজম, বাংলাদেশ) ১১. মাওলানা মুসলেহুদ্দীন (কিশোরগঞ্জ) ১২. মাওলানা মুফতি মহীউদ্দিন ( বড় কাটরা, ঢাকা) ১৩. মুফতি রাফি উছমানী ১৪. মুফতি মাওলানা তকী উছয়ানী, এদের অনেকেই বিশ্ববরেণ্য আলেমদের সারিতে দাড়ানোর যোগ্যতাসম্পন্ন । ৭. ব্যক্তিত্ব , বৈশিষ্ট্য ও দক্ষতা মুফতি সাহেব অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আদর্শিকভাবে তিনি ছিলেন অবিচল ও অনঢ় । তীর অন্যতম বৈশিষ্ট্য এই ছিলো যে, পূর্বসূরী মনীষীদের রুচি-প্রকৃতি তীর মধ্যে একান্ত হয়ে গিয়েছিল। দীনের সকল ক্ষেত্রে তিনি পূর্ববর্তী বুজুর্গদের অনুকরণ করাকে জরুরি মনে করতেন। তীর জীবনপদ্ধতি ছিলো অত্যন্ত সাধাসিধে, স্বল্পে তুষ্টি ছিলো তার অন্যতম গুণ । পার্থিব সম্পদের মোহ তীর মধ্যে প্রবল ছিলো না । কলিকাতা আলিয়ায় ৭০০ টাকা বেতনে চাকুরির প্রস্তাব দেয়া হলেও দারুল উলুমে ৬০ টাকা বেতনে চাকুরি করেছেন। দারুল উলুম করাচি প্রতিষ্ঠার পর চার বছর কোনো বেতন গ্রহণ করেননি । ব্যক্তিগত ইবাদত ছিলো তার স্বভাবগত । রাত জেগে তিনি নামায, যিকির ও তেলাওয়াত করতেন। অধ্যয়ন ও গবেষণা ছিলো তার আত্মতৃপ্তির উপকরণ । তিনি নিজেই উল্লেখ করেছেন যে, দারুল উলুম দেওবন্দের সুবৃহৎ গ্রন্থাগারের প্রায় সকল গ্ৰন্থই তিনি অধ্যয়ন করেছেন। রাত বারটা-একটা পর্যন্ত তিনি নিরলস লেখনীর কাজ করতেন। দায়িত্ব পালনে তিনি ছিলেন একজন সচেতন ব্যক্তি । কখনো দায়িত্ব অবহেলা করতেন না। তাই বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে অর্পণ করা হয়। তিনি ক্যালিওগ্রাফি, সুন্দর লিখন, বুক বাইন্ডিং ইত্যাদিতে দক্ষ ছিলেন। ৮. রাজনৈতিক অবস্থান মুফতি সাহেব সমসাময়িক বেশিরভাগ আলেমদের মতো রাজনীতিতে পিছিয়ে ছিলেন না । ইসলামের নামে রাজনীতি থেকে তিনি নিরপেক্ষতা গ্রহণ করেননি। ১৯৪৫ সালে কলিকাতায় জমিয়তে উলামায়ে ইসলাম গঠন করা হলে মুফতি সাহেব এর সদস্য হন৷ ১৩৬২/১৯৪৩ সালে মাওলানা থানবী রহ. এর পরামর্শক্রুমে পাকিস্তান আন্দোলনে জড়িত হওয়ার জন্য তিনি শিক্ষকতার পদ থেকে ইস্তফা দেন। একটি আদর্শ ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে পূর্ণ দুই বছর রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে তিনি পাকিস্তান অর্জনের পক্ষে জনমত গঠনে ব্যাপৃত থাকেন। এজন্যে তিনি মাদ্রাজ থেকে পেশোয়ার এবং পশ্চিমে করাচি পর্যন্ত সফর করেন। ১৯৪৭ সালে দেশবিভাগের পর পাকিস্তানের জন্য একটি ইসলামি সংবিধানের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে মাওলানা শাব্বির আহমদ উসমানী ও অন্য কয়েকজন নেতার আহ্বানে www.amarboi.org
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।