সেরা তাফসীর সেরা মুফাসসির
/ 162
📝 Text 📖 PDF

—— HABE তাফসির শান্রের ক্রমবিকাশ ও বিশেষজ্ঞ শ্রেণী আবদুস শহীদ নাসিম ১. সাহাবায়ে কিরাম রা. সাহাবায়ে কিরামের যুগ থেকে নিয়ে সব যুগেই কুরআন মজীদের শিক্ষক ও মুফাসসির হিসেবে এক দল লোক বিশেষজ্ঞ হিসেবে গড়ে উঠেন । তাদের মাধ্যমেই কুরআনি জ্ঞানের প্রবহমান স্রোতশ্বিনী অনন্তকালের দিকে বয়ে চলেছে নিরবধি ৷ সকল যুগেই মুসলিম বিশ্বে কুরআন বিশেষজ্ঞদের গবেষণার ধারা অব্যাহত ছিলো এবং থাকবে প্রতি যুগেই বিরাট সংখ্যক মুফাসসিরে কুরআন মৌখিকভাবে কুরআন শিক্ষাদানে নিরত ছিলেন এবং বিশেষজ্ঞগণ কুরআনের তাফসির লিখেও গিয়েছেন। এ ধারা অব্যাহত রয়েছে এবং থাকবে । এভাবে সকল যুগেই আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বিরাট সংখ্যক আলিমকে কুরআনের জ্ঞানে পারদর্শিতা দান করেছেন । সাহাবায়ে কিরামের মধ্যে যারা কুরআনের বিশেষজ্ঞ, মুফাসসির ও তাফসির সংক্রান্ত হাদিস বর্ণনাকারী ছিলেন, তাদের মধ্যে শীর্ষস্থানীয় হলেন : ১. আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনন (প্রথম খলিফা) । ২. উমর ফারূক রাদিয়াল্লাহু আনহু (দ্বিতীয় খলিফা) । . ৩. উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু (তৃতীয় খলিফা) । 8. আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু (চতুর্থ খলিফা) । ৫. আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু । ৬. আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু । ৭. উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু আনহু । ৮. যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ৷ ৯. আবু মুসা আশয়ারি রাদিয়াল্লাহু আনহু । ১০. আবদুল্লাহ ইবনুয যুবায়ের রাদিয়াল্লাহু আনহু । এ ক’জন ছাড়াও আরো বেশকিছু সংখ্যক সাহাবি থেকে কম-বেশি তাফসির সংক্রান্ত রেওয়ায়াত বর্ণিত হয়েছে । তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন : ১১. আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ৷ ১২. আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু । ১৩. আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ৷ ১৪. জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু । ১৫. আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ৷ ২. শ্ৰেষ্ঠ তাবেয়ী মুফাসসিরগণ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমের পর তাবেয়ীগণের মধ্যে কুরআন পাকের তাফসিরের ক্ষেত্রে খ্যাতিমান ব্যক্তিগণ সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রহ. তার উসূলুত তাফসিরের মুকাদ্দিমায় লিখেছেন: তাবেয়ীদের মধ্যে সর্বাধিক তাফসির জানতেন মন্ধাবাসীরা । কেননা তারা সরাসরি ইবনে আব্বাস রা. থেকে তাফসির শিখেছেন । এদের মধ্যে মশনুর ছিলেন : www.amarboi.org

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.