ইসলামিক প্রকাশনী হাদিস বই — মুসলিম শরিফ ৮
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

৫২ সহীহ মুসলিম http://islamiboi.tk a és ৰ Ll a b » Er i 57 5 Cn 3% dl BG 2 he aS ke Se Bret SB NS BS Bl dy) 3% ৬২৪৫ ৷ ইবনে শিহাব থেকে বর্ণিত । তিনি বলেন, আবু সালামা এবং উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উৎ্বা ইবনে মাসউদ (রা) বলেছেন, আমরা আবু হুরায়রাকে (রা) বলতে শুনেছি- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের এক বিরাট সমাবেশে বললেন : আমি কি তোমাদেরকে আনসারদের উত্তম গোত্রের কথা বলে দিব? লোকেরা বলল, হে আল্লাহর রাসূল! অবশ্যই বলে দিন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : আবদুল আশহালের গোত্র । তারা বলল, হে আল্লাহর রাসূল! এরপর কারা? তিনি বললেন : অতঃপর বনী নাজ্জারের গোত্র । তারা বলল, হে আল্লাহর রাসূল! অতঃপর কারা? তিনি বললেন : বনী হারিস ইবনে খাযরাজের গোত্র । লোকেরা বলল, হে আল্লাহর রাসূল! অতঃপর কারা? তিনি বললেন : অতঃপর বনী সায়েদার গোত্র । তারা বলল, হে আল্লাহর রাসূল! অতঃপর কারা? তিনি বললেন : অতঃপর আনসারদের প্রতিটি গোত্রেই কল্যাণ রয়েছে। এ কথা শুনে সা’দ ইবনে উবাদা (রা) উত্তেজিত হয়ে দাড়িয়ে গেলেন এবং বললেন, আমাদের মর্যাদা কি চারটি গোত্রের মধ্যে সবশেষে? তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের গোত্রের নাম (চার নম্বরে) উচ্চারণ করতে শুনলেন তখন তিনি তার কথার ওপর আপত্তি করতে চাইলেন । তার গোত্রের কতিপয় লোক তাকে বলল, বসে যাও । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের গোত্রকে এই চারটি গোত্রের অন্তর্ভুক্ত করেছেন- এতে কি তুমি সন্তুষ্ট নও? অথচ তিনি যেসব গোত্রের নাম উল্লেখ করেননি তাদের সংখ্যাও অনেক । অতঃপর সা'দ ইবনে উবাদা (রা) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যে আপত্তি করতে গিয়ে থেমে গেলেন। SC lel re EE 5 RE HT £ GAS BL LE oS 2 Ee LEP UU DUG LE gl EE RET ELE EA Ji te el ol NY OF LT EE Bg Bl Jey Eo US)

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।