http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৭৫ ec -- of Ln IES SND CRE ESSN a2 Poh 22 - c- sho r নত ey Bod or IEEE ME 20 coc ect of fe dl fa 16 nr ne Ss 2s cP J alt এ, EET le yb PE Leal AG se Fete ale খু | ie 5 Les 0 J Ls 3 A be 5, Jd oily aS ৪১৯৬ ৷ সাহ্ল ইবনে আবু হাস্মা ও রাফে’ ইবনে খাদীজ (রা) থেকে বর্ণিত । একদা সন্ধিচুক্তির সময়কালে মুহাইয়াসা ইবনে মাসউদ ও আবদুল্লাহ ইবনে সাহ্ল- তারা দু'জন খায়বারের দিকে যাত্রা করলেন । একটি ঘন খেজুর বনে তারা পরস্পর বিচ্ছিন্ন হলেন। পরে আবদুল্লাহ ইবনে সাহ্ূলকে পাওয়া গেলো নিহত অবস্থায়: তার অলি-ওয়ারিশগণ এ ব্যাপারে ইহুদীদেরকে অভিযুক্ত করলেন। অতঃপর তার ভাই আবদুর রাহমান এবং তার চাচাতো ভাই হুয়াইয়াসাহ্ ও মুহাইয়াসাহঁ- তারা সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এবং আবদুর রাহমান তার ভাইয়ের ব্যাপারে কথা বলতে উদ্যত হলেন। অথচ তিনি ছিলেন তাদের সকলের মধ্যে অল্পবয়স্ক । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বড়কে বলতে দাও । অথবা তিনি বলেছেন, বড়জনই কথা আরম্ভ করা উচিত । সুতরাং (সে বিরত হলো) এবং অপর দু'জনই তাদের নিহত ব্যক্তি সম্পর্কে কথা বললেন । এর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হত্যাকারী কে? তোমাদের থেকে পঞ্চাশজন লোক শপথ করে তাদের (ইহুদীদের) যে কোনো এক ব্যক্তির ওপর অভিযোগ রাখতে হবে। এরপর তার গলায় রশি লাগিয়ে তাকে তোমাদের কাছে দিয়ে দেয়া হবে (অর্থাৎ তাহলে রক্তপণের অধিকারী হবে) । তারা বললেন, কেমন করে আমরা শপথ করে বলবো? আমরা তো ওখানে উপস্থিত ছিলাম না (বা দেখিও নাই) । তখন তিনি বললেন, তাহলে ইহুদীরা পঞ্চাশজন শপথ করে তোমাদের মামলা থেকে মুক্তিলাভ করে নেবে। তারা বললেন, তারা তো কাফের । কাজেই তাদের শপথ কেমন করে গ্রহণ করতে পারি? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে তাদের রক্তপণ আদায় করে দিলেন। সাহ্ল বলেন, একদা আমি তাদের খোয়াড়ে প্রবেশ করেছিলাম । তখন সে সমস্ত উটের মধ্যে একটি উদ্রী আমাকে তার পায়ের দ্বারা জোরে লাথি মেরেছিলো । হাম্মাদ বলেন, কথাটি অবিকল এটাই অথবা অনুরূপ ।
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।