http://IslamiBoi.wordpress.com ২৩২ সহীহ মুসলিম P i আমার তাই মনে হচ্ছে যা আমি আপনাকে আগেই বলেছি যে, যদি আপনি মেহেরবানী করেন তাহলে একজন কৃতজ্ঞতা প্রকাশকারীর প্রতিই মেহেরবানী করবেন। আর যদি (আমাকে) হত্যা করেন, তাহলে আমি খুনী, একজন খুনীকেই হত্যা করবেন। আর যদি আপনি ধন-সম্পদ চান বলুন, যা চান তা দেবো। আজও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে (তার অবস্থার ওপর) ছেড়ে দিলেন। অবশেষে যখন পরের দিন আসলো (এ তৃতীয় দিনও) তিনি তাকে জিজ্ঞেস করলেন, ওহে সুমামাহ্, তোমার কি মনে হচ্ছে? সে জবাবে বললো, আমার তাই মনে হচ্ছে যা আমি আপনাকে পূর্বেই বলেছি । যদি আপনি আমার প্রতি অনুকম্পা করেন তাহলে আমি অকৃতজ্ঞ নই । আর যদি (আমাকে) কতল করেন, তাহলে আমি কতলের উপযোগী, আপনি একজন খুনীকেই কতল করবেন । আর যদি ধন-সম্পদ চান, তাও বলুন, যতটা চান তাই দেবো । অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের বললেন, ‘তোমরা সুমামাহ্কে মুক্ত করে দাও’ মুক্তি পেয়ে সে মসজিদের কাছে একটি খেজুর বাগানে গেলো এবং সেখানে গোসল করলো । তারপর মসজিদে প্রবেশ করে বললো ঃ ‘আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ (ইলাহ) নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ তার বান্দাহ ও রাসূল’ । হে মুহাম্মাদ! (আল্লাহর কসম) সারা দুনিয়ায় আপনার চাইতে বেশী কারোর প্রতি আমার বিদ্বেষ ছিলো না। কিন্তু এখন সারা পৃথিবীতে আপনিই আমার কাছে সবচেয়ে অধিক প্রিয় । আল্লাহর কসম! (ইতিপূর্বে) আপনার দীনের চাইতে অধিক অপ্রিয় দীন আমার কাছে আর কোনোটিই ছিলো না। কিন্তু এখন আপনার দীনই আমার কাছে সবচাইতে অধিক প্রিয় । আল্লাহর কসম! (ইতিপূর্বে) আপনার শহরের চাইতে বেশী ঘৃণ্য শহর আমার কাছে আর কোনোটিই ছিলো না। কিন্তু এখন আপনার শহরটিই আমার কাছে সবচেয়ে অধিক প্রিয় । আপনার অশ্বারোহীরা আমাকে পাকড়াও করেছে এমন এক সময় যখন আমি উম্রাহ করার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলাম । আপনি বলুন, এখন আমি কি করবো? রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন, এবং তাকে উমরাহ্ আদায় করার আদেশ করলেন । যখন সে মক্কায় পৌছলো, তখন কোনো এক ব্যক্তি তাকে বললো £ তুমি নাকি বে-দীন হয়ে গেছো? সে বললো, না, তা হবে কেন? বরং আমি (মুহাম্মাদ) রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছি। তোমরা ভালোভাবে জেনে নাও আল্লাহর কসম,. (এখন থেকে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া তোমাদের কাছে ইয়ামামাহ্ থেকে গমের একটি দানাও আসতে পারবে না। টীকা £ ইসলামের ব্যবহারিক কাজ-কর্মের সৌন্দর্য অবলোকন করা এবং তৎপ্রতি তার মন আকৃষ্ট হওয়ার উদ্দেশ্যেই তাকে তিন দিন সুযোগ দেয়া হয়েছে। কোন একটি সিদ্ধান্তে পৌঁছার জন্যে এ সময়ই যথেষ্ট । তলার গছা তার ধল কমার দযতছ ন জয়া হয় যলেও এখানে উমরাহ করার আদেশ মনঃতৃপ্তি বৈ কিছুই নয় ।
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।