ইসলামিক প্রকাশনী হাদিস বই — মুসলিম শরিফ ৬
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ২০৫ করলো? উত্তরে আমি বললাম, আল্লাহ্‌র ফায়সালা (যা সেটাই উত্তম । কিন্তু বুখারীর রেওয়ায়েতে আছে, প্রশ্বকারী আবু কাতাদাহ এবং উত্তর দানকারী ছিলেন উমার ইবনুল খাত্তাব।)। এরপর মুসলমানরা ফিরে এসে আবার পাল্টা আক্রমণ করলো, ফলে মুশরিকরা পরাস্ত হলো । যুদ্ধ শেষ হবার পর রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে লোকদেরকে লক্ষ্য করে বললেন £ আজ যে মুসলমান কোনো * মুশ্রিককে হত্যা করেছে এবং তার কাছে এর প্রমাণও আছে, নিহত ব্যক্তির পরিত্যক্ত সমুদয় বস্তু সে হত্যাকারীই পাবে। আবু কাতাদাহ্‌ বলেন, এ সময় আমি দীড়িয়ে বললাম, (আমি যে এঁ ব্যক্তিকে হত্যা করেছি) কেউ আমার পক্ষে প্রমাণ দেবে কি? কিছু কেউই কিন্তু বললো না। আমি আমার কথা বলে বসে পড়লাম । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অনুরূপ বললেন । আর আমি এবারও দাড়িয়ে বললাম, আমার পক্ষে সাক্ষী দেয়ার কেউ আছে কি? এবারও কিন্তু কেউ কিছু বললো না। আমি কথা শেষ করে বসে পড়লাম ৷ রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আগের মতো একই কথা বললেন, আর আমি আবারও দাড়ালাম । আমার অবস্থা দেখে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ হে আবু কাতাদাহ, তোমার কি ব্যাপার? সুতরাং আমি আদ্যোপান্ত সমস্ত ঘটনা বর্ণনা করলাম । এ সময় এক ব্যক্তি বলে উঠলো ঃ হে আল্লাহর রাসূল! সে সত্য কথাই বলেছে । তার হাতে উক্ত নিহত ব্যক্তির পরিত্যক্ত সমুদয় বস্তু আমার কাছেই আছে। আপনি তাকে সম্মত করে এঁ জিনিসগুলো আমাকে দিয়ে দিন। এ কথা শুনে আবু বাক্র সিদ্দীক (রা) বললেন, আল্লাহর কসম! তা কখনও হতে পারে না । আল্লাহর এক সিংহ, যিনি আল্লাহ্‌ ও তীর রাসূল সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লড়াই করেছেন, তার হাতে নিহত ব্যক্তির পরিত্যক্ত বস্তু নবী (সা) তোমাকে দিতে পারেন না! তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ£ আবু বাক্র ঠিকই বলেছে। তিনি বললেন, কাজেই তুমি সে সমস্ত জিনিসগুলো তাকে (আবু কাতাদাহকে) দিয়ে দাও! সুতরাং সে আমাকে তা দিয়ে দিলো। আবু কাতাদাহ্‌ (রা) বলেন, তন্মধ্য থেকে লৌহবর্মটি বিক্রি করে আমি বনু সালামার একটি বাগান খরিদ করলাম । ইসলাম গ্রহণের পর এটাই ছিলো আমার অর্জিত প্রথম সম্পদ । তবে লাইসের বর্ণিত হাদীসে আবু বাক্র (রা) এর কথাটি নিম্নে বর্ণিত শব্দে উল্লেখ হয়েছে ৪ “আবু বাক্র (রা) বললেন ঃ তা কখনও হতে পারে না । আল্লাহর এক সিংহকে না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের একজন গোর-খাদক CN EE 20 AF} ccet yl Gy Cs ol 54 01 54 Le Sx bY FINS FP SF oF as Gl ute পল

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।