http://IslamiBoi.wordpress.com সহীহ্ মুসলিম ১৩৭ Sp DRAIN KL LS SAE PDE HIN SSG ৪২৯২। বারা’ ইবনে আযিব (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে (এক ব্যভিচারী) চাবুক মারা সাজাপ্রাপ্ত মুখে কালিমাখা ইয়াহুদী অতিক্ৰম করলো । এ অবস্থা দেখে তিনি তাদেরকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা কি তোমাদের কিতাবের (তাওরাতের) মধ্যে ব্যভিচারীর শাস্তি এরূপই পেয়েছো? উত্তরে তারা বললো, হী । অতঃপর তিনি তাদের আলেমদের (পাদ্রী) এক ব্যক্তিকে ডাকলেন এবং বললেন, আমি তোমাকে সেই মহান আল্লাহর শপথ দিয়ে জিজ্ঞেস করছি, যিনি মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর তাওরাত কিতাব নাযিল করেছেন! তোমরা কি তোমাদের (তাওরাত) কিতাবে ব্যভিচারীর শাস্তি অনুরূপই পেয়েছো? উত্তরে সে বললো, না । মূলতঃ যদি আপনি আমাকে উক্ত কথাটি শপথ বাক্যে জিজ্ঞেস না করতেন তাহলে আমরা আপনাকে এ সত্য কথাটি প্রকাশ করতাম না। প্রকৃতপক্ষে ব্যভিচারীর শাস্তি পাথর নিক্ষেপ করে হত্যা করা, এ বিধানটি (আমাদের কিতাবে) আমরাও পেয়েছি। কিন্তু আমাদের সন্তরান্ত মর্যাদাসম্পন্ন লোকদের মধ্যে এ কুকর্মটি অধিক পরিমাণে সংঘটিত হতো । ফলে যখন আমরা সেসব তথাকথিত কোনো ভদ্ব-সম্ভান্ত লোকদেরকে (?) পাকড়াও করতাম, তখন তাকে কোনো প্রকারের শাস্তি না দিয়েই ছেড়ে দিতাম । আর যখন কোনো অভদ্র দুর্বল ব্যক্তিকে পাক্ড়াও করতাম তখন তার ওপর দণ্ডবিধি প্রয়োগ করতাম । অতঃপর আমরা নিজেরাই এ প্রস্তাব উত্থাপন করলাম যে, এসো আমরা সকলের জন্যে এমন একটি বিধানের ওপর একমত হই যা ভদ্র ও অভদ্র সবল ও দুর্বল সকলের ওপর সমানভাবে প্রয়োগ করতে পারি । ফলে আমরা ব্যভিচারীর শাস্তি রজমের স্থলে মুখে কালি লেপন করে চাবুক মারার বিধান সাব্যস্ত করে নিয়েছি। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম (আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে থাকলেন এবং এক পর্যায়ে আপুত হয়ে) বললেন, হে আমার আল্লাহ! যখন তারা (ইয়াহুদীরা) তোমার বিধানকে ধ্বংস করে দিয়েছে, আমিই সর্বপ্রথম ব্যক্তি তা পুনজীবিত করলাম । এরপর তিনি নির্দেশ করলে তাকে রজম করা হলো। অতঃপর আল্লাহ তায়ালা নিম্নের আয়াতগুলো নাযিল করলেন $ “হে রাসূল! যারা মুখে বলে বিশ্বাস করেছি, কিন্তু অন্তরে বিশ্বাসী নয়, ও যারা ইয়াহুদী হয়েছে তাদের মধ্যে যারা সত্য প্রত্যাখ্যানে তৎপর, তাদের আচরণ যেন আপনাকে দুঃখ না দেয়৷... তারা বলে, যদি তোমাদেরকে বিকৃত বিধান দেয়, তাহলে তা গ্রহণ করো।” তাদের পাদ্রী-পোপরা (সাধারণ লোকদেরকে) বলতো, তোমরা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের »৮-—
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।