http://IslamiBoi.wordpress.com ১২৮ সহীহ মুসলিম a ft SIAL cord} of Ge he ce Ora ee Area Has alh om ] EE “ otc rd Ac LL ELI AI IU IGLAMN LS VER al A els, HIG SN ৪২৮৩ ৷ সুলাইমান ইবনে বুরাইদাহ্ (রা) থেকে বর্ণিত । তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একদা মায়েয ইবনে মালিক নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, হে আল্লাহর রাসূল! আমাকে পবিত্র করে নিন। তিনি বললেন, আল্লাহ্ তোমার অসঙ্গল করুন! ফিরে যাও, আল্লাহ্র নিকট ক্ষমা চাও এবং তার কাছে তাওবাহ করো। সে অনতিদূরে গিয়ে আবার পুনরায় ফিরে এসে বললো, হে আল্লাহর রাসূল! আমাকে পবিত্র করুন । উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের মতই বললেন । অবশেষে যখন সে চতুর্থবার আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন £ আমি কিসের থেকে তোমাকে পবিত্র করবো? সে বললো, যিনা (ব্যভিচার) থেকে । তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (লোকদেরকে) জিজ্ঞাসাবাদ করলেন এবং বললেন, লোকটির কি মতিভ্রম হয়েছে? লোকেরা বললো ঃ না, সে পাগল নয় । অতঃপর তিনি বললেন, সে কি মদপান করেছে? এমন সময় এক ব্যক্তি উঠে দাড়িয়ে তার মুখ শুঁকতে লাগলো। কিন্তু তার মুখ থেকে শরাবের কোনো দুর্গন্ধ পেলো না । বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি যিনা করছো? সে উত্তর দিলো, হাঁ, আমি যিনা করেছি। অতঃপর তিনি নির্দেশ করলেন এবং তাকে পাথর নিক্ষেপ করা হলো। এরপর লোকদের মধ্যে এ ব্যাপারে দু'ধরনের মন্তব্য হতে লাগলো। কেউ বললো, সে অবশ্যই ধ্বংস হয়েছে, কেননা তার পাপ তাকে বেষ্টন ও অবগুণ্ঠন করে ফেলেছে। আবার কেউ বললো, মায়েযের তাওবার চাইতে উত্তম তাওবা হতে পারে না। কেননা সে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং তার হাতের মধ্যে নিজের হাত রেখে অত্যন্ত আবেগবিজড়িত কণ্ঠে ও কাকুতি-মিনতি স্বরে বললো, আমাকে পাথর দ্বারা হত্যা করুন । বর্ণনাকারী বলেন, এ অবস্থায় তারা দু’তিন দিন অতিবাহিত করলেন । পরে এক সময় তারা সকলেই বসে আছেন, এমন সময় রাসূলুল্লাহ সান্মাল্লাছু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন এবং সালাম করে বসে গেলেন । অতঃপর তিনি বললেন ৪ তোমরা মায়েয ইবনে মালিকের জন্যে ইস্তিগফার করো । বর্ণনাকারী বলেন, তখন লোকেরা বললো ঃ আল্লাহ্ মায়েয ইবনে মালিককে মাফ করে দিয়েছেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়েয অবশ্য এমন এক তাওবাহ্ করেছে, যদি তা সমস্ত উম্মাতের মধ্যে বিতরণ করা হয় তাহলে সকলকে তা সামিল করে নেবে। বর্ণনাকারী বলেন, এমন সময় ইয্দ সম্প্রদায়ের গামিদ গোত্রের এক মহিলা তার নিকট
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।