ইসলামিক প্রকাশনী হাদিস বই — মুসলিম শরিফ ৬
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

১০২ সহীহ মুসলিম http://IslamiBoi.wordpress.com সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি তাকে হত্যা করেছো? (সে কিছু বলার পূর্বে, যে ব্যক্তি তাকে বেধে নিয়ে আসছে) সে বললো, যদি সে স্বীকার না করে তবে আমি আমার দাবীর পেছনে প্রমাণ পেশ করতে পারবো । তখন এঁ ব্যক্তি বললো, হা আমিই তাকে হত্যা করেছি । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কিরূপে তাকে হত্যা করেছো? সে বললো, আমি এবং সে এক বৃক্ষ থেকে পাতা ঝাড়ছিলাম। এমন সময় সে আমাকে গালি দেয়, তাতে আমি এতো ক্রুদ্ধ হই যে, আমার কুড়াল দ্বারা আমি তার মাথার পাশে আঘাত করি । এভাবে আমি তাকে হত্যা করি। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার নিজের পক্ষ থেকে আদায় করার মতো কোনো সম্পদ তোমার কাছে আছে কি? সে বললো, আমার এ চাদর ও এ কুড়ালখানা ব্যতীত আমার কাছে আর কিছু নেই । পরে তিনি বললেন, যেয়ে দেখো তোমার গোত্রের লোকেরা তোমার থেকে এ জিনিসগুলো খরিদ করে কিনা? উত্তরে সে বললো, আমি আমার গোত্রের লোকদের কাছে এ জিনিসগুলোর চেয়েও নিকৃষ্ট মানের । তার এ কথার পর নবী (সা) বাদী পক্ষের দিকে তার রশিটা নিক্ষেপ করে দিলেন এবং বললেন, তুমি তোমার এ আসামীকে নিয়ে যাও। পরে এ লোকটি তাকে নিয়ে রওয়ানা হলো। যখন সে চলে গেলো, তখন রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে এ ব্যক্তিকে হত্যা করে তবে সেও এর মতো হয়ে গেলো । অতঃপর লোকটি ফিরে এসে বললো, হে আল্লাহর রাসূল! আমার কাছে এ সং পৌছেছে যে, আপনি না কি বলেছেন, যদি সে এ ব্যক্তিকে হত্যা করে তাহলে সেও তার মতো হয়ে গেলো, অথচ আমি আপনার নির্দেশেই তাকে ধরে এনেছি । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এ কামনা করো যে, সে তোমার ও তোমার সঙ্গীর পাপ নিয়ে ফিরে যাক। সে বললো, হে আল্লাহর নবী, হা আমি তাই কামনা করি। তখন তিনি বললেন, আচ্ছা এমনই হবে। এ কথা বলে সে হাত থেকে রশিখানা নিক্ষেপ করে তার পথ মুক্ত করে দিল । অর্থাৎ তাকে ছেড়ে দিল। 24-2 A (Cfo be i A or et & sls a es RE Se Ee ~ 2) JIT BY 2 EULILIS Hal yy লপপন ৪94০ fr yl ds LAIR ALS ce 55 GC Ed পপ < Lod bai ERCEH SNE SE EAE

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।