ইসলামিক প্রকাশনী হাদিস বই — মুসলিম শরিফ ৫
/ ৪২১
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৬৩ ৩৩৭২ । আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যয়নাবকে বিয়ে করলেন । (আনাসের মা) উম্মু সুলাইম (রা) কিছু হাইস তৈরী করে একটি পাথরের পাত্রে হাদিয়া হিসেবে তার কাছে পাঠালেন । আনাস (রা) বর্ণনা করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ তুমি যাও । যে কোন মুসলমানের সাথে তোমার দেখা হবে তাকেই আমার পক্ষ থেকে দাওয়াত দেবে। আনাস (রা) বলেন, যার সাথে আমার দেখা হলো তাকেই আমি দাওয়াত দিলাম । তারা এসে প্রবেশ করতে এবং খেয়ে বের হয়ে যেতে শুরু করলো। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ওপর হাত রেখে আল্লাহ তা'আলার ইচ্ছা মাফিক বরকতের জন্য দু'আ করলেন। আনাস (রা) বলেন £ যার সাথে আমার সাক্ষাত হলো আমি তাকেই দাওয়াত দিলাম, একজনকেও বাদ রাখলাম না । তারা সবাই তৃপ্তি সহকারে খেয়ে চলে গেল। কিন্তু একদল লোক বসে দীর্ঘক্ষণ কথাবার্তা বলতে থাকলো । তাদেরকে কিছু বলতে নবী সান্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাবোধ করছিলেন। সুতরাং তিনি তাদেরকে বাড়াতে রেখে বের হয়ে গেলেন। তখন আল্লাহ তা'আলা আয়াত নাযিল করলেন £$ “হে ঈমানদারগণ, তোমরা অনুমতি ছাড়া নবীর ঘরে প্রবেশ করো না৷ কিংবা খাওয়ার সময়ের জন্যও অপেক্ষা করো না তবে যদি খাওয়ার জন্য ডাকা হয় তাহলে অবশ্যই প্রবেশ করবে এবং খাওয়ার পর যার যার কাজে ছড়িয়ে পড়বে । কথাবার্থায় নিমগ্ন হয়ে বসে থাকবে না। তোমাদের এই আচরণে নবীর কষ্ট হয়। কিন্তু লজ্জাবোধের কারণে তিনি কিছু বলেন না। তবে আল্লাহ হক কথা বলতে লজ্জা পান না। আর যদি নবীর স্ত্রীদের কাছে তোমাদের কিছু চাইতে হয় তাহলে পর্দার আড়াল থেকে চাও । এটা তোমাদের ও তাদের মনের পবিত্রতার জন্য উত্তম ব্যবস্থা ৷” (সূরা আল-আহযাব, আয়াত-৫৩) অনুচ্ছেদ £ ১৬ দাওয়াতকারীর দাওয়াত গ্রহণ করার নির্দেশ । aide we ea aef ) - EEE PAA SEAS OTE PASTE dl 66 pr ol or Si op le je Gd sf 0 Sr ENS NE CE SST ESE ৩৩৭৩ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাউকে যদি ওয়ালিমার (বউভতি) অনুষ্ঠানে দাওয়াত দেয়া হয়, তাহলে সে যেন দাওয়াত কবুল করে।

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।