http://IslamiBoi.wordpress.com ৫৪ সহীহ মুসলিম সুলাইমের কাছে দিয়ে বললেন ঃ তাকে সাজগোছ করে দাও। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার থেকে রওয়ানা হলেন এবং খাইবার পিছনে ফেলে এসে এক জায়গায় (কাফেলাসহ) অবতরণ করলেন এবং সাফিয়ার জন্য একটি তাবু খাটালেন। সকাল বেলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ কারো কাছে অতিরিক্ত খাবার থাকলে তা নিয়ে আস । আনাস (রা) বলেন, (কথা শুনে) কেউ হলো । অবশেষে তা দিয়ে প্রচুর পরিমাণে ‘হাইস' তৈরী করা হলো । অতঃপর লোকজন এই ‘হাইস’ খেতে এবং পার্শ্ববর্তী একটি জলাশয়ের বৃষ্টির পানি পান করতে থাকলো। আনাস (রা) বলেন ৪ এটাই ছিলো সাফিয়ার সাথে রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের ‘ওয়ালিমা’ (বউভাত)। আনাস (রা) বর্ণনা করেন £ অতঃপর আমরা সেখান থেকে যাত্রা করলাম । মদীনার নগর প্রাচীর দৃষ্টিগোচর হলে আমরা তার প্রতি অধিক আকৃষ্ট হয়ে আমাদের সওয়ারীগুলোকে দ্রুত হাঁকালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সওয়ারীকে দ্রুত হাঁকালেন । আনাস বলেন, সাফিয়াকে তিনি নিজের পিছনে বসিয়ে নিয়েছিলেন। আনাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারী হৌচট খেলে তিনি সওয়ারী থেকে পড়ে গেলেন । সাফিয়াও সওয়ারী থেকে পড়ে গেলেন। কিন্তু সেই মুহূর্তে কোন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কিংবা সাফিয়ার দিকে তাকালো না। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাড়িয়ে সাফিয়াকে আড়াল করলেন। আনাস বলেন, এরপর আমরা তার কাছে গেলে তিনি বললেন £ আমরা কোন কষ্ট পাইনি । অতঃপর আমরা মদীনায় প্রবেশ করলাম । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী মেয়েরা বেরিয়ে এসে সাফিয়াকে দেখতে থাকলো এবং পড়ার জন্য তাকে ভরত্সনা করলো । অনুচ্ছেদ 8 ১৫ যয়নাব বিনতে জাহাশের বিয়ের বিবরণ, পর্দার হুকুম নাযিল হওয়া এবং বিয়ের ওয়ালিমা বা বউভাতের ব্যবস্থা শরীয়ত সম্মত হওয়া । 26 coos ASA oor এত তপত - eh 73.2 ef el ঞো ETE, Led SIERO ies PESOS LLL LE allo Gol
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।