ইসলামিক প্রকাশনী হাদিস বই — মুসলিম শরিফ ৫
/ ৪২১
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com ৫২ সহীহ মুসলিম তিনি তাঁকে পর্দা করেন তাহলে বুঝতে হবে তিনি আযাদ স্ত্রীলোক । আর যদি পর্দা না করেন তাহলে বুঝা যাবে তিনি তাকে দাসী হিসেবে গ্রহণ করেছেন। যখন তিনি সওয়ারীতে আরোহণ করতে লাগলেন তখন তাকে পর্দা করলেন এবং তিনি (সাফিয়া বিনতে হুয়াই) উটের পিছনে বসলেন । তখন সবাই বুঝতে পারলো যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছেন। অতঃপর মদীনার নিকটবর্তী হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট দ্রুত হাঁকালেন। তাই আমরাও দ্রুত উট হীকালাম । এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্াহ্‌ আলাইহি ওয়াসাল্লামের ‘আদবা’ নামক উদ্টরী হোচট খেলে তিনি উটের পিঠ থেকে পড়ে গেলেন ৷ (উম্মুল মুমিনীন) হযরত সাফিয়াও পড়ে গেলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাড়িয়ে তাকে পর্দা করে ফেললেন। এ অবস্থা দেখে মহিলারা বলে উঠলো, আল্লাহ তা'আলা ইহুদিনীকে দূর করুন । সাবিত (রা) বলেন, আমি আনাসকে (রা) বললাম, হে আবু হামযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি (উটের পিট থেকে) পড়ে গিয়েছিলেন? আনাস (রা) বলেন, আল্লাহর শপথ! তিনি পড়ে গিয়েছিলেন। আনাস (রা) আরো বর্ণনা করেন, আমি উম্মুল মুমিনীন যয়নাবের ওয়ালিমাতেও উপস্থিত ছিলাম । এতে লোকজন সবাই তৃপ্তিসহ রুটি এবং গোশত খেতে পেয়েছিলো । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাতেন। আমি লোকদের ডেকে আনতাম। লোকদের খাওয়া শেষ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাড়ালেন । আমি তাকে অনুসরণ করলাম । দুইজন লোক গল্পে ময় হয়ে বসে বসে দেরী করছিলো। তারা তখনও বের হয়নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে স্ত্রীদের কাছে গিয়ে সবাইকে সালাম করছিলেন আর বলছিলেন ‘সালামুন আলাইকুম’ তারা জবাব দিলেন, হে আল্লাহ রাসূল! আমরা ভাল আছি। হে আল্লাহর রাসূল! আপনার স্ত্রী কেমন হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাল । সবার সাথে দেখা সাক্ষাত শেষ করে তিনি ফিরে আসলেন। আমিও তাঁর সাথে ফিরে আসলাম । দরজার কাছে পৌছে তিনি দেখতে পেলেন লোক দুইটি (এখনো) গল্পে মেতে আছে। তারা যখন দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন, তখন তারা উভয়ে উঠে দীড়ালো এবং বেরিয়ে গেলো । আনাস ইবনে মালিক (রা) বলেন, লোক দুইটি চলে গেছে এ ব্যাপারে আমিই তাকে প্রথমে খবর দিলাম না তার কাছে প্রথমে অহী নাযিল হলো তা আমি জানি না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন । আমিও তার সাথে ফিরলাম । তিনি যখন দরজার চৌকাঠে পা রাখলেন তখন আমার ও তার মধ্যে পর্দা টেনে দিলেন। আল্লাহ তা'আলা সেই সময় এই আয়াত নাযিল করলেন ঃ “লা তাদখুলু বুয়ুতান নাবীয়ি ইল্লা আই ইউযানা লাকুম...” তোমাদেরকে অনুমতি না দেয়া পর্যন্ত তোমরা নবীর গৃহে প্রবেশ করো না৷...”

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।