http://IslamiBoi.wordpress.com ২০০ সহীহ মুসলিম p B তবে স্বামীর জন্য চার মাস দশ দিন শোক করার নির্দেশ দেয়া হয়। আমাদের নির্দেশ দেয়া হয়েছে যে, এই সময় (চার মাস দশ দিনের মধ্যে) আমরা যেন সুরমা না লাগাই, খোশৰু ব্যবহার না করি এবং রঙিন কাপড় পরিধান না করি। তবে মহিলাদের জন্য এতটুকু অনুমতি আছে যে, আমরা কেউ যখন গোসল করে হায়েজ থেকে পবিত্র হবো, তখন কুসৃত্ এবং আষফার জাতীয় খোশবু কিছু পরিমাণে ব্যবহার করতে পারব । টীকা £ঃ এই অনুচ্ছেদে বর্ণিত হাদীসগুলোর উপর ভিত্তি করে সব আয়িম্মা ও ‘উলামা এ ব্যাপারে একমত যে, স্বামীর মৃত্যুতে স্ত্রীকে শোক পালন করতে হবে। এ ধরনের শোক পালন করা স্ত্রীর জন্য ওয়াজিব । তবে শোক পালনের বিস্তারিত ব্যাখ্যায় আয়িম্মা ও আলেমগণ ইখতেলাফ করেছেন। ইমাম শাফেয়ী (রহ) ও অধিকাংশ আলেমের মতে, স্ত্রী ছোট-বড়, কুমারী-অকুমারী, স্বাধীন বা ক্রীতদাসী, মুসলিম বা আহলি কিতাব যাই হোক না কেন তাকে শোক-ইদ্দত পালন করতে হবে। কিন্তু ইমাম আবু হানিফা, কুফার অন্য আলেমগণ, আবু সাওর এবং কিছু সংখ্যক মালিকী আলেমের মতে, কিতাবিয়া স্ত্রীর জন্য স্বামীর মৃত্যুতে শোক-ইদ্দত পালন ওয়াজিব নয়। কেননা, হাদীসে আল্লাহ, তার রাসূল এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান পোষণকারিণী স্ত্রীলোকের কথা উল্লেখ-করা হয়েছে। এতে প্রমাণিত হয় যে, এ হুকুম মুসলিম নারীদের বেলায়ই শুধু প্রযোজ্য । ইমাম আবু হানিফা অল্পবয়স্কা এবং ক্রীতদাসী স্ত্রীর জন্যও শোক পালন ইদ্দত ওয়াজিব নয় বলে রায় দিয়েছেন। তবে ক্রীতদাসী স্ত্রী, উন্মু ওলাদ, রিজয়ী ‘তালাকপ্রাপ্তা স্ত্রী এবং দাসীর জন্য শোক পালন ইদ্দত ওয়াজিব নয় বলে সমস্ত আয়িশ্মা ও উলামা একমত হয়েছেন । তিন তালাকপ্রাপ্তা স্ত্রীর বেলায় আবার সবাই দ্বিমত পোষণ করেছেন। ‘আতা, রাবী‘আ, মালিক, লাইস, শাফেয়ী এবং ইবনে মুনযির বলেছেন $ তিন তালাকপ্রাপ্তা স্ত্রী তার তালাকদাতা স্বামীর মৃত্যুতে শোক-ইদ্দত পালন করবে না। শোক-ইদ্দত পালনের সময়কাল চার মাস দশ দিন। এই সময় স্ত্রী কোন প্রকার সাজসজ্জা করতে পারবে না। সুরমা ব্যবহার করবে না, রঙিন কাপড় পরবে না, সুগন্ধি মাখবে না এবং সাজসজ্জার জন্য আধুনিক যেসব উপকরণ উদ্ভাবিত হয়েছে, তার কোনটিই ব্যবহার করবে না।
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।